আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে সৌদি আরবে এক সপ্তাহে ২২ হাজারের বেশি প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৪ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত অভিযান চালিয়ে ওই প্রবাসীদের গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলাবাহিনী। রোববার সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম সৌদি গ্যাজেটের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।বিবৃতিতে বলা হয়েছে, অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে সৌদিজুড়ে চলমান ধরপাকড় অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গত এক সপ্তাহে দেশজুড়ে অভিযান চালিয়ে ২২ হাজার ১৪৭ জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সৌদি আরবের আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগ রয়েছে।দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের ঘটনায় ১৩ হাজার ৮৩৫ জন, সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনে ৪ হাজার ৭৭২ জন এবং শ্রম আইন লঙ্ঘনের দায়ে ৩ হাজার ৫৪০ জন রয়েছেন। দেশের বিভিন্ন নিরাপত্তা বাহিনী ও সরকারি সংস্থা যৌথ অভিযান চালিয়ে এই প্রবাসীদের গ্রেপ্তার করেছে।বিবৃতিতে বলা হয়েছে, অবৈধভাবে সীমান্ত পেরিয়ে সৌদি আরবে প্রবেশের চেষ্টার সময় গ্রেপ্তার হয়েছেন এক হাজার ৮১৬ জন। তাদের মধ্যে ইয়েমেনি ৩৬ শতাংশ, ইথিওপিয়ান ৬২ শতাংশ এবং বাকিরা অন্যান্য দেশের নাগরিক।একই সময়ে আবাসন ও কর্মবিধি লঙ্ঘনকারীদের পরিবহন এবং আশ্রয় দেওয়ায় সৌদিতে বসবাসরত ২০ ব্যক্তিকেও গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে ২১ হাজার ১৪৩ জন প্রবাসীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে। তাদের মধ্যে ১৮ হাজার ৩২৬ জন পুরুষ এবং দুই হাজার ৮১৭ জন নারী।গ্রেপ্তারকৃত প্রবাসীদের মধ্যে ১৩ হাজার ৫৬৯ জনকে দেশে ফেরত পাঠানোর আগে ভ্রমণের প্রয়োজনীয় নথি সংগ্রহের জন্য তাদের নিজ নিজ কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে। এর পাশাপাশি আরও ৩ হাজার ৫৬৬ জনকে সৌদি আরব থেকে ফেরত পাঠানোর ব্যবস্থা করার চূড়ান্ত নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া ইতোমধ্যে গ্রেপ্তারকৃত ১০ হাজার ৮২০ জনকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। মধ্যপ্রাচ্যের এই দেশটিতে অবৈধভাবে প্রবেশে সহায়তার চেষ্টাকারী ব্যক্তির ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল জরিমানার বিধান রয়েছে। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়ে বারবার সতর্ক করে দিয়ে আসছে।প্রায় ৩ কোটি ৪৮ লাখ মানুষের দেশ সৌদি আরব। বিশ্বের বিভিন্ন দেশের লাখ লাখ অভিবাসী শ্রমিক সৌদিতে কর্মরত রয়েছেন। সৌদি আরবের স্থানীয় গণমাধ্যম নিয়মিতভাবে দেশটিতে আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে নিরবচ্ছিন্ন ধরপাকড় অভিযান ও অবৈধ প্রবাসীদের আটকের খবর প্রকাশ করছে।সূত্র: সৌদি গ্যাজেট।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দেওয়ানগঞ্জে পাট জাগ নিয়ে বিপাকে কৃষকরা
দেওয়ানগঞ্জে পাট জাগ নিয়ে বিপাকে কৃষকরা

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার আট ইউনিয়ন ও একটি পৌরসভায় কৃষকেরা পর্যাপ্ত পানির অভাবে পাট পচাতে পারছেন না। ফলে পাট নিয়ে বিপাকে Read more

ছাত্রদলের ভিপি প্রার্থী মিডিয়া ট্রায়ালের শিকার হয়েছেন: রাকিব
ছাত্রদলের ভিপি প্রার্থী মিডিয়া ট্রায়ালের শিকার হয়েছেন: রাকিব

ডাকসু নির্বাচনে জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেলের সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী আবিদুল ইসলাম খানের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রে স্থাপিত ভোটকেন্দ্রে Read more

কলাপাড়ায় মহিষের লড়াই বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ
কলাপাড়ায় মহিষের লড়াই বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ

পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় আয়োজন করা মহিষের লড়াই প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ করা হয়েছে।সোমবার (৩০ মার্চ) উপজেলার গামুরবুনিয়া ৪ নম্বর ওয়ার্ডে এই Read more

আজ টিভিতে দেখা যাবে যেসব খেলা (১৫ জুলাই)
আজ টিভিতে দেখা যাবে যেসব খেলা (১৫ জুলাই)

সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে আজ ভুটানের মুখোমুখি বাংলাদেশের মেয়েরা।সাফ অ-২০ নারী ফুটবলবাংলাদেশ-ভুটানবেলা ৩টা, টি স্পোর্টসশ্রীলঙ্কা-নেপালসন্ধ্যা ৭টা, টি স্পোর্টসকিংস্টন টেস্ট-৪র্থ দিনওয়েস্ট Read more

১০৩ বছর বয়সে চলে গেলেন নোবেল বিজয়ী চেন নিং ইয়াং
১০৩ বছর বয়সে চলে গেলেন নোবেল বিজয়ী চেন নিং ইয়াং

বিশ্বের অন্যতম বিখ্যাত পদার্থবিদ এবং নোবেল পুরস্কার বিজয়ী চেন নিং ইয়াং ১০৩ বছর বয়সে মারা গেছেন। ১৮ অক্টোবর বেইজিংয়ে তার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন