নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌরসভার হারোয়া বাহিমালি পাড়ায় সোমবার (৪ আগস্ট) দুপুরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান পরিচালিত হয়। অভিযানে সুভাষ রোজারিও নামের এক ব্যক্তির বাড়ি থেকে একটি গাঁজার গাছ উদ্ধার করা হয়।সেনাবাহিনী ও পুলিশের যৌথ টিম অভিযুক্ত সুভাষ রোজারিওকে ঘটনাস্থলে না পেয়ে, তার স্ত্রী লিনা রোজারিওকে আটক করে। পরে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য বড়াইগ্রাম থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি গাঁজার গাছ উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত সুভাষ রোজারিও পলাতক রয়েছে। অভিযুক্তের বাসায় এই গাঁজার গাছ পাওয়া গেছে, তাই তদন্তের স্বার্থে তার স্ত্রীকে থানায় নেওয়া হয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, সুভাষ রোজারিও, পিতা মৃত আব্রাহাম রোজারিও, দীর্ঘদিন ধরে এলাকায় সন্দেহভাজন মাদক কার্যক্রমে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত ওসি সারোয়ার হোসেন জানান, গাঁজার গাছসহ একজন নারীকে সেনাবাহিনী আটক করে থানায় হস্তান্তর করেন। আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, এ ঘটনায় পলাতক আসামিকে দ্রুত আইনের আওতায় আনা হবে। সেনাবাহিনী এবং স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হবে এবং ভবিষ্যতে এমন অভিযান অব্যাহত থাকবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৯৩
গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৯৩

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় একদিনে কমপক্ষে আরও ৯৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও আড়াই শতাধিক। এতে করে Read more

ভূঞাপুরে ৫৪ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ
ভূঞাপুরে ৫৪ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী স্কুল রোড থেকে দীর্ঘ ২৫ বছর পর ৫৪টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) Read more

কিশোরগঞ্জে ওসির ঘুষ-দুর্নীতির বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ মিছিল
কিশোরগঞ্জে ওসির ঘুষ-দুর্নীতির বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ মিছিল

কিশোরগঞ্জ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: লিটন মিয়ার ঘুষ বাণিজ্য ও দুর্নীতির অপকর্মের নানা দিক তুলে ধরে কিশোরগঞ্জে মানববন্ধন Read more

সময়ের কন্ঠস্বরে সংবাদ প্রকাশের পর কোচিং স্থগিত করল প্রধান শিক্ষক
সময়ের কন্ঠস্বরে সংবাদ প্রকাশের পর কোচিং স্থগিত করল প্রধান শিক্ষক

সারা দেশে চলছে এসএসসি ও সমমানের পরীক্ষা। প্রশ্নফাঁস এড়াতে কোচিং বন্ধের সরকারি নির্দেশনা বহাল রয়েছে।এমন নির্দেশনাকে বৃদ্ধাআঙ্গুলি দেখিয়ে নওগাঁর সাপাহার Read more

নদীর পাড় ধসে নিখোঁজ নৌকার মাঝির সন্ধান তিন দিনেও মেলেনি
নদীর পাড় ধসে নিখোঁজ নৌকার মাঝির সন্ধান তিন দিনেও মেলেনি

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় ৩ দিন পেরিয়ে গেলেও যমুনা নদীর পাড় ভেঙে নিখোঁজ সুমন দাস মাঝির (২২) সন্ধান মেলেনি। তিনি দেওয়ানগঞ্জের Read more

ফটিকছড়িতে বিতর্কিত শিক্ষা অফিসারিকে পূণ:বহাল; শিক্ষকদের অসন্তোষ
ফটিকছড়িতে বিতর্কিত শিক্ষা অফিসারিকে পূণ:বহাল; শিক্ষকদের অসন্তোষ

‎‎দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় ফটিকছড়ি উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (বরখাস্ত) আজিমেল কদরকে ঘুষ গ্রহণের দায়ে ২০২৩ সালের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন