আনুষ্ঠানিকভাবে সাবেক রিয়াল তারকা লুকা মদ্রিচকে বরণ করে নিয়েছে এসি মিলান। শৈশবের পছন্দের ক্লাবে যোগ দিয়ে প্রথম সংবাদ সম্মেলনে মদ্রিচ বলেন, স্বপ্নপূরণ হয়েছে তার। লক্ষ্য নতুন মৌসুমে মিলয়ানকে সিরি আ শিরোপা জিতিয়ে চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চে তোলা। আগামী শনিবার (৯ আগস্ট) প্রাক মৌসুমে লিডস ইউনাইটেডের বিপক্ষে ম্যাচে এসি মিলানের জার্সিতে অভিষেক হবে ক্রোয়াট তারকার।একটা অধ্যায় শেষ, আরেকটা শুরু। রিয়াল মাদ্রিদে স্বপ্নের মতো এক যুগের বেশি সময় কাটানোর পর লুকা মদ্রিচ এখন এসি মিলানে। এদিন আনুষ্ঠানিকভাবে এই ক্রোয়াট তারকাকে পরিচয় করিয়ে দেয় রোসোনেরিরা।মদ্রিচের শৈশবের স্বপ্ন এবার সত্যি হয়েছে। ছোট বেলা থেকেই তার পছন্দের ক্লাব ছিল এসি মিলান। এই ক্লাবেই খেলেছেন ক্রোয়েশিয়ার কিংবদন্তি এজভোনিমির বোবান। গণমাধ্যমে এদিন মদ্রিচ করলেন সেই স্মৃতিচারণ। ‘আমি ছোট থেকে ইতালির খেলা দেখে বড় হয়েছি, এসি মিলান ছিল আমার পছন্দের ক্লাব। আমার আইডল বোবানও এই ক্লাবে খেলেছেন। আমাদের দেশে মিলান খুব জনপ্রিয় ক্লাব। আমার কাছে সবসময় এই ক্লাব বিশেষ।’ রিয়াল মাদ্রিদে ২৬ বছর বয়সে যোগ দিয়ে কিংবদন্তি বনে যান লুকা। ১৩ বছরে জিতেছেন ২৮টি ট্রফি, যার মধ্যে ৬টি চ্যাম্পিয়ন্স লিগ, আছে ৪টি লা লিগাও। ২০১৮ সালে জিতেছেন ব্যালন ডি’অরও। সম্প্রতি খুব বাজে সময় পার করছে এসি মিলান। অষ্টম স্থানে থেকে শেষ করেছে সিরি আ’র গেলো মৌসুম। জায়গা হয়নি চ্যাম্পিয়ন্স লিগেও। তবে ক্লাবকে সুসময়ে ফেরাতে বদ্ধপরিকর ৩৯ বছর বয়সী মদ্রিচ। এর আগে এমন বয়সে এসি মিলানে যোগ দিয়ে ক্লাবকে লিগ শিরোপা জেতান ইব্রাহিমোভিচ। এমন কিছুই করতে চান ক্রোয়াট তারকা। ‘চ্যাম্পিয়ন্স লিগ খেলা অবশ্যই আমার লক্ষ্য। শুধু সেটাই নয় লিগ শিরোপা জয় করার জন্যও আমি এখানে এসেছি। আমি আমার পক্ষ থেকে যতটা করা সম্ভব সবটুকুই করবো। জ্লাতানও ৪০ বছর বয়সে এখানে এসে ক্লাবকে শিরোপা জিতিয়েছেন। আমিও এমন কিছু করতে চাই।’ ২০২৬ বিশ্বকাপেও খেলার স্বপ্ন দেখছেন লুকা মদ্রিচ। ২০১৮ সালে তার নেতৃত্বেই ক্রোয়েশিয়া খেলেছে ফাইনালে। কাতার বিশ্বকাপ শেষ করেছে তৃতীয়স্থান থেকে। নিজের শেষ বিশ্বকাপে এবার শিরোপার স্বপ্ন দেখছেন মদ্রিচ। যদিও তার আগে ক্লাবকেও উপহার দিতে চান ট্রফি। আগামী শনিবার প্রাক মৌসুমে লিডস ইউনাইটেডের বিপক্ষে ম্যাচে এসি মিলানের জার্সিতে অভিষেক হবে ৩৯ বছর বয়সী লুকা মদ্রিচের।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সাবেক এমপিসহ ১৬ জনের বিরুদ্ধে ১৪তম দিনের সাক্ষ্যগ্রহণ আজ
সাবেক এমপিসহ ১৬ জনের বিরুদ্ধে ১৪তম দিনের সাক্ষ্যগ্রহণ আজ

জুলাই-আগস্ট আন্দোলন ঘিরে আশুলিয়ায় ছয়জনের লাশ পোড়ানোসহ সাতজনকে হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক এমপি সাইফুল ইসলামসহ ১৬ জনের বিরুদ্ধে Read more

যমুনা রেলসেতুর পিলারে ফাটলের ছবি ভাইরাল
যমুনা রেলসেতুর পিলারে ফাটলের ছবি ভাইরাল

যমুনা রেলসেতুর পিলারের নিচে দেখা দেয়া ক্ষুদ্র ফাঁকাস্থান গুলী প্রকৃতপক্ষে ফাটল নয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তাদের ভাষ্যমতে, “এগুলো ফাটল নয় Read more

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার সদস্য সচিব গ্রেপ্তার
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার সদস্য সচিব গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসানকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা Read more

দেশের রিজার্ভ বেড়ে ৩০.৮ বিলিয়ন ডলার
দেশের রিজার্ভ বেড়ে ৩০.৮ বিলিয়ন ডলার

বাংলাদেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বর্তমানে ৩০.৮ বিলিয়ন মার্কিন ডলার দাঁড়িয়েছে। বৃহস্পতিবার (০৭ আগস্ট) এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।আর নিট রিজার্ভ বা Read more

সিরাজগঞ্জে নবজাতককে গলা কেটে হত্যার অভিযোগ, মা ও নানী পলাতক
সিরাজগঞ্জে নবজাতককে গলা কেটে হত্যার অভিযোগ, মা ও নানী পলাতক

সিরাজগঞ্জের শাহজাদপুরে নবজাতক সন্তানকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে পাষণ্ড মা জান্নাতুল ফেরদৌস ও নানীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শাহজাদপুর উপজেলার পোরজনা Read more

আশুলিয়ায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ৬
আশুলিয়ায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ৬

আশুলিয়ায় গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে একটি দ্বিতল ভবন ধসে পড়েছে। এ সময় অন্তত ৬ জন দগ্ধ হলে তাদের হাসপাতালে ভর্তি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন