ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত ইমপোর্ট কুরিয়ার সেকশন থেকে হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এমন তথ্য জানিয়েছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক।মঙ্গলবার (২১ অক্টোবর) বেলা ১১টার দিকে বেবিচক সদর দপ্তরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।বেবিচক চেয়ারম্যান বলেন, “আমরা এখনও নিশ্চিত নই, তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আগুনের সূত্রপাত ইমপোর্ট কুরিয়ার সেকশন থেকেই হয়েছে। বিভিন্ন সংস্থা বিষয়টি নিয়ে কাজ করছে। তদন্ত শেষ হলে আগুনের প্রকৃত কারণ নিশ্চিতভাবে জানা যাবে।”তিনি আরও জানান, আগুন লাগার সময় ১৫টি ফ্লাইটকে বিকল্প রুটে পাঠানো হয়েছিল। বিমান চলাচল সাময়িকভাবে বন্ধ থাকায় যাত্রীরা কিছুটা ভোগান্তিতে পড়েন। তবে সব যাত্রীকে পরদিন বিকেল ৪টার মধ্যে তাদের নির্ধারিত গন্তব্যে পাঠানো সম্ভব হয়েছে।বেবিচক চেয়ারম্যান বলেন, “আগুনের উৎস ও ক্ষয়ক্ষতির মাত্রা নির্ধারণে ফায়ার সার্ভিস, সিভিল এভিয়েশন, পুলিশের ক্রাইম সিন ইউনিট ও অন্যান্য সংশ্লিষ্ট সংস্থা যৌথভাবে তদন্ত করছে। তদন্ত প্রতিবেদন হাতে পেলেই বিস্তারিত জানানো হবে।” বেবিচকের চেয়ারম্যান আরও বলেন, “ঘটনাটি আমাদের জন্য বড় শিক্ষা। ভবিষ্যতে কার্গো এলাকায় অগ্নি-নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করা হবে।”আগুন নিয়ন্ত্রণে আসার পর মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল থেকেই বিমানবন্দরের ফ্লাইট চলাচল স্বাভাবিকভাবে শুরু হয়েছে। তবে ক্ষতিগ্রস্ত কার্গো ভিলেজে প্রবেশ এখনো সীমিত রাখা হয়েছে। নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত সেখানে সাধারণ প্রবেশ নিষিদ্ধ থাকবে বলে জানান বেবিচক চেয়ারম্যান।উল্লেখ্য, গত সোমবার রাতে শাহজালাল বিমানবন্দরের আমদানি কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনায় কেউ হতাহত না হলেও বিপুল পরিমাণ আমদানি পণ্য ও দাপ্তরিক কাগজপত্র ক্ষতিগ্রস্ত হয়।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মাচাদো ‘অসাধারণ নারী’, নোবেল পদক উপহার পেয়ে বললেন ট্রাম্প
মাচাদো ‘অসাধারণ নারী’, নোবেল পদক উপহার পেয়ে বললেন ট্রাম্প

ভেনেজুয়েলার বিরোধী নেতা মারিয়া কোরিনা মাচাদোর ভূয়সী প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে মাচাদোকে ‘অসাধারণ Read more

বাংলাদেশের রিজার্ভ ও মূল্যস্ফীতি নিয়ে আইএমএফের সন্তোষ প্রকাশ
বাংলাদেশের রিজার্ভ ও মূল্যস্ফীতি নিয়ে আইএমএফের সন্তোষ প্রকাশ

বাংলাদেশের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ বজায় রাখার ক্ষেত্রে দেশটির কর্মক্ষমতা নিয়ে সন্তোষ প্রকাশ করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।বুধবার Read more

নেপালে ফেসবুক-ইউটিউব নিষিদ্ধের সিদ্ধান্ত
নেপালে ফেসবুক-ইউটিউব নিষিদ্ধের সিদ্ধান্ত

নেপালে ফেসবুক, ইউটিউব ও এক্স (সাবেক টুইটার)–সহ জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যমগুলো খুব শিগগিরই বন্ধ হয়ে যেতে পারে। এসব প্ল্যাটফর্ম সরকার নির্ধারিত Read more

বিশ্বকাপ থেকে বাংলাদেশের বিদায়
বিশ্বকাপ থেকে বাংলাদেশের বিদায়

খেলার শেষ ওভারে দরকার ছিল মাত্র ৯ রান, হাতে ৪ উইকেট। ড্রেসিংরুমে তখন উত্তেজনার ঢেউ, গ্যালারিতেও বুকধড়ফড় করা নিস্তব্ধতা। উইকেটে Read more

ওমানে প্রেম, স্ত্রীর স্বীকৃতির দাবিতে অনশন ভেঙে পালালো তরুণী
ওমানে প্রেম, স্ত্রীর স্বীকৃতির দাবিতে অনশন ভেঙে পালালো তরুণী

প্রবাসে প্রেম, দেশে ফিরে এসে বিয়ে, এরপর স্ত্রীর স্বীকৃতি দাবিতে অনশনে বসা এক তরুণীর অপকর্ম ফাঁস হয়ে যাওয়ায় তরিগড়ি করে Read more

মাথা গোঁজার ঠাঁই টুকু কেড়ে নিলো নদী !
মাথা গোঁজার ঠাঁই টুকু কেড়ে নিলো নদী !

আকস্মিক সন্ধ্যা নদী ভাঙনে বিলীন হয়ে গেছে বরিশালের বাবুগঞ্জ উপজেলার বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরনগর ইউনিয়নের দক্ষিণ চরহোগল পাতিয়া গ্রামের চারটি পরিবারের বসত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন