সুন্দরবনের শিবসা নদীর শরবতখালী এলাকা থেকে অস্ত্র ও গুলিসহ বনদস্যু আসাবুর বাহিনীর দুই সহযোগীকে আটক করেছে কোস্টগার্ড। বুধবার (৬ আগস্ট) সকালে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা (ঢাকা) লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, সুন্দরবনের কুখ্যাত ডাকাত আসাবুর বাহিনীর সদস্যরা ডাকাতির উদ্দেশ্যে বনের শিবসা নদীর শরবতখালী এলাকায় অবস্থান করছে। সেই তথ্যের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে মোংলা কোস্টগার্ড সদস্যরা ওই এলাকায় অভিযান চালান। ডাকাতির প্রস্তুতিকালে কোস্টগার্ড সদস্যরা ওই ডাকাতদের ধাওয়া করে।ডাকাতরা পালানোর চেষ্টা করলে অভিযানকারীরা তাদেরকে আত্মসমর্পণ আহ্বান করার উদ্দেশ্যে ২ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে। পরবর্তীতে ঘটনাস্থল থেকে ৩টি একনালা বন্দুক, ১০ রাউন্ড তাজা গুলি, ৫ রাউন্ড ফাঁকা গুলি ও অস্ত্র তৈরির সরঞ্জামাদি উদ্ধার করা হয়। আর আটক করা হয় সুন্দরবনের কুখ্যাত ডাকাত আসাবুর বাহিনীর ২ সহযোগীকে। আটককৃত ডাকাতরা হলেন মো. বাদশা গাজী (৪৫) ও মেহেদী হাসান (২৭)।তারা খুলনা জেলার পাইকগাছা থানার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃতরা দীর্ঘদিন যাবৎ কুখ্যাত ডাকাত আসাবুর বাহিনীর সঙ্গে ডাকাতি ও ডাকাত দলকে অস্ত্র এবং গোলাবারুদসহ নানা ধরনের রসদ সরবরাহের মাধ্যমে সহযোগিতা করে আসছিল। সুন্দরবনকে দস্যুমুক্ত করতে কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলেও জানান কোস্টগার্ডের এ কর্মকর্তা।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঢাবিতে ‘ফ্যাসিবাদে’র মুখাবয়বে ডিম নিক্ষেপ
ঢাবিতে ‘ফ্যাসিবাদে’র মুখাবয়বে ডিম নিক্ষেপ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতিনিধি দলের ওপর হামলার প্রতিবাদে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রার মোটিফ ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’তে Read more

কালিয়াকৈরে দুর্গা বিসর্জনে নৌকাডুবি, দুই শিশু নিখোঁজ
কালিয়াকৈরে দুর্গা বিসর্জনে নৌকাডুবি, দুই শিশু নিখোঁজ

গাজীপুরের কালিয়াকৈরে দুর্গা বিসর্জন উপলক্ষে তুরাগ নদীতে নৌকাডুবির ঘটনায় দুই শিশু নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার চাপাইর ব্রিজ সংলগ্ন Read more

এবার হামলার জন্য কাতারের কাছে ক্ষমা চাইলেন নেতানিয়াহু
এবার হামলার জন্য কাতারের কাছে ক্ষমা চাইলেন নেতানিয়াহু

কাতারে বিমান অভিযান পরিচালনার জন্য অনুতপ্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। দেশটির প্রধানমন্ত্রী মোহাম্মেদ বিন আবদুলরহমান আল থানির কাছে ক্ষমা চাওয়র Read more

জানা গেল বাকৃ‌বি‌তে ২০২৪-২৫ শিক্ষাব‌র্ষের ফাঁকা আসন সংখ‌্যা
জানা গেল বাকৃ‌বি‌তে ২০২৪-২৫ শিক্ষাব‌র্ষের ফাঁকা আসন সংখ‌্যা

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ২০২৪–২৫ শিক্ষাবর্ষের (লেভেল–১, সেমিস্টার–১) স্নাতক পর্যায়ের তিন দিনব্যাপী চূড়ান্ত ভর্তি কার্যক্রম শেষ হয়েছে। ৬‌টি অনুষদের মোট Read more

উখিয়ায় রোহিঙ্গা চালকের দৌরাত্ম্যে সড়কজুড়ে বিশৃঙ্খলা
উখিয়ায় রোহিঙ্গা চালকের দৌরাত্ম্যে সড়কজুড়ে বিশৃঙ্খলা

কক্সবাজারের উখিয়ায় দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে সড়কে শৃঙ্খলা হীনতা। ফিটনেসবিহীন গাড়ি, অদক্ষ ও লাইসেন্সবিহীন রোহিঙ্গা চালক, আর যত্রতত্র পার্কিংয়ের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন