চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে ৯০ লিটার চোলাই মদসহ দু’নারী কারবারিকে গ্রেফতার করেছে। সোমবার (০৪ আগস্ট) সন্ধ্যায় জীবননগর উপজেলার দেহাটি গ্রামে অভিযান চালিয়ে চোলাই মদসহ ওই দু’নারী কারবারিকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত দু’নারী হলেন- জীবননগর উপজেলার দেহাটি গ্রামের সরদার পাড়ার সুবল কুমার বিশ্বাসের মেয়ে দিপালী বিশ্বাস (৩৫) এবং একই গ্রামের মৃত তাপস কুমারের স্ত্রী বুলবুলী রানী (৪০)।সোমবার রাতে চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যম কর্মীদের বিষয়টি নিশ্চিত করেছেন।প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় পরিদর্শক মো. বদরুল হাসানের নেতৃত্বে একটি দল জীবননগর উপজেলার দেহাটি গ্রামের সরদার পাড়ায় সোমবার সন্ধ্যা সাড়ে ৬ টার সময় অভিযান চালায়।এ সময় বুলবুলী রানীর বসত ঘর থেকে ৫০ লিটার চোলাই মদসহ তাকে গ্রেফতার করা হয়। পরে দিপালী বিশ্বাসের নিজ দখলীয় বসত ঘর থেকে ৪০ লিটার চোলাই মদসহ তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরিদর্শক মো. বদরুল হাসান বাদী হয়ে জীবননগর থানায় পৃথক দুটি মামলা রুজু করেন।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাইবান্ধায় ট্রাক চাপায় নিহত ১
গাইবান্ধায় ট্রাক চাপায় নিহত ১

গাইবান্ধার পলাশবাড়ীতে অটো থেকে ছিটকে পড়ে ট্রাকের চাপা পড়ে মঞ্জু মিয়া (৪৮) নামে একজন নিহত হয়েছে। মঙ্গলবার (১৫ ই এপ্রিল) রাত Read more

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে নির্মিত হবে গণমিনার, থাকবে ১৪০০ শহীদের নাম
জুলাই গণঅভ্যুত্থান স্মরণে নির্মিত হবে গণমিনার, থাকবে ১৪০০ শহীদের নাম

জুলাই গণঅভ্যুত্থানের গণপ্রতিরোধ ও আত্মত্যাগের স্মরণে গণমিনার নির্মাণের উদ্যেগ নিয়েছে ‘গণমিনার বাস্তবায়ন কমিটি’। বৃহস্পতিবার (১৯ জুন) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে Read more

পলাতক সব মন্ত্রী-এমপিকে আইনের আওতায় আনা হবে: প্রেস সচিব
পলাতক সব মন্ত্রী-এমপিকে আইনের আওতায় আনা হবে: প্রেস সচিব

যারা হত্যা ও দুর্নীতি করে বিদেশে পালিয়ে গেছেন, তাদের সবাইকে ফেরত চাইবে সরকার বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল Read more

গৌরনদীতে সড়ক ধসে যান চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা
গৌরনদীতে সড়ক ধসে যান চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা

বরিশালের গৌরনদী উপজেলার শরিকল ইউনিয়নে সড়ক ধসের কারণে যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন হাজারো যাত্রী Read more

সেনা কর্মকর্তাদের বিচার নিয়ে অ্যামনেস্টির বিশেষ অনুরোধ
সেনা কর্মকর্তাদের বিচার নিয়ে অ্যামনেস্টির বিশেষ অনুরোধ

মানবতাবিরোধী অপরাধের তিনটি মামলায় যে ১৫ জন সেনা কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) মাধ্যমে বিচারের আওতায় আনার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে Read more

১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১২১তম ‘ড্র’ আজ
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১২১তম ‘ড্র’ আজ

১০০ টাকা মূল্যমানের বাংলাদেশ প্রাইজবন্ডের ১২১তম ড্র অনুষ্ঠিত হবে আজ রবিবার (২ নভেম্বর) বেলা ১১টায়। ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন