বিশ্বের সবচেয়ে উঁচু বাঁধ নির্মাণ করছে চীন। দেশটির দক্ষিণ-পশ্চিমের শুয়াংজিয়াংকৌ জলবিদ্যুৎ প্রকল্পে এ কাজ শুরু হয়েছে। প্রকল্পটি নির্মাণ করছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান পাওয়ার কনস্ট্রাকশন করপোরেশন অব চায়না (পাওয়ারচায়না)। কাজ শেষ হলে বাঁধটির উচ্চতা হবে ৩১৫ মিটার (১ হাজার ৩৩ ফুট) এবং এটি হবে ১০০ তলার বেশি উচ্চতাবিশিষ্ট আকাশচুম্বী ভবনের সমান। বাঁধটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৩৬ বিলিয়ন ইউয়ান বা প্রায় ৪.৯ বিলিয়ন মার্কিন ডলার। সাউথ চায়না মর্নিং পোস্ট।সুউচ্চ বাঁধটির নির্মাণ চলছে এক দশক ধরে। এটি ব্যবহার হবে বিদ্যুৎ উৎপাদন ও বন্যা নিয়ন্ত্রণে। নির্মাতা প্রতিষ্ঠান জানিয়েছে, ১ মে থেকে এ বাঁধে পানি সংরক্ষণ শুরু হয়েছে। বাঁধটি দাদু নদীর উজানে অবস্থিত। এই নদী পূর্ব তিব্বত মালভূমি থেকে সিচুয়ান অববাহিকায় প্রবাহিত হয়েছে। বাঁধ, বিদ্যুৎ উৎপাদনব্যবস্থা ও বন্যার পানি নির্গমনের কাঠামো নির্মাণ করছে তারা। বাঁধটি সিচুয়ানে অবস্থিত বর্তমান রেকর্ডধারী জিনপিং-১ বাঁধের চেয়ে ১০ মিটার বেশি উঁচু হবে। পাওয়ারচায়না মঙ্গলবার এক বিবৃতিতে বলেছে, প্রথম ধাপের পানি সংরক্ষণ সম্পন্ন হওয়ার পর পানির পৃষ্ঠের উচ্চতা ২ হাজার ৩৪৪ মিটার হয়েছে। এটি মূল নদীর পানির পৃষ্ঠের চেয়ে প্রায় ৮০ মিটার বেশি। বাঁধটির পানি সংরক্ষণ সক্ষমতা ছিল ১১০ মিলিয়ন ঘনমিটার, যা হাংঝু প্রদেশের ওয়েস্ট লেকের মোট পানির আয়তনের প্রায় আটগুণ। প্রতিষ্ঠানটি বলেছে, এই অগ্রগতি ‘বিদ্যুৎকেন্দ্র চালুর জন্য শক্তিশালী ভিত্তি স্থাপন করেছে।’ আশা করা হচ্ছে, কেন্দ্রটির প্রথম ইউনিট চলতি বছরের শেষে বিদ্যুৎ উৎপাদনে যাবে। পুরোদমে চালু হলে বিদ্যুৎকেন্দ্রটির উৎপাদন সক্ষমতা হবে ২ হাজার মেগাওয়াট। আর বাঁধটি বছরে ৭ বিলিয়ন কিলোওয়াট-ঘণ্টা বিদ্যুৎ উৎপাদন করতে পারবে। এটি বছরে ৩ মিলিয়নেরও বেশি পরিবারের বিদ্যুৎ চাহিদা পূরণ করতে পারবে বলে ধারণা করা হচ্ছে।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইনানী সৈকত থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
ইনানী সৈকত থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের উখিয়ার ইনানী-পাটুয়ারটেক এলাকায় সমুদ্রসৈকতে এক অজ্ঞাতপরিচয় যুবকের মরদেহ ভেসে এসেছে। বুধবার (৬ আগস্ট) সকাল ৯টার দিকে স্থানীয় লোকজন মরদেহটি দেখতে Read more

গাজীপুরে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৭
গাজীপুরে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৭

গাজীপুরের বাসন থানা এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত চক্রের ৭ সদস্যকে গ্রেপ্তার করেছে গাজীপুর মহানগর উত্তর বিভাগের গোয়েন্দা (ডিবি) Read more

মেক্সিকোতে প্রবল বর্ষণে নিহত অন্তত ২৮
মেক্সিকোতে প্রবল বর্ষণে নিহত অন্তত ২৮

মেক্সিকোতে টানা প্রবল বর্ষণে সৃষ্ট বন্যায় অন্তত ২৮ জনের মৃত্যু হয়েছে এবং দেশব্যাপী ব্যাপক ধ্বংসযজ্ঞের সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে দেশটির Read more

ঈদের দিন স্ত্রীকে গলা কেটে হত্যা
ঈদের দিন স্ত্রীকে গলা কেটে হত্যা

পারিবারিক কলহের জেরে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় এ্যামি বেগম (১৯) নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী হাসিবুলের Read more

‘আগামী নির্বাচন হবে বাংলাদেশের অগ্রযাত্রা নির্ধারণের’
‘আগামী নির্বাচন হবে বাংলাদেশের অগ্রযাত্রা নির্ধারণের’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, সামনে আর কোনো গণতান্ত্রিক সরকার লাইনচ্যুত হতে পারবে না। আমরা এমন একটি সংসদ Read more

সন্ধ্যায় হাসপাতালে যাচ্ছেন খালেদা জিয়া
সন্ধ্যায় হাসপাতালে যাচ্ছেন খালেদা জিয়া

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সন্ধ্যায় হাসপাতালে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। বৃহস্পতিবার (২৮ আগস্ট) দলটির মিডিয়া সেলের সদস্য Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন