সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কবরস্থান থেকে ৭টি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার (২১ আগস্ট) দিবাগত রাতে দূর্বৃত্তরা কবর খুঁড়ে কঙ্কালগুলো চুরি করে নিয়ে গেছে বলে ধারণা করছে এলাকাবাসী। এ ঘটনায় পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। আতঙ্কিত হয়ে পড়েছেন মৃত ব্যক্তিদের স্বজনরাও।মৃত ব্যক্তিদের চুরি হয়ে যাওয়া কঙ্কালগুলোর মধ্যে কৃষ্টপুর কয়ড়া গ্রামের মৃত মোসলেম মন্ডল, মৃত হারুনর রশীদ, রুবেল সরকার, কয়ড়া চরপাড়া গ্রামের মৃত মনু সরকার, মৃত রহমত সরকার, মৃত সানোয়ার শেখ, ও একই গ্রামের নুরুর আম্মা, যার নামটি জানা যায়নি।স্থানীয়রা জানান, প্রতিসপ্তাহের ন্যায় শুক্রবার সকালে ফজর নামাজ শেষ করে স্থানীয় মুসল্লীরা কবর জিয়ারত করার জন্য কবরস্থানে যান। গিয়ে দেখা যায় একসাথে ৭টি কবর খোঁড়া এবং পলিথিন বাঁশ এলোমেলো। এরপর বিষয়টি জানাজানি হলে গ্রামজুড়ে নেমে আসে শোক ও ক্ষোভের ছায়া। দীর্ঘদিন ধরে এ কবরস্থানে স্বজনদের কবর দিয়ে আসছিলেন এলাকাবাসী। হঠাৎ এমন চুরির ঘটনায় তারা মানসিকভাবে ভেঙে পড়েছেন।কয়রা এলাকার লিটন হোসেন বলেন, সকালে নামাজ শেষ করে তার বাবার কবর জিয়ারত করতে গিয়ে দেখে কবর খোঁড়া। পরে জানা যায় একাধারে ৭টি কবর থেকে কঙ্কাল চুরি হয়ে গেছে। এর মধ্যে তার বাবা আব্দুর রশিদের কবর প্লাস্টিকের নেট দিয়ে বেড়া দেওয়া ছিল। সেই নেট কেটে কবর থেকে কঙ্কাল চুরি করে নিয়ে গেছে।এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তবে কঙ্কাল চুরি হয়েছে কিনা, বৃষ্টিতে কবর ধ্বসে পড়ছে কিনা, তা অনুসন্ধান করা হচ্ছে। কেউ কঙ্কাল চুরি করলে ব্যবস্থা নেওয়া হবে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ডাকসুর ভোট গণনা চলছে, এলইডি স্ক্রিনে দেখছেন শিক্ষার্থীরা
ডাকসুর ভোট গণনা চলছে, এলইডি স্ক্রিনে দেখছেন শিক্ষার্থীরা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। এরপর কিছু আনুষ্ঠানিকতা শেষে গণনার কার্যক্রম শুরু করেছেন নির্বাচনী কর্মকর্তারা।এদিকে Read more

গলায় সাপ জড়িয়ে ছবি পোস্ট প্রিয়াঙ্কা চোপড়ার
গলায় সাপ জড়িয়ে ছবি পোস্ট প্রিয়াঙ্কা চোপড়ার

প্রিয়াঙ্কা চোপড়ার আত্মবিশ্বাসের প্রশংসা বরাবরই করতে দেখা গিয়েছে ভক্তদের। মাঝেমধ্যেই তাঁর বেশ কিছু সাহসী ছবি নজর কাড়ে সকলের। এ বার Read more

অবৈধভাবে বালু উত্তোলনে ৪ লাখ টাকা অর্থদণ্ড
অবৈধভাবে বালু উত্তোলনে ৪ লাখ টাকা অর্থদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় মধুমতি নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুইজনকে মোট ৪ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেছেন Read more

হোমনা-মেঘনা আসন পুনর্বহালের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হোমনা-মেঘনা আসন পুনর্বহালের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

মুন্সীগঞ্জের গজারিয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় সংসদের আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে হোমনা-মেঘনা নাগরিক সমাজের ব্যানারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ Read more

ইন্দোনেশিয়ায় ইসলামিক বোর্ডিং স্কুল ধসে নিহত বেড়ে ৪৯
ইন্দোনেশিয়ায় ইসলামিক বোর্ডিং স্কুল ধসে নিহত বেড়ে ৪৯

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় জাভা প্রদেশে একটি ইসলামিক বোর্ডিং স্কুল ধসে মৃত্যুর সংখ্যা বেড়ে অন্তত ৪৯ জনে দাঁড়িয়েছে। আজ সোমবার (৬ অক্টোবর) দেশটির Read more

‘গ’ ইউনিটের এমসিকিউ পরীক্ষা নতুন করে নিতে চায় ঢাবি
‘গ’ ইউনিটের এমসিকিউ পরীক্ষা নতুন করে নিতে চায় ঢাবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশে হাইকোর্টের স্থগিতাদেশের প্রেক্ষিতে নতুন করে এমসিকিউ পরীক্ষা নিতে আগ্রহ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন