ঢাকা ইস্ট-ওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ের সম্ভাব্য রুট পরিবর্তনের দাবিতে কেরানীগঞ্জের রাজেন্দ্রপুরে ঢাকা-মাওয়া মহাসড়কে অবরোধ বিক্ষোভ মিছিল করে এলকাবাসী। রবিবার (১০ আগস্ট) দক্ষিণ কেরানীগঞ্জ থানার তেঘরিয়া ইউনিয়নের রাজেন্দ্রপুরে ঢাকা-মাওয়া মহাসড়কে অবরোধ করে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি করেন। ‘গ্রাম বাঁচাও, মানুষ বাঁচাও, এলিভেটেড এক্সপ্রেসওয়ে সরাও’ এবং ‘জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও নিজেদের ভিটামাটি রক্ষা করব’—এই স্লোগানে বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করে একাত্মতা প্রকাশ করে হাজার হাজার নারী-পুরুষ, শিশু, স্কুল-কলেজ শিক্ষার্থী ও বৃদ্ধ। তাদের অংশগ্রহণে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ গণসমাবেশে পরিণত হয়।এলাকাবাসী জানান, ঢাকা ইস্ট-ওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রস্তাবিত টার্নিং পয়েন্ট স্থাপনের লক্ষ্যে তেঘরিয়া ইউনিয়নের ১০টি গ্রাম নির্ধারণ করা হয়েছে। এই পরিকল্পনা বাস্তবায়িত হলে আমাদের পূর্বপুরুষদের বসতভিটা, মসজিদ-মন্দির-উপাসনালয়, শিক্ষা প্রতিষ্ঠান ও খেলার মাঠসহ সর্বস্ব আমাদের হারাতে হবে। আমরা উন্নয়নের বিরুদ্ধে নই, কিন্তু উন্নয়ন হবে মানবিক ও পরিবেশসম্মত। মাত্র এক কিলোমিটার পূর্বদিকে সরিয়ে নিলেই গ্রাম রক্ষা পায়। সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর প্রিয় প্রাঙ্গনের মতো এত বড় ফাঁকা জায়গা থাকতে কেন আমাদের বসতভিটা উচ্ছেদ? এত সহজ সমাধান থাকতে কেন মানুষের ঘরবাড়ি উচ্ছেদ করবেন? সরকারের কোটি কোটি টাকা ব্যয় কমে যাবে। সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী বিপুর প্রিয় প্রাঙ্গন বাঁচাতেই বসতভিটার উপর দিয়ে রাস্তার পরিকল্পনা করেন ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার। সরকারের প্রতি বিশেষ অনুরোধ, জনগণের কথা শুনুন, গ্রাম বাঁচান। জনগণের কণ্ঠ শুনুন, ভিটেমাটি রক্ষা করুন।বাঘৈর নগরের স্থানীয় বাসিন্দা আল ইমরান বলেন, গত ১৫ বছরে শুধুমাত্র একটি ইউনিয়ন (তেঘরিয়া) থেকে ১২০০ অধিক জমি করা হয়েছে, যা চরম অন্যায়। তেঘরিয়া ইউনিয়নে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, কেন্দ্রীয় কারাগার, প্রিয় প্রাঙ্গন, ঝিলমিল আবাসিক, সাউথ টাউন, RAB-10, মায়াকানন, আমর্ড পুলিশ—প্রতিটি প্রকল্পে আমরা জমি দিয়েছি। আর কত দেবে তেঘরিয়াবাসী?ঢাকা জেলা কৃষকদলের আহ্বায়ক জুয়েল মোল্লা বলেন, প্রস্তাবিত এলিভেটেড এক্সপ্রেসওয়ের বর্তমান নকশা বাস্তবায়িত হলে গ্রামটির শত শত বছরের ইতিহাস ও বসবাসযোগ্যতা ধ্বংস হয়ে যাবে। তেঘরিয়া ইউনিয়ন শুধু একটি গ্রাম নয়, এটি একটি ঐতিহ্য। এখানে হাজারো মানুষের জীবন-জীবিকা জড়িত। এ প্রকল্প বাস্তবায়িত হলে কেউই ঘরবাড়ি নিয়ে টিকে থাকতে পারবে না। তাই সরকারকে বলবো—মানুষ নয়, রুট পরিবর্তন করুন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিংড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারালেন পুলিশের স্ত্রী
সিংড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারালেন পুলিশের স্ত্রী

নাটোরের সিংড়ায় স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে শিউলি বেগম (৪০) নামে এক নারী নিহত হয়েছেন।বৃহস্পতিবার (৫ মে) বিকেল ৪টার দিকে Read more

মাজেদা বেগম হত্যাকাণ্ডের মূলহোতাসহ গ্রেপ্তার ২
মাজেদা বেগম হত্যাকাণ্ডের মূলহোতাসহ গ্রেপ্তার ২

নেত্রকোনার জেলা শহরের আরামবাগ এলাকায় ক্লুলেস একটি চাঞ্চল্যকর হত্যা মামলার রহস্য উৎঘাটন করেছে মডেল থানা পুলিশ। এ ঘটনায় শুক্রবার (৪ Read more

ভালো মা হতে সদগুরুর শরণাপন্ন আলিয়া ভাট
ভালো মা হতে সদগুরুর শরণাপন্ন আলিয়া ভাট

মেয়ে রাহার জন্মের পরই আলিয়ার জীবনে আমূল পরিবর্তন এসেছে। গত ডিসেম্বরেই জানিয়েছিলেন, ছাব্বিশ সাল থেকে আরও সতেচনভাবে কাজ নির্বাচনের পথে Read more

ফুলবাড়ীতে গাঁজাসহ পাঁচ নারী মাদক কারবারি গ্রেপ্তার
ফুলবাড়ীতে গাঁজাসহ পাঁচ নারী মাদক কারবারি গ্রেপ্তার

কুড়িগ্রামের ফুলবাড়ীতে থানা পুলিশ পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে সাড়ে ১২ কেজি গাঁজাসহ পাঁচ নারী মাদক কারবারিকে আটক করেছে। গ্রেপ্তারকৃত নারী Read more

নেত্রকোনার দুর্গাপুর সীমান্তে বিজিবি’র বাধায় পিছু হটল বিএসএফ
নেত্রকোনার দুর্গাপুর সীমান্তে বিজিবি’র বাধায় পিছু হটল বিএসএফ

নেত্রকোনার দুর্গাপুর বাংলাদেশ-ভারত সীমান্তের ভবানিপুর এলাকায় বিএসএফ কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করলে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি‘র) বাধায় বন্ধ রাখে কাজ। বুধবার Read more

‘ডু অর ডাই’ ম্যাচে রাতে মাঠে নামাছে হামজারা
‘ডু অর ডাই’ ম্যাচে রাতে মাঠে নামাছে হামজারা

এএফসি এশিয়ান বাছাইয়ের ম্যাচে আজ হংকং চায়নার মুখোমুখি হবে বাংলাদেশ। ঢাকা জাতীয় স্টেডিয়ামে রাত ৮টায় শুরু হবে এ ম্যাচ। এর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন