উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইনানী চেংছড়ি সাগর পাড়ে ভেসে এলো অজ্ঞাত যুবকের মরদেহ। আজ বুধবার (৬ আগস্ট) ভোর সকালে স্থানীয় জেলেরা সাগরে পোনা ধরতে গিয়ে তাদের চোখে পড়ে এক যুবকের মৃতদেহটি। প্রথমে স্থানীয়রা বিষয়টি সন্দেহজনক মনে করলেও, পরে তারা নিশ্চিত হন এটি মৃত ব্যক্তির লাশ। ঘটনার পরপরই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পোনা ধরতে যাওয়া স্থানীয় জেলেরা জানান, প্রতিদিনের মতো আজও তারা সকালে সাগরের পাড়ে গেলে সেখানেই বালির মধ্যে অর্ধ-ঢাকা অবস্থায় একটি মানুষের দেহ দেখতে পান। প্রথমে তারা ভয় পেলেও পরে কাছে গিয়ে দেখে এটি মানুষের লাশ। সাথে সাথে তারা বিষয়টি আশেপাশের লোকজনকে জানায় এবং পুলিশের খবর দেন।স্থানীয় জেলে করিমুল্লাহ জানান, ‘ভোরের দিকে আমরা কয়েকজন পোনা ধরতে গিয়েছিলাম। হঠাৎ একজনের চোখে পড়ে একটি মানুষ পড়ে আছে। আমরা ভয় পেয়ে যাই। পরে কাছে গিয়ে দেখি এটি মৃত দেহ, কেউ হয়তো রাতে মারা গিয়েছে বা ফেলে গেছে। তখন আমরা পুলিশকে খবর দিই।’এই রিপোর্ট লেখা পর্যন্ত মরদেহের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। মৃত ব্যক্তি স্থানীয় না বাইরের কেউ—সে বিষয়েও নিশ্চিত নয়। উখিয়া ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ বলেছেন, ‘একটি লাশ ভেসে আসার খবর পেয়েছি। পুলিশের একটি টিম যাচ্ছে। এতক্ষণে পৌঁছেও যেতে পারে।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চট্টগ্রামে প্রশাসনের নীরবতায় পাহাড় গিলে নিচ্ছে দখলদাররা
চট্টগ্রামে প্রশাসনের নীরবতায় পাহাড় গিলে নিচ্ছে দখলদাররা

চট্টগ্রাম নগরীর লালখান বাজার– একসময় সারি সারি সবুজে মোড়া পাহাড়, পাখির কলতান আর প্রকৃতির শান্ত নীরবতায় ভরা ছিল এ অঞ্চল। Read more

শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের পরবর্তী শুনানি ৭ জুলাই
শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের পরবর্তী শুনানি ৭ জুলাই

জুলাই-আগস্টে গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক পুলিশপ্রধান চৌধুরী আবদুল্লাহ Read more

সাম্প্রতিক দুটি ঘটনা পরিবহন ব্যবস্থার অবহেলা ও দুর্বল তদারকির প্রতিফলন
সাম্প্রতিক দুটি ঘটনা পরিবহন ব্যবস্থার অবহেলা ও দুর্বল তদারকির প্রতিফলন

রাজধানীর সদরঘাটে লঞ্চের সংঘর্ষে এক তরুণের মৃত্যু এবং বগুড়ার আদমদীঘিতে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে বহু মানুষ আহত হওয়ার Read more

‘হাদিকে গুলি করা সন্ত্রাসীদের ধরতে সাঁড়াশি অভিযান শুরু’
‘হাদিকে গুলি করা সন্ত্রাসীদের ধরতে সাঁড়াশি অভিযান শুরু’

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আসন্ন নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদিকে গুলি করা সন্ত্রাসীদের ধরতে সাঁড়াশি অভিযান Read more

৩৭ বছর পর ইংলিশ চ্যানেল পাড়ি দিলেন দুই বাংলাদেশি সাঁতারু
৩৭ বছর পর ইংলিশ চ্যানেল পাড়ি দিলেন দুই বাংলাদেশি সাঁতারু

বাংলাদেশের দুই সাঁতারু মাহফিজুর রহমান সাগর ও নাজমুল হক হিমেল ইংলিশ চ্যানেল অতিক্রম করেছেন। তাদের সঙ্গে ভারতের আরও দুই সাঁতারু Read more

সংগীতশিল্পী মুস্তাফা জামান আব্বাসী মারা গেছেন
সংগীতশিল্পী মুস্তাফা জামান আব্বাসী মারা গেছেন

বরেণ্য সংগীতশিল্পী, গবেষক ও লেখক মুস্তাফা জামান আব্বাসী আর নেই। আজ সকালে বনানীর একটি হাসপাতালে তিনি মারা গেছেন (ইন্না লিল্লাহি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন