মাঠে আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে আচরণবিধি ভঙ্গ করায় শাস্তির মুখে পড়েছেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার টিম ডেভিড। তাকে ম্যাচ ফি’র ১০ শতাংশ জরিমানা করা হয়েছে, পাশাপাশি তার নামের পাশে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট।আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এক বিবৃতিতে জানিয়েছে, ডেভিড আইসিসির আচরণবিধির ধারা ২.৮ লঙ্ঘন করেছেন। এই ধারা অনুযায়ী, আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্তে প্রকাশ্যে অসন্তোষ দেখালে তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হয়।গত ২৮ জুলাই অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পঞ্চম ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে এ ঘটনাটি ঘটে। ১৭১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের পঞ্চম ওভারে ক্যারিবীয় পেসার আলজারি জোসেফের একটি ডেলিভারির পর ওয়াইডের আবেদন জানান ডেভিড। তিনি দুই হাত প্রসারিত করে আম্পায়ারের প্রতি অসন্তোষ প্রকাশ করেন, যা ম্যাচ কর্মকর্তাদের কাছে গ্রহণযোগ্য মনে হয়নি।মাঠের দায়িত্বে ছিলেন আম্পায়ার লেসলি রাইফার ও জাহিদ বাসারাথ। তারা ঘটনাটি গুরুত্ব সহকারে নিয়ে রিপোর্ট করেন, যার ভিত্তিতে আইসিসি এই শাস্তিমূলক ব্যবস্থা নেয়।ওই ম্যাচে টিম ডেভিড ব্যাট হাতে ৩০ রান করেন এবং শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া জয় পায় ৩ উইকেটে। এর ফলে ৫ ম্যাচের সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে ৫-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে সফরকারীরা।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিলেটে ১৪ মামলার আসামি যুবলীগ নেতা গ্রেপ্তার
সিলেটে ১৪ মামলার আসামি যুবলীগ নেতা গ্রেপ্তার

সিলেটের গোপালগঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলনের চারটি হত্যা মামলাসহ মোট ১৪টি মামলার আসামি যুবলীগ নেতা সন্ত্রাসী অপু আহমদ বদইকে (৩৫) গ্রেপ্তার Read more

পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে বৈঠকের আগে মোদী-ট্রাম্প ফোনালাপ
পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে বৈঠকের আগে মোদী-ট্রাম্প ফোনালাপ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে আজ টেলিফোনে এক আলোচনা হয়েছে।বুধবার (১৮ জুন) ভারতের পররাষ্ট্র সচিব Read more

গাজায় ইসরায়েলি বর্বরতা, নিহত বেড়ে প্রায় ৬২ হাজার
গাজায় ইসরায়েলি বর্বরতা, নিহত বেড়ে প্রায়  ৬২ হাজার

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় একদিনে আরও অন্তত ৪৭ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৪ জন ত্রাণের সন্ধানে গিয়ে Read more

রাজধানীতে শিলাবৃষ্টি
রাজধানীতে শিলাবৃষ্টি

রাজধানীতে হঠাৎ বজ্রসহ শিলাবৃষ্টির দেখা হচ্ছে। বুধবার (২৫ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আকাশের বিদ্যুৎ চমকানির সঙ্গে ঝুম বৃষ্টি শুরু Read more

ভোটকক্ষ থেকে সরাসরি সম্প্রচার নয়, সাংবাদিকদের জন্য ইসির নীতিমালা জারি
ভোটকক্ষ থেকে সরাসরি সম্প্রচার নয়, সাংবাদিকদের জন্য ইসির নীতিমালা জারি

ভোটকক্ষে সরাসরি সম্প্রচার ও গোপনকক্ষে ছবি তোলার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে সাংবাদিকদের জন্য নতুন নীতিমালা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। Read more

রুপপুর প্রকল্পের হ-য-ব-র-ল অবস্থা: কাজ পেছানোর শঙ্কায় বিশেষজ্ঞরা
রুপপুর প্রকল্পের হ-য-ব-র-ল অবস্থা: কাজ পেছানোর শঙ্কায় বিশেষজ্ঞরা

দেশের বৃহৎ প্রকল্প নির্মানাধীন রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রে বর্তমানে এক হ-য-ব-র-ল অবস্থা। দফায় দফায় দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা সৃষ্টি, অভ্যন্তরীন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন