অব্যাহত বোমা হামলা ও মানবিক সহায়তায় বাধা সৃষ্টির মাধ্যমে গাজায় প্রতিদিন গড়ে ২৮ শিশুকে হত্যা করছে ইসরায়েল। এমন তথ্য জানিয়েছে জাতিসংঘের একটি সংস্থা।  মঙ্গলবার এক্স-এ দেওয়া পোস্টে জাতিসংঘের শিশু বিষয়ক তহবিল-ইউনিসেফ জানিয়েছে, এমন মৃত্যুর কারণ, বোমা বর্ষণ, অপুষ্টি, অনাহার ও জরুরি চিকিৎসা সহায়তা না পাওয়া।ইউনিসেফ বলছে, প্রতিদিন গাজায় যে পরিমাণ শিশু মারা যাচ্ছে তা একটি বিদ্যালয়ের শ্রেণিকক্ষে গড়ে উপস্থিত থাকা শিক্ষার্থী সংখ্যার সমান। বর্তমানে উপত্যকাটির শিশুদের জন্য জরুরি খাদ্য, বিশুদ্ধ পানি, ওষুধ ও নিরাপত্তা দরকার। সবচেয়ে বড় কথা গাজায় এখন যুদ্ধবিরতি দরকার।জাতিসংঘের এই সংস্থাটি এক্স পোস্টে আরও লিখেছে, গাজায় গণহত্যা শুরুর পর থেকে ইসরায়েল ১৮ হাজারের বেশি শিশুকে হত্যা করেছে। যা প্রতি ঘণ্টায় একজনকে হত্যা করার সমান। মঙ্গলবার আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালের অক্টোবরে ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত ৬০ হাজার ৯৩৩ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। গত ২৪ ঘণ্টায় এক শিশুসহ নিহত হয়েছেন ৮ জন। আর ইসরায়েল মানবিক সহায়তা বন্ধের পর থেকে ৯৪ শিশুসহ অনাহারে মারা গেছে ১৮৮ জন।   ‘শিশুদের জন্য কবরস্থান’ইসরায়েলি আগ্রাসন গাজার শিশুদের মানসিক স্বাস্থ্যের ওপর অবর্ণনীয় প্রভাব ফেলছে। বাস্তুচ্যুত একটি পরিবারের ১০ বছর বয়সী শিশু লানার চুল ও ত্বকের অনেকাংশ সাদাটে হয়ে গেছে। চিকিৎসকরা জানিয়েছেন, বোমা হামলার কারণে লানা এতটাই মানসিক আঘাত পেয়েছে যে, এখন সে ‘ট্রমা-ইনডিউসড ডিপিগমেন্টেশন’ এ ভুগছে। এ ধরনের ট্রমার কারণে ত্বকে মেলানিনের মাত্রা কমে যায়। এতে ত্বক ধীরে ধীরে সাদাটে রং ধারণ করে।সেভ দ্য চিলড্রেনের আঞ্চলিক পরিচালক আহমাদ আলহেনদাওয়ি বলেন, গাজা এখন শিশুদের জন্য একটি কবরস্থান হয়ে উঠছে। শিশুরা স্বপ্ন দেখার ইচ্ছা হারাচ্ছে। বর্তমান প্রজন্ম ভাবতে শুরু করেছে, পৃথিবীর অন্য এলাকার মানুষেরা তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
উচ্ছেদের পর পাহাড়ের নিচে ঠাঁই, ধস আতঙ্কে ১৭০ পরিবার
উচ্ছেদের পর পাহাড়ের নিচে ঠাঁই, ধস আতঙ্কে ১৭০ পরিবার

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বিভিন্ন শিল্পকারখানার কারণে উচ্ছেদ হয়ে বৈরাগ ইউনিয়নের বদুলপুরা গ্রামে আশ্রয় নেয় প্রায় ১৭০টি পরিবার। দীর্ঘ দেড় যুগেরও Read more

জামায়াতে যোগ দিলেন বিএনপি ও জাতীয় পার্টির ৫০ নেতাকর্মী
জামায়াতে যোগ দিলেন বিএনপি ও জাতীয় পার্টির ৫০ নেতাকর্মী

পিরোজপুরের নাজিরপুরে বিএনপি ও জাতীয় পার্টির রাজনীতি থেকে সরে এসে জামায়াতে ইসলামীর সহযোগী সদস্য হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন জাতীয় পার্টির Read more

জাবিতে র‌্যাগিংয়ের দায়ে বহিষ্কার ১৬ শিক্ষার্থী
জাবিতে র‌্যাগিংয়ের দায়ে বহিষ্কার ১৬ শিক্ষার্থী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২১নং ছাত্র হলের একটি কক্ষে বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের ৫৪ ব্যাচের (২০২৪-২৫ শিক্ষাবর্ষের) শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের ঘটনায় Read more

লাল-সবুজের বাসে সংবর্ধনাস্থলে যাচ্ছেন তারেক রহমান, উচ্ছ্বসিত নেতাকর্মীরা
লাল-সবুজের বাসে সংবর্ধনাস্থলে যাচ্ছেন তারেক রহমান, উচ্ছ্বসিত নেতাকর্মীরা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লাল-সবুজ বাসে করে ৩০০ ফিট এলাকার গণসংবর্ধনা মঞ্চের উদ্দেশ্যে আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। Read more

ইভ্যালির সিইও রাসেলের তিন মাসের কারাদণ্ড
ইভ্যালির সিইও রাসেলের তিন মাসের কারাদণ্ড

চেক প্রতারণার মামলায় ইভ্যালির সিইও মোঃ রাসেলকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাকে চেকে বর্ণিত টাকার সমপরিমাণ Read more

চকরিয়ায় যানজটের ভোগান্তি
চকরিয়ায় যানজটের ভোগান্তি

যানজটের ভোগান্তি থেকে কোনোমতেই রেহাই পাচ্ছেন না কক্সবাজারের চকরিয়া পৌরশহরের মানুষ। ব্যস্ততম চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া পৌরশহর চিরিঙ্গার দুই পাশের ফুটপাত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন