ইসরাইলকে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুথিরা। তবে ক্ষেপণাস্ত্রটি প্রতিহতের দাবি করেছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী।মঙ্গলবার (০৫ আগস্ট) ইয়েমেনের হুথিদের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে আইডিএফ।ইসরাইলের ম্যাগেন ডেভিড অ্যাডম অ্যাম্বুলেন্স সার্ভিস জানায়, হুথিদের ক্ষেপণাস্ত্র প্রতিহত করার পর কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।হোম ফ্রন্ট কমান্ড যেসব এলাকার সাইরেন বাজছে, সেখানকার বাসিন্দাদের আশ্রয়স্থল ছেড়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে।এর আগে সোমবার ইসরাইলের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানোর কথা জানায় ইয়েমেনের হুথি যোদ্ধারা। এক সংক্ষিপ্ত টেলিভিশন ভাষণে গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, তারা ‘সিয়োনি শত্রুদের সামরিক অবস্থানে’ তিনটি ড্রোন নিক্ষেপ করেছে।ইয়াহিয়া সারি জানান, এই ড্রোনগুলো ইসরাইলের তিনটি গুরুত্বপূর্ণ শহর তেল আবিব, আশকেলন ও হাইফায় লক্ষ্য করে নিক্ষেপ করা হয়। এর কিছুক্ষণ পরই গাজার নিকটবর্তী বনে নেটজারিম এলাকায় ও মিশর সীমান্তে সতর্কতা সাইরেন বাজতে শোনা যায়।ইসরািইলি সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, তারা হুতিদের ছোড়া একটি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। তবে বাকি দুইটি ড্রোন সম্পর্কে এখন পর্যন্ত কোনো তথ্য দেয়নি তেল আবিব।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফুলবাড়ীতে ভয়াবহ অগ্নিকান্ডে বসত ঘর-দোকান পুড়ে ছাই
ফুলবাড়ীতে ভয়াবহ অগ্নিকান্ডে বসত ঘর-দোকান পুড়ে ছাই

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে একটি পরিবারের দুটি বসত ঘর, আসবাবপত্র ও একটি চায়ের দোকান পুড়ে ছাই হয়ে Read more

সিলেটে ১৪ মামলার আসামি যুবলীগ নেতা গ্রেপ্তার
সিলেটে ১৪ মামলার আসামি যুবলীগ নেতা গ্রেপ্তার

সিলেটের গোপালগঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলনের চারটি হত্যা মামলাসহ মোট ১৪টি মামলার আসামি যুবলীগ নেতা সন্ত্রাসী অপু আহমদ বদইকে (৩৫) গ্রেপ্তার Read more

বকশীগঞ্জে নাশকতা মামলায় আ.লীগের দপ্তর সম্পাদক গ্রেফতার
বকশীগঞ্জে নাশকতা মামলায় আ.লীগের দপ্তর সম্পাদক গ্রেফতার

জামালপুরের বকশীগঞ্জে নাশকতা মামলায় মোশারফ হোসেন মিরাজ (৩৩) নামে এক আওয়ামীলীগ নেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শুক্রবার রাত ৩ টার দিকে Read more

‘জুলাই ঘোষণাপত্র’ অনুষ্ঠানে অংশ নেবে জামায়াত
‘জুলাই ঘোষণাপত্র’ অনুষ্ঠানে অংশ নেবে জামায়াত

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত ‘জুলাই ঘোষণাপত্র’ অনুষ্ঠানে অংশ নিচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।মঙ্গলবার (০৫ আগস্ট) বিকেল ৫টায় আয়োজিত এই Read more

চার দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রাথমিক শিক্ষকদের মহাসমাবেশ
চার দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রাথমিক শিক্ষকদের মহাসমাবেশ

চার দফা দাবি আদায়ের লক্ষ্যে কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশ কর্মসূচি পালন করছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। শুক্রবার (১৮ জুলাই) সকাল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন