বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর গুলশানে ভ্যানচালক জব্বার আলী হাওলাদারকে হত্যাচেষ্টা মামলায় অভিনেতা সিদ্দিকুর রহমানের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (৩০ এপ্রিল) রিমান্ড শুনানির জন্য দুপুর ২টা ৫৫ মিনিটে তাকে আদালতের এজলাসে তোলা হয়। মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার এসআই আব্দুস সালাম সিদ্দিকের ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ছানাউল্ল্যাহ ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।রিমান্ড শুনানির জন্য দুপুর ২টা ৫৫ মিনিটে তাকে আদালতের এজলাসে তোলা হয়। এরপর শুনানি শেষে আদালতের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ছানাউল্ল্যাহ ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।এর আগে মঙ্গলবার (২৯ এপিল) বিকেলে বেইলি রোডে কিছু যুবক সিদ্দিককে আটক করে পুলিশে সোপর্দ করে। পরে তাকে রমনা থানা থেকে গুলশান থানায় হস্তান্তর করা হয়।মামলার অভিযোগ থেকে জানা যায়, গত বছরের ১৯ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গুলশানের শাহজাদপুরে কনফিডেন্স টাওয়ারের সামনে আন্দোলনকারীদের ওপর গুলি চালানো হয়। এতে জব্বার আলী হাওলাদার গুলিবিদ্ধ হন। এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১০৯ জনের বিরুদ্ধে গুলশান থানায় মামলাটি করেন ভুক্তভোগী নিজেই।এইচএ 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চিহ্নিত সন্ত্রাসীদের হাতে বিপুল অস্ত্র রয়েছে: জামায়াত আমির
চিহ্নিত সন্ত্রাসীদের হাতে বিপুল অস্ত্র রয়েছে: জামায়াত আমির

ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের এমপি পদপ্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় নির্বাচন কমিশনকে (ইসি) উদ্দেশ্য Read more

চমেক শিক্ষার্থী আবিদ হত্যা: ১২ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ
চমেক শিক্ষার্থী আবিদ হত্যা: ১২ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ

২০১১ সালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ছাত্রাবাসে ছাত্রদল কর্মী সন্দেহে ৫১তম ব্যাচের ব্যাচেলর অব ডেন্টাল সার্জারি (বিডিএস) ৩য় বর্ষের শিক্ষার্থী Read more

লামায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় ৩ ডাকাত আটক
লামায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় ৩ ডাকাত আটক

পার্বত্য বান্দরবানের লামায় আবুল টোব্যাকো কোম্পানির অফিসে ডাকাতির ঘটনায় পৃথক অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে লামা থানা পুলিশ।আটককৃতরা হলেন, মারুফুল Read more

নতুন হল খুলতে প্রশাসনের গড়িমসি, পাবিপ্রবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ ও লংমার্চ
নতুন হল খুলতে প্রশাসনের গড়িমসি, পাবিপ্রবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ ও লংমার্চ

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) নতুন ১০ তলা ছাত্রহল দ্রুত খুলে দেওয়ার দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন।শনিবার (১৭ মে) সকাল Read more

আলমডাঙ্গায় আমবাগানে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, নারীসহ ৬ জন গ্রেফতার
আলমডাঙ্গায় আমবাগানে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, নারীসহ ৬ জন গ্রেফতার

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় এক নারীকে কৌশলে ডেকে নিয়ে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে সংঘবদ্ধ ধর্ষণের লোমহর্ষক ঘটনা ঘটেছে। এ ঘটনায় Read more

বিগব্যাশে রিশাদের ম্যাচসহ টিভিতে আজকের খেলা (৩ জানুয়ারি ২০২৬)
বিগব্যাশে রিশাদের ম্যাচসহ টিভিতে আজকের খেলা (৩ জানুয়ারি ২০২৬)

বিপিএলে আজ কোনো ম্যাচ নেই। বিগ ব্যাশে মাঠে নামছে রিশাদ হোসেনের হোবার্ট। এদিকে বড়দিনের ছুটি শেষে লা লিগাও মাঠে ফিরছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন