রাজশাহীর পুঠিয়ায় ডাব চুরি করতে গিয়ে গাছ থেকে পড়ে কাজল হোসেন (২৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি পুঠিয়া পৌরসভার ঝলমলিয়া এলাকার কামাল হোসেনের ছেলে।আজ সোমবার (৪ আগস্ট) পুঠিয়ার ঝলমলিয়া ডাকবাংলাতে ভোর সাড়ে ৫ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ওই যুবক মাদকাসক্ত ছিলেন। স্থানীয়দের দাবি, তিনি বিভিন্ন সময় মানুষের গাছ থেকে নারিকেল নামিয়ে বিক্রি করে মাদক সেবন করতেন। পুলিশ জানায়, আমরা প্রাথমিকভাবে ধারণা করছি, জেলা পরিষদের ঝলমলিয়া ডাকবাংলোতে তিনি ডাব চুরির উদ্দেশে এসেছিলেন। গাছটি অতিরিক্ত পিছলা থাকার কারণে তিনি গাছ থেকে পড়ে মারা গেছেন।ঝলমলিয়া ডাকবাংলোর কেয়ারটেকার আক্কাস আলী বলেন, ‘এই ডাকবাংলোর চারদিকে উন্মুক্ত থাকায় যে কোনো সময় মানুষ যাওয়া আসা করতে পারে।’তিনি আরও বলেন, ‘ঘটনার রাতে আমি ঘুমিয়ে ছিলাম। গাছ থেকে পড়ার কোনো শব্দ পাইনি। ভোর সাড়ে ৫ টার সময় একজন আমাকে ডেকে ঘটনা জানায়। তখন আমি এসে দেখি একজন মরে পড়ে আছে। পরে উর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি অবগত করি। পরে পুলিশ এসে লাশ নিয়ে যায়।’এ বিষয়ে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, ‘আমরা লাশটি উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিক ধারণা, ডাব গাছ থেকে পড়ে তার মৃত্যু হয়েছে।’এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এনসিপি বাংলাদেশের বিপক্ষে গেলে এনসিপিকে ধাক্কা দিতে দুবার ভাববেন না: হাসনাত আবদুল্লাহ
এনসিপি বাংলাদেশের বিপক্ষে গেলে এনসিপিকে ধাক্কা দিতে দুবার ভাববেন না: হাসনাত আবদুল্লাহ

এনসিপির দক্ষিণাঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, হাইব্রিড নেতারা অন্যের ছেলের ভবিষ্যত নষ্ট  করে তার ছেলের ভবিষ্যৎ বিদেশে হেফাজতে রেখে Read more

টেক্সাসে বন্যায় এখনও নিখোঁজ ১৭০ জন
টেক্সাসে বন্যায় এখনও নিখোঁজ ১৭০ জন

যুক্তরাষ্ট্রের টেক্সাসের কের কাউন্টিতে প্রাণঘাতী আকস্মিক বন্যার চার দিন পরেও ১৭০ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন গভর্নর গ্রেগ অ্যাবট। ধীরে Read more

আগামী মাস থেকে ভাতা পাবেন জুলাই যোদ্ধারা, বিনা খরচে চিকিৎসা আজীবন
আগামী মাস থেকে ভাতা পাবেন জুলাই যোদ্ধারা, বিনা খরচে চিকিৎসা আজীবন

চব্বিশের গণঅভ্যুত্থানে আহত ‘জুলাই যোদ্ধারা’ আগামী মাস থেকে মাসিক ভাতা পাবেন বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম। তিনি বলেছেন, মাসিক Read more

ইসরায়েলকে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান পররাষ্ট্র উপদেষ্টার
ইসরায়েলকে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান পররাষ্ট্র উপদেষ্টার

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ইসরায়েলকে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে ইসরায়েলের নৃশংসতার জন্য জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং ওই অঞ্চলে Read more

র‍্যাব পরিচয়ে বিকাশ এজেন্টের টাকা ছিনতাইয়ের অভিযোগ
র‍্যাব পরিচয়ে বিকাশ এজেন্টের টাকা ছিনতাইয়ের অভিযোগ

পটুয়াখালীর গলাচিপায় র‍্যাব সদস্য পরিচয়ে বিকাশ এজেন্টকে জিম্মি করে নগদ অর্থ ও মোবাইল ছিনতাই করেছে একটি সংঘবদ্ধ চক্র। বুধবার (২০ Read more

উখিয়ায় আলোচিত কামাল মেম্বার হত্যা: এক মাসেও গ্রেপ্তার হয়নি আসামি
উখিয়ায় আলোচিত কামাল মেম্বার হত্যা: এক মাসেও গ্রেপ্তার হয়নি আসামি

কক্সবাজারের উখিয়ায় আলোচিত কামাল মেম্বার হত্যাকাণ্ডের এক মাস অতিবাহিত হলেও এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন