ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, রক্ত নয়, আমার শিরায় টগবগ করে ফুটছে সিঁদুর। তিনি দাবি করেন, গত ২২ এপ্রিল কাশ্মিরের পেহেলগামে হামলার প্রতিশোধ মাত্র ২২ মিনিটেই নিয়েছে ভারত।রাজস্থানের বিকানেরে এক জনসভায় মোদি এসব দাবি করেন বলে বৃহস্পতিবার (২২ মে) এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার রাজস্থানের পাবিস্তান সীমান্তবর্তী জেলা বিকানেরে এক জনসভা থেকে ১০৩টি অমৃত ভারত স্টেশন ভার্চুয়ালি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এই প্রকল্পে ভারতের সহস্রাধিক রেলস্টেশন আধুনিক করে গড়ে তোলা হচ্ছে। ইতোমধ্যেই তৈরি হয়েছে ১০৩টি স্টেশন।বিভিন্ন রাজ্যের স্বকীয় শিল্প, সংস্কৃতি এবং ঐতিহ্য তুলে ধরা হয়েছে এই স্টেশনগুলোতে। সেখানেই কথাপ্রসঙ্গে উঠে আসে পেহেলগাম হামলা এবং ‘অপারেশন সিঁদুর’-এর কথাও। মোদি দাবি করেন, “যারা ভারতের মা-বোনেদের মাথার সিঁদুর মুছে দেওয়ার চেষ্টা করেছিল, তাদের ‘মোক্ষম জবাব’ দেওয়া হয়েছে। ২২ এপ্রিলের হামলার জবাব দেওয়া হয়েছে মাত্র ২২ মিনিটে। ৯টি সন্ত্রাসীঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে।”মোদি বলেন, “গোটা দেশ ও বিশ্বের শত্রুরা দেখেছে— যখন সিঁদুর বারুদের মতো জ্বলে ওঠে, তখন কী হয়”। তিনি আরও বলেন, “রক্ত নয়, আমার শিরায় সিঁদুর টগবগ করে ফুটছে।”মোদি দাবি করেন, “ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। পেহেলগামে গুলি চললেও, আঘাত লেগেছে ১৪০ কোটির হৃদয়ে। আমরা সন্ত্রাসের হৃদয়েই আঘাত করেছি। সরকার সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিয়েছে, আর ভারতীয় বাহিনী পাকিস্তানকে ‘মাটিতে নামিয়ে’ এনেছে।”উল্লেখ্য, অপারেশন সিঁদুরের পর এটিই মোদির প্রথম জনসভা। তিনি স্মরণ করেন, ২০১৯ সালে আজাদ কাশ্মিরের বালাকোটে ‘ভারতীয় বিমানহানার’ পরেও তার প্রথম জনসভা হয়েছিল রাজস্থান সীমান্তে। এবারও ‘অপারেশন সিঁদুর’-এর পর তার প্রথম জনসভা আবার এই রাজস্থানেই হলো।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যুক্তরাষ্ট্রে যেতে দক্ষ কর্মীদের ভিসা ফি লাগবে ১ লাখ ডলার
যুক্তরাষ্ট্রে যেতে দক্ষ কর্মীদের ভিসা ফি লাগবে ১ লাখ ডলার

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরিত নতুন এক নির্বাহী আদেশে দক্ষ বিদেশি কর্মীদের জন্য জনপ্রিয় এইচ-১বি ভিসা প্রোগ্রামের আবেদন ফি বেড়ে Read more

এবার এক লাফে ১০ হাজার টাকা কমল সোনার দাম
এবার এক লাফে ১০ হাজার টাকা কমল সোনার দাম

দেশের বাজারে স্বর্ণের দাম টানা কমেই চলেছে। এবার বড় আকারে আরেক দফা স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন Read more

শয়ে শয়ে মুসলমানকে বেআইনিভাবে বাংলাদেশে তাড়াচ্ছে ভারত, বলছে হিউমান রাইটস ওয়াচ
শয়ে শয়ে মুসলমানকে বেআইনিভাবে বাংলাদেশে তাড়াচ্ছে ভারত, বলছে হিউমান রাইটস ওয়াচ

ভারত থেকে যেভাবে বাংলাভাষী মুসলমানদের পরিচয় যাচাইয়ের নামে হেনস্থা করে বাংলাদেশে 'পুশ-ইন' করে দেওয়া হচ্ছে, তা নিয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন Read more

বগুড়ার নন্দীগ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত
বগুড়ার নন্দীগ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

বগুড়ার নন্দীগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত ব্যবসায়ী আবু বক্কর সিদ্দিকী (২৫) মারা গেছেন। শনিবার রাতে বগুড়া শহীদ জিয়াউর রহমান Read more

জরুরি সহায়তা চাইলো আফগানিস্তান, ধ্বংসস্তূপে চাপা পড়েছে পুরো গ্রাম
জরুরি সহায়তা চাইলো আফগানিস্তান, ধ্বংসস্তূপে চাপা পড়েছে পুরো গ্রাম

আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে। এতে কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৬। গভীর রাতে Read more

অর্থ পাচারকারীদের সঙ্গে ‘সমঝোতার’ কথা ভাবছে বাংলাদেশ
অর্থ পাচারকারীদের সঙ্গে ‘সমঝোতার’ কথা ভাবছে বাংলাদেশ

বিদেশে অর্থ পাচারকারী ধনকুবেরদের সঙ্গে আর্থিক সমঝোতায় যেতে পারে অন্তর্বর্তী সরকার। এমন ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।যুক্তরাজ্যভিত্তিক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন