ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে হামলা শুরু করে ইসরায়েল। ওই সময় থেকে এখন পর্যন্ত অন্তত ২০ হাজার ভারতীয় ইসরায়েলে গেছেন বলে জানিয়েছে ভারত সরকার।এই ভারতীয়রা মূলত শ্রমিকের কাজ করতে গেছেন। যুদ্ধ শুরুর আগে ইসরায়েলে গাজার অনেক মানুষ কাজ করতেন। যুদ্ধ শুরুর পর তাদের অনেকে কাজ ছেড়ে দেন, আবার অনেকে কাজ হারান। এই পরিস্থিতির সুযোগ নিতে ইসরায়েলে গেছেন ভারতীয়রা।গত সপ্তাহে ভারতের পার্লামেন্টে এ নিয়ে প্রশ্ন করেন দেশটির এক আইনপ্রণেতা। এর জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং বলেন, ২০২৩ সালের নভেম্বর থেকে ২০২৫ সালের জুলাই পর্যন্ত অন্তত ২০ হাজার ভারতীয় ইসরায়েলে গেছেন।এরমধ্যে ভারত-ইসরায়েলের চুক্তির আওতায় ৬ হাজার ৭৩০ নির্মাণ শ্রমিক এবং ৪৪ জন সেবক ইসরায়েলে গেছেন। অপরদিকে বেসরকারি উপায়ে সেবাখাতে ৭ হাজার এবং নির্মাণখাতে আরও ৬ হাজার ৪০০ জন ইসরায়েলে গেছেন।গাজায় বর্বর যুদ্ধের মধ্যেই ইসরায়েলি অর্থনীতি বাঁচিয়ে রাখতে ভারত কতটা সহায়তা করছে সেটি দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রীর এ তথ্যের মাধ্যমে ফুটে উঠেছে। সেখানে বিশ্বের বিভিন্ন জায়গা থেকে ইসরায়েলকে ‘আলাদা’ করে দেওয়ার ডাক আসছে, সেখানে ভারত তাদের সহায়তা করছে।যুদ্ধ শুরুর পর ইসরায়েল ৭০ হাজার ফিলিস্তিনির ওয়ার্ক পারমিট বাতিল করে। এতে করে ইসরায়েলে শ্রমিক সংকট দেখা দেয়।দখলদার ইসরায়েলের হামলায় গাজায় এখন পর্যন্ত ৬১ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও দেড় লাখের বেশি ফিলিস্তিনি। নিহতদের মধ্যে প্রায় ১৯ হাজার জনই শিশু।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আশুলিয়ার আলোচিত যুবলীগ নেতা রাজন ভূঁইয়া গ্রেপ্তার
আশুলিয়ার আলোচিত যুবলীগ নেতা রাজন ভূঁইয়া গ্রেপ্তার

আশুলিয়ায় অভিযান চালিয়ে একাধিক ছাত্র-জনতার হত্যা মামলার আসামি যুবলীগ নেতা জলিল উদ্দীন ভূঁইয়া ওরফে রাজন ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৪ এর Read more

জুলাই ঘোষণাপত্রের অনুষ্ঠানে এখনো দাওয়াত পায়নি বিএনপি
জুলাই ঘোষণাপত্রের অনুষ্ঠানে এখনো দাওয়াত পায়নি বিএনপি

মানিক মিয়া এভিনিউতে জুলাই ঘোষণাপত্রের অনুষ্ঠানে এখনো বিএনপি দাওয়াত পায়নি বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। সোমবার (৪ Read more

নড়াইলে ডিবি পুলিশ সেজে অপহরণ নাটক, স্ত্রীসহ গ্রেপ্তার ৪
নড়াইলে ডিবি পুলিশ সেজে অপহরণ নাটক, স্ত্রীসহ গ্রেপ্তার ৪

নড়াইলে ডিবি পুলিশ পরিচয়ে অপহরণ নাটক সাজিয়ে প্রতিপক্ষকে ফাঁসাতে নিজেই আত্মগোপনে থেকে স্ত্রীকে দিয়ে থানায় অভিযোগ করেন। নড়াইল সদর উপজেলার Read more

টিভিতে আজকের খেলা (৪ অক্টোবর)
টিভিতে আজকের খেলা (৪ অক্টোবর)

ক্রিকেটএনসিএল টি-টোয়েন্টিরংপুর-রাজশাহীসকাল ১০টা, টি স্পোর্টসবরিশাল-ঢাকা মহানগরদুপুর ২টা, টি স্পোর্টসআহমেদাবাদ টেস্ট, তৃতীয় দিনভারত-ওয়েস্ট ইন্ডিজসকাল ১০টা, স্টার স্পোর্টস ২তৃতীয় টি-টোয়েন্টিনিউজিল্যান্ড-অস্ট্রেলিয়াদুপুর ১২টা ১৫ Read more

ইসরায়েলি গুপ্তচরকে ফাঁসি দিল ইরান
ইসরায়েলি গুপ্তচরকে ফাঁসি দিল ইরান

ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইরানে ইরানে এক ব্যক্তিকে ফাঁসি দেওয়া হয়েছে।বুধবার (৩০ এপ্রিল) সকালে মোহসেন লাঙ্গারনেশিন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন