যুক্তরাষ্ট্রে আয়োজিত ফিফা ক্লাব বিশ্বকাপে প্রথমবারের মতো মাঠে নামতে যাচ্ছে দুই ইউরোপীয়ান জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটি। বুধবার (১৮ জুন) আলাদা ম্যাচে মাঠে নামবে এ দুদল। এদিন সৌদি ক্লাব আল হিলালের বিপক্ষে খেলবে রিয়াল মাদ্রিদ। আর সিটির প্রতিপক্ষ মরক্কোর ক্লাব উইদাদ।আল হিলালের বিপক্ষে এ ম্যাচের মধ্য দিয়ে রিয়ালের ডাগ আউটে অভিষেক হতে যাচ্ছে জাভি আলোনসোর। তবে প্রথম ম্যাচেই চিন্তার ভাঁজ পড়েছে ক্লাবের এই লিজেন্ডের কপালে। কেননা সবশেষ মৌসুমে দলের সর্বোচ্চ গোল স্কোরার কিলিয়ান এমবাপ্পেকে ছাড়ায় মাঠে নামতে হতে পারে তাকে। মূলত জ্বরের কারণে এ ম্যাচ মিস করবেন তিনি। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে জাভি আলানসো জানান, ‘সকালে ঘুম থেকে উঠেই এমবাপ্পে দেখেন তার জ্বর। অনুশীলনে আসতে মানা করেছি। ওর পরিবর্তে এন্ড্রিককে খেলাতে পারি। শেষ মুহূর্তে সিদ্ধান্ত নেব আমরা।’রিয়ালের প্রতিপক্ষ আল হিলাল গত মৌসুমে সৌদি লিগ শেষ করেছে দ্বিতীয় স্থানে। তার আগের মৌসুমে তারা লিগ চ্যাম্পিয়ন হয়েছিল। উল্লেখ্য, ২০২২ সালের ক্লাব বিশ্বকাপের ফাইনালেও এই আল হিলালকে হারিয়েই চ্যাম্পিয়ন হয়েছিল রিয়াল মাদ্রিদ।আল হিলালের কোচ সিমোন ইনজাগি বলেন, “রিয়াল মাদ্রিদ নিঃসন্দেহে শক্তিশালী দল। তবে আমরা ভয় পাচ্ছি না। আমাদের পরিকল্পনা অনুযায়ী খেলব এবং সুযোগ কাজে লাগাতে চেষ্টা করব।”এদিকে একই দিনে, যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় ক্লাব বিশ্বকাপে প্রথমবার মাঠে নামবে ম্যানচেস্টার সিটি। তাদের প্রতিপক্ষ হবে আফ্রিকান জায়ান্ট উইদাদ।প্রিমিয়ার লিগে এবার শিরোপা জিততে না পারায়, নতুন মৌসুম শুরুর আগে এই টুর্নামেন্ট থেকে আত্মবিশ্বাস ফিরে পেতে চায় পেপ গার্দিওলার দল। আগের মৌসুমে তারা তৃতীয় হয়ে লিগ শেষ করেছে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সময়ের কণ্ঠস্বরে সংবাদের পর তারাগঞ্জের স্কুল মাঠে শুরু হলো সংস্কার কাজ
সময়ের কণ্ঠস্বরে সংবাদের পর তারাগঞ্জের স্কুল মাঠে শুরু হলো সংস্কার কাজ

দেশের জনপ্রিয় অনলাইন গণমাধ্যম 'সময়ের কণ্ঠস্বর'-এ গত ৬ জুলাই 'তারাগঞ্জে বিদ্যালয়ের খেলার মাঠে জলাবদ্ধতা, সংস্কারের দাবি শিক্ষার্থীদের' এই শিরোনামে একটি Read more

১০ নভেম্বরের পর ভোটার ঠিকানা পরিবর্তনের আবেদন করা যাবে না
১০ নভেম্বরের পর ভোটার ঠিকানা পরিবর্তনের আবেদন করা যাবে না

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের ঠিকানা পরিবর্তনের আবেদন আগামী ১০ নভেম্বরের পর গ্রহণ করা হবে না।গতকাল মঙ্গলবার Read more

তজুমদ্দিনে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
তজুমদ্দিনে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

ভোলার তজুমদ্দিনে পৃথক দু'টি ঘটনায় পুকুরের পানিতে ডুবে মনিফা (৮) ও মুনতাহা (৫) নামের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। পরিবারের Read more

পুলিশের জন্য কেনা হচ্ছে ২০০ পিকআপ
পুলিশের জন্য কেনা হচ্ছে ২০০ পিকআপ

বাংলাদেশ পুলিশের জন্য সরাসরি ক্রয় পদ্ধতিতে ২০০টি ডাবল কেবিন পিকআপ কেনা হচ্ছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থনৈতিক Read more

কাভার্ড ভ্যানের ধাক্কায় দুমরে মুচরে গেছে যাত্রীবাহি মাইক্রোবাস
কাভার্ড ভ্যানের ধাক্কায় দুমরে মুচরে গেছে যাত্রীবাহি মাইক্রোবাস

পেছন থেকে কাভার্ড ভ্যানের ধাক্কায় দুমরে মুচরে গেছে থেমে থাকা যাত্রীবাহি মাইক্রোবাস। এতে মাইক্রোবাসে থাকা নারী-পুরুষ ও শিশুসহ আটজন যাত্রী Read more

তিন শতাধিক ড্রোন-ক্ষেপণাস্ত্র দিয়ে ভয়াবহ রুশ হামলা, কিয়েভে নিহত ৭
তিন শতাধিক ড্রোন-ক্ষেপণাস্ত্র দিয়ে ভয়াবহ রুশ হামলা, কিয়েভে নিহত ৭

ইউক্রেনের রাজধানী কিয়েভ ও তার আশেপাশে রাশিয়ার রাতভর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় সাতজন নিহত এবং বহ মানুষ আহত হয়েছেন। হামলার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন