নওগাঁর পত্নীতলা উপজেলায় ব্রিজ থেকে ১৬ মাস বয়সী নিজ সন্তানকে নদীর পানিতে ফেলে দেওয়ার ঘটনা ঘটেছে। সন্তানকে পানিতে ফেলার পর থানা পুলিশের কাছে গিয়ে নিজের গ্রেপ্তার দাবি করেন ওই শিশুটির মা।বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে উপজেলার আত্রাই নদীর মাহমুদপুর ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি জানার পর থানা পুলিশ ও স্থানীয়রা শিশুটিকে ঘটনাস্থল থেকে জীবিত উদ্ধার করেন। বর্তমানে শিশুটি পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।পত্নীতলা থানা পুলিশ সূত্রে জানা যায়, বেলা সাড়ে ১২টার দিকে একজন মহিলা থানায় এসে জানায়, তিনি তার ১৬ মাস বয়সী কন্যা শিশুকে ব্রিজ থেকে আত্রাই নদীতে ফেলে দিয়েছেন। পুলিশের কাছে তিনি নিজের গ্রেপ্তারও দাবি করেন। ঘটনা শুনার সঙ্গে সঙ্গে পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায়। সেখানে খমির শেখ নামক একজন ব্যক্তি শিশুটিকে পানি থেকে উদ্ধার করে প্রাথমিক শুশ্রুষা প্রদান করেন। পরে পুলিশ শিশুটিকে নিজের হেফাজতে নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। বর্তমানে শিশুটি শঙ্কামুক্ত রয়েছেন। প্রাথমিকভাবে জানা গেছে, ওই মহিলা মানসিকভাবে বিকারগ্রস্ত।এদিন বিকেলে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম পত্নীতলা থানা পরিদর্শন করেন এবং শিশুটিকে স্বাস্থ্য কমপ্লেক্সে দেখতে যান। শিশুটিকে পানি থেকে উদ্ধার করার জন্য খমির শেখকে পুলিশ সুপার আর্থিক পুরস্কার প্রদান করেন।শিশুটির বাবা মেহেদী হাসান বলেন, “আমার স্ত্রী কিছুদিন যাবত মানসিক সমস্যায় ভুগছেন, যার কারণে এমন ঘটনা ঘটেছে। তার চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।”পত্নীতলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শরিফুল ইসলাম বলেন, “একজন মা থানায় এসে জানান, তিনি তার ১৬ মাস বয়সী সন্তানকে আত্রাই নদীতে ফেলে দিয়েছেন। ঘটনার বিষয়টি নিশ্চিত করতে আমরা তার পরিবারের লোকজনের সঙ্গে ফোনে কথা বলি। এরপর পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। বর্তমানে শিশুটি শঙ্কামুক্ত রয়েছে।”নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, “শিশুটিকে পানি থেকে উদ্ধার করার ঘটনায় খমির শেখকে আর্থিক পুরস্কার প্রদান করা হয়েছে। শিশুর পরিবারের সঙ্গে কথা বলা হয়েছে। তারা শিশুটির নিরাপত্তা নিশ্চিত করবেন এবং তার মায়ের মানসিক চিকিৎসার ব্যবস্থা করবেন বলে আমাদের আশ্বস্ত করেছেন।”এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পোশাক নিয়ে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা প্রত্যাহার, নির্দেশনার উদ্দেশ্য কী ছিল
পোশাক নিয়ে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা প্রত্যাহার, নির্দেশনার  উদ্দেশ্য কী ছিল

রাষ্ট্রায়ত্ত ব্যাংকটির মনবসম্পদ বিভাগ থেকে জারি করা অভ্যন্তরীণ এক নির্দেশনায় পুরুষ ও নারী কর্মকর্তা-কর্মচারীদের জন্য নির্দিষ্ট ‘ড্রেসকোড’ বা পোশাকের ধরন Read more

ধামইরহাটে বছরে তৈরী হচ্ছে ৪০ কোটি টাকার বঙ্গা মেশিন
ধামইরহাটে বছরে তৈরী হচ্ছে ৪০ কোটি টাকার বঙ্গা মেশিন

আদি যুগে কৃষকেরা ধান মাড়াই কাজে ব্যবহার করতেন কাঠের তৈরী ঐতিহ্যবাহী পিড়া। দিন বদলে গেছে, সময়ের সাথে ব্যাপক পরিবর্তন এসেছে Read more

যুদ্ধ কোনো রোমান্টিক বলিউড মুভি নয়: সাবেক ভারতীয় সেনাপ্রধান
যুদ্ধ কোনো রোমান্টিক বলিউড মুভি নয়: সাবেক ভারতীয় সেনাপ্রধান

ভারত-পাকিস্তান সংঘাতের সাম্প্রতিক যুদ্ধবিরতির সমালোচনা করে যেসব ভারতীয় নাগরিক বক্তব্য দিচ্ছেন, তাদের কড়া ভাষায় আক্রমণ করেছেন ভারতের সাবেক সেনাপ্রধান ও Read more

শহীদ হাদির মায়ের চিকিৎসার খোঁজ নিলেন জামায়াত আমির
শহীদ হাদির মায়ের চিকিৎসার খোঁজ নিলেন জামায়াত আমির

শহীদ শরিফ ওসমান বিন হাদির অসুস্থ মায়ের চিকিৎসার খোঁজখবর নিতে রাজধানীর একটি হাসপাতালে গেছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।মঙ্গলবার (৩০ Read more

মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে সংঘর্ষে একজন নিহত
মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে সংঘর্ষে একজন নিহত

রাজধানীর মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে মাদক ব্যবসা নিয়ে বিরোধের জেরে ২ গ্রুপের সংঘর্ষে শাহ আলম নামের একজনের মৃত্যু হয়েছে।সোমবার (১১ আগস্ট) Read more

গাজীপুরে নেশার টাকা না দেয়ায় ভাগ্নের হাতে মামা খুন
গাজীপুরে নেশার টাকা না দেয়ায় ভাগ্নের হাতে মামা খুন

গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকায় মামাকে বটি দিয়ে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনার পর ভাগনে সৌরভ হাসান রুদ্র (২২) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন