কিশোরগঞ্জের মিঠামইনে জুলাই আন্দোলনের একাধিক মামলার আসামি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা ওমর ফারুক ভূঁইয়ার মদ সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সাম্প্রতিক সময়ে এমন একটি ভিডিওটি ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে তা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। অনেকেই সেই ভিডিও পোস্ট করে বিরূপ মন্তব্য করছেন। ভাইরাল হওয়া ৪৮ সেকেন্ডের ওই ভিডিওতে ওমর ফারুক ভূঁইয়াকে গান গাইতে দেখা যায়। এ সময় গানের সঙ্গে নৃত্যও করেন ওমর ফারুক ভূঁইয়া। সম্প্রতি মিঠামইন থানার পুলিশ জুলাই আন্দোলনের একাধিক মামলার আসামি ওমর ফারুক ভূঁইয়াকে ঘাগড়া বাজার থেকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করলে আদালত তাকে কিশোরগঞ্জ কারাগারে পাঠান। পরে তিনি উচ্চ আদালত থেকে দুই মামলায় জামিন নিয়ে কারাগার থেকে ছাড়া পান। জামিনে বেরিয়ে ওমর ফারুক ভূঁইয়া নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের লোকজনকে নিয়ে রাতে বিভিন্ন গ্রামে গোপন বৈঠক করে বেড়ান এবং নেশাগ্রস্থ হয়ে অসামাজিক কাজে লিপ্ত হন। অভিযোগ রয়েছে অর্থ বাণিজ্যের উদ্দেশ্যে ঘাগড়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ওমর ফারুক সাংবাদিকসহ গ্রামবাসীর নামে হয়রানিমূলক মামলা দায়ের করেছেন। গত ২ জুলাই স্থানীয় সাংবাদিক গোলাপ ভূঁইয়াসহ ৮ জনকে আসামি করে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগ করেন। আদালত অভিযোগটি আমলে নিয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন। এ বিষয়ে ওমর ফারুক ভূঁইয়ার সঙ্গে ফোনে কথা হলে তিনি ক্ষিপ্ত হয়ে বলেন, ‘ভাইরাল-সাইরাল আপনারা দেখেন। এসব শুনতে আমি রাজি না’ বলে কল কেটে দেন। এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এক সপ্তাহের মধ্যে ১৩৩ অধ্যাদেশের প্রতিবেদন জমা দেব : কমিটির সভাপতি
এক সপ্তাহের মধ্যে ১৩৩ অধ্যাদেশের প্রতিবেদন জমা দেব : কমিটির সভাপতি

বিগত ১৮ মাসের অন্তর্বর্তীকালীন সরকারের আমলে জারি করা ১৩৩টি অধ্যাদেশ পরীক্ষা-নিরীক্ষার কাজ শুরু করেছে সংসদীয় বিশেষ কমিটি। জরুরি প্রয়োজনে জারি Read more

অনলাইন জুয়া ও বেটিং সাইটের বিজ্ঞাপনের বিষয়ে তদন্তের নির্দেশ: হাইকোর্ট
অনলাইন জুয়া ও বেটিং সাইটের বিজ্ঞাপনের বিষয়ে তদন্তের নির্দেশ: হাইকোর্ট

সেলিব্রিটিদের মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যম ও মূলধারার গণমাধ্যমে অনলাইন জুয়া ও বেটিং সাইটের বিজ্ঞাপন এবং প্রচার বন্ধে ব্যবস্থা নেওয়ার জন্যে সাত Read more

তীব্র গরমে বেনাপোল স্থলবন্দরে হ্যান্ডলিং শ্রমিকদের কাজের ধীরগতি
তীব্র গরমে বেনাপোল স্থলবন্দরে হ্যান্ডলিং শ্রমিকদের কাজের ধীরগতি

দেশের সর্ববৃহৎ বেনাপোল স্থলবন্দরের হ্যান্ডলিং শ্রমিকরা তীব্র গরমে একটানা কাজ করতে পারছেন না। ফলে তাদের আয় দুই তৃতীয়াংশ কমে গেছে। Read more

সবজির বাজারে নেই স্বস্তি, ডিম-পেঁয়াজের মূল্য চড়া
সবজির বাজারে নেই স্বস্তি, ডিম-পেঁয়াজের মূল্য চড়া

সবজির বাজার কিছুদিন স্বস্তিতে থাকলেও এখন আর সেই স্বস্তিটা নেই বাজারে। নসাধারণত মাছ-মাংসের দাম বেশি থাকায় স্বল্প আয়ের মানুষের জন্য Read more

চুরির অভিযোগে যুবলীগ নেতাকে হাত-পা বেঁধে মারধর
চুরির অভিযোগে যুবলীগ নেতাকে হাত-পা বেঁধে মারধর

চুরির ঘটনায় সুনামগঞ্জের তাহিরপুরে ইছা মিয়া (৩৫) নামে এক যুবলীগ নেতাকে হাত পা বেঁধে মারধরের পর মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া Read more

অস্ট্রেলিয়ায় ফিলিস্তিনিদের সমর্থনে হাজার হাজার মানুষের বিক্ষোভ
অস্ট্রেলিয়ায় ফিলিস্তিনিদের সমর্থনে হাজার হাজার মানুষের বিক্ষোভ

অস্ট্রেলিয়ায় ফিলিস্তিনিদের সমর্থনে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছেন। রবিবার (১২ অক্টোবর) অস্ট্রেলিয়ার অন্তত ২৭টি স্থানে এই সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন