জার্মানির ৫০০ বিলিয়ন ইউরো প্রতিরক্ষা তহবিল নতুন সুযোগ এনেছে। গাড়ি প্রস্তুতকারক কোম্পানিগুলো এখন সামরিক ড্রোন উৎপাদনে যুক্ত হচ্ছে। তরুণ উদ্যোক্তারা বিভিন্ন সামরিক অভিযানে ব্যবহারের পথ দেখাচ্ছেন।সামরিক ও অবকাঠামো খাত উন্নয়নের জন্য ৫০০ বিলিয়ন ইউরোর একটি বিশেষ তহবিল গঠন করেছে জার্মানি সরকার। সে কারণে সামরিক বাহিনীর জন্য ড্রোন তৈরির আগ্রহ দেখাচ্ছে বিভিন্ন কোম্পানি। এই কাজে তারা গাড়ি শিল্পের কোম্পানির সঙ্গেও হাত মেলাচ্ছে।স্টার্ট-আপ ও তরুণ উদ্যোক্তারা নজরদারির জন্য আরও বেশি করে ড্রোন এবং উড়ন্ত জিনিসপত্র তৈরি করছেন। যেমন ‘ক্রিকেট’ নামের একটি ড্রোন যুদ্ধক্ষেত্র থেকে আহত ব্যক্তিদের উদ্ধার করতে ব্যবহার করা যেতে পারে।আর ‘ফাল্কে’, বা ‘ফ্যালকন’ নামের একটি কপ্টারের প্রোটোটাইপ পরীক্ষা করা হচ্ছে। কৃষিকাজ এবং উদ্ধার পরিষেবাগুলোতে ফাল্কে ব্যবহার করা যেতে পারে। তবে এর ডেভেলপাররা এটি যুদ্ধে ব্যবহারের জন্য ডিজাইন করেছেন, যেমন ইউক্রেন যুদ্ধে।‘এটি মূলত বাজপাখির মতো, যা আকাশে উড়তে থাকার সময় হঠাৎ থেমে গিয়ে লক্ষ্যবস্তু খুঁজতে পারে এবং তারপর তার উপর ঝাঁপিয়ে পড়তে পারে। ফাল্কেকেও আপনি এর সঙ্গে তুলনা করতে পারেন,’ বলেন লুফটক্রাফ্ট টেকনোলজিসের সহ-প্রতিষ্ঠাতা ডিট্রিশ ফন ভিটৎসলেবেন।ফ্যালকন কপ্টারের নির্মাতারা এর নকশা এবং উপাদানের বিষয়টি গুরুত্ব দিয়ে ভেবেছেন। সে কারণে এটি ঘণ্টায় ৮০ কিলোমিটারের বেশি গতিতে ছুটতে পারে। এয়ারোডাইনামিক ডিজাইনের কারণে ফাল্কে ২০ কিলোমিটারের বেশি পথ পাড়ি দিতে পারে। ফ্যালকনের বডি পলিপ্রোপিলিন দিয়ে তৈরি। এটি একটি বিশেষ উপাদান, যা অত্যন্ত শক্ত এবং ভাসতে পারে।ডিট্রিশ ফন ভিটৎসলেবেন জানান, ‘ফ্যালকনের যে বৈশিষ্ট্য অনন্য তা হচ্ছে, এটি সস্তা এবং সংখ্যায় অনেকগুলো উৎপাদন করা যেতে পারে। এটি বানাতে আমাদের বেসমেন্টে ওয়ার্কশপ স্থাপনের দরকার নেই, কারণ, গাড়ি তৈরির কারখানায়ও এটি তৈরি করা যেতে পারে।’একটি গাড়ির বাম্পার রিইনফোর্সমেন্ট তৈরি করতে যে উপকরণ ব্যবহার করা হয় তা দিয়েই ড্রোন তৈরি করা যায়। ড্রোন নির্মাতারা এরইমধ্যে একটি গাড়ি কোম্পানির সঙ্গে কাজ করছেন।ভিটৎসলেবেন এবং তার সঙ্গী মিউনিখে থাকেন। এটি এমন এক এলাকা যেখানে বিমান তৈরির একটি দীর্ঘ ঐতিহ্য আছে। সামরিক বাহিনীর জন্য ড্রোন তৈরি একটি সম্পূর্ণ নতুন ক্ষেত্র। এই ওয়ার্কশপে ফাল্কে প্রোটোটাইপ দ্রুত তৈরি করা যেতে পারে।ভিটৎসলেবেন বলেন, ‘এই এলাকার কোথায় উপকরণ পাওয়া যেতে পারে তা নিয়ে গবেষণা করেছিলাম। দেখতে পেলাম, সব জায়গায়, সব গ্রামে, মাঝারি আকারের কোম্পানিগুলোতে এগুলো পাওয়া যাচ্ছে। বিষয়টি সত্যিই দারুণ। আমাদের অটোমোটিভ সাপ্লায়ারও এখান থেকে খুব বেশি দূরে নয়। তারা দারুণ ফোম তৈরি করে, যা করা কঠিন।ফাল্কে ড্রোন নির্মাতারা গাড়ির যন্ত্রাংশ প্রস্তুতকারক ইয়প-এর সঙ্গে কাজ করছে। ইয়প-এর কর্মী সংখ্যা প্রায় এক হাজার ২০০। কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মনে করছেন, তারা অনেক ড্রোন তৈরি করতে পারবেন। এখন পর্যন্ত তারা বিলাসবহুল গাড়ির ব্র্যান্ডের জন্য সব ধরণের উপাদান তৈরি করছে।তবে ব্যবসায় উদ্বেগ বাড়ছে। কয়েক মাস ধরে অর্ডার কমায় এরইমধ্যে কয়েকশ কর্মচারীকে ছাঁটাই করতে হয়েছে। ড্রোন হার্ডওয়্যার তৈরি হোক কিংবা গাড়ির যন্ত্রাংশ তৈরি, এই দুই কাজের মধ্যে প্রযুক্তিগত পার্থক্য খুব একটা নেই। ইয়প একটি জিনিস করতে পারে: সস্তায় অনেক যন্ত্রাংশ উৎপাদন করা।ইয়প-এর ব্যবস্থাপনা পরিচালক মার্টিন ব্যুখস জানান, ‘আমরা নির্ভুলভাবে উচ্চমানের কাজ করতে অভ্যস্ত। আমাদের কাজের পরিবেশও দারুণ। আমাদের সবার গোপনীয়তার শপথও নেওয়া আছে। এসব বৈশিষ্ট্যের কারণে আমরা অন্য কোম্পানির জন্যও কাজ করতে পারবো বলে আশা করছি। আমরা জানি কীভাবে সাশ্রয়ী মূল্যে উৎপাদন করতে হয়।’সামরিক বাহিনী এই প্রযুক্তির প্রয়োজনীয়তা অনুভব করতে শুরু করেছে। শুধু যুদ্ধ মিশনের জন্যই নয়, জরুরি পরিস্থিতিতে যুদ্ধক্ষেত্র থেকে আহত সৈন্যদের উদ্ধারের জন্যও। আফেলিয়ুস কোম্পানির এই ড্রোনের মতো। এখন জার্মানির আরও বেশি সংখ্যক উদ্যোক্তা প্রতিরক্ষা খাতে কাজ করার সিদ্ধান্ত নিচ্ছে। ৫০০ বিলিয়ন ইউরোর বিশেষ তহবিলের জন্য এটি সম্ভব হচ্ছে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজায় ‘যুদ্ধবিরতি’ চান না ইসরায়েলের দুই উগ্রপন্থি মন্ত্রী
গাজায় ‘যুদ্ধবিরতি’ চান না ইসরায়েলের দুই উগ্রপন্থি মন্ত্রী

ফিলিস্তিনেরর সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে সম্ভাব্য যুদ্ধবিরতি ঠেকাতে তৎপর হয়েছে দখলদার ইসরায়েলের দুই উগ্রপন্থিমন্ত্রী ইতামার বেন গিভির ও বাজায়েল স্মোরিচ।অবৈধ Read more

দেশের ভবিষ্যত প্রধানমন্ত্রী তারেক রহমান: মির্জা ফখরুল
দেশের ভবিষ্যত প্রধানমন্ত্রী তারেক রহমান: মির্জা ফখরুল

তারেক রহমানই দেশের ভবিষ্যতের প্রধানমন্ত্রী বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (০৯ আগস্ট) ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) Read more

আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প, নিহত বেড়ে ২০
আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প, নিহত বেড়ে ২০

উত্তর আফগানিস্তানের মাজার-ই-শরীফে শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ২০ জন নিহত হয়েছে। এছাড়া ৩২০ জন আহত হয়েছেন বলে দেশটির স্বাস্থ্য অধিদফতর Read more

ফুলহ্যামে যোগ দিলেন বাংলাদেশি বংশোদ্ভূত ফারহান
ফুলহ্যামে যোগ দিলেন বাংলাদেশি বংশোদ্ভূত ফারহান

ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) ক্লাব ফুলহ্যামের সঙ্গে চুক্তিতে স্বাক্ষর করেছেন বাংলাদেশি বংশোদ্ভুত উইঙ্গার ফারহান আলি ওয়াহিদ। ইংল্যান্ড অনূর্ধ্ব-১৫ দলের হয়েও Read more

হত্যাচেষ্টা মামলায় অভিনেতা সিদ্দিক ৭ দিনের রিমান্ডে
হত্যাচেষ্টা মামলায় অভিনেতা সিদ্দিক ৭ দিনের রিমান্ডে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর গুলশানে ভ্যানচালক জব্বার আলী হাওলাদারকে হত্যাচেষ্টা মামলায় অভিনেতা সিদ্দিকুর রহমানের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার Read more

নড়াইলে ছাত্রশিবিরের ‘জুলাই দ্রোহ মিছিল’
নড়াইলে ছাত্রশিবিরের ‘জুলাই দ্রোহ মিছিল’

জুলাই গণহত্যার বিচার ও জুলাই সনদ ঘোষণার দাবিতে 'জুলাই দ্রোহ মিছিল' করেছে ইসলামী ছাত্রশিবির নড়াইল জেলা শাখা।মঙ্গলবার (০৫ আগস্ট) সকালে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন