গত কয়েকদিনের টানা প্রবল বর্ষণে বরিশালের জনগুরুত্বপূর্ণ গৌরনদী-সরিকল সড়ক ধ্বসে বিশাল গর্তসহ গৌরনদীর হ্যালিপ্যাড সড়কে অসংখ্য বিশালাকার গর্তের সৃষ্টি হওয়ায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে করে চরম ভোগান্তিতে পরেছেন হাজারো যাত্রীসহ স্থানীয় বাসিন্দারা।  রবিবার (৩ আগস্ট) দুপুরে সরেজমিনে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ২ আগস্ট দিবাগত রাতে নলচিড়া ইউনিয়নের মোল্লার খালপাড় এলাকায় সড়ক ধ্বসে মাঝখানে একটি বিশাল গর্তের সৃষ্টি হয়েছে। সড়কটি ধ্বসে পরে সু-বিশাল গর্তের সৃষ্টি হওয়ায় ওই স্থানটি দিয়ে সবধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।  সূত্রে আরও জানা গেছে, গৌরনদী উপজেলা সদর থেকে সরিকল ও নলচিড়া ইউনিয়নবাসীসহ পার্শ্ববর্তী কালকিনি উপজেলার কয়ারিয়া, মুলাদীর নাজিরপুর ইউনিয়নের বাসিন্দাদের যাতায়াতে এ সড়কটিই একমাত্র ভরসা।  স্থানীয় ইজিবাইক চালক জসিম সরদার বলেন, সড়ক ধ্বসের সু-বিশাল গর্তের সৃষ্টি হওয়ায় যান চলাচল বন্ধ থাকায় শতাধিক ব্যাটারিচালিত ইজিবাইক চালকের জীবিকা বন্ধ হয়ে গেছে। টরকী বন্দর থেকে ব্যবসায়ীদের মালামাল নিয়ে পিঙ্গলাকাঠী বাজারের উদ্দেশ্যে যাওয়া পিকআপ চালক রবিউল শরীফ জানান, সড়কে বিশাল গর্ত হয়ে যাওয়ায় আটকা পড়ে গেছি। সময়মতো মালামালগুলো ব্যবসায়ীদের গন্তব্যে পৌঁছাতে পারছি না।  অপরদিকে জনগুরুত্বপূর্ণ গৌরনদী উপজেলার হ্যালিপ্যাড সড়কের বিভিন্ন স্থানে বিশালাকার অসংখ্য গর্তের সৃষ্টি হওয়ায় ওই সড়কটি দিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। এমনকি জনসাধারণের পায়ে হেঁটে চলাচলও এখন দুরূহ হয়ে উঠেছে। ভূক্তভোগীরা দ্রুত উভয় সড়ক সংস্কারের জন্য সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাদের কাছে জোর দাবি জানিয়েছেন।  গৌরনদী উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. অহিদুর রহমান বলেন, সিমেন্ট বোঝাই একটি ট্রাক শনিবার রাতে গৌরনদী-সরিকল সড়কের মোল্লার খালপাড় এলাকা অতিক্রমকালে সড়কে ধ্বস দেখা দিয়েছে। তিনি আরও বলেন, খবর পেয়ে ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ধ্বসে পড়া অংশে দ্রুত সংস্কারকাজ শুরু করার উদ্যোগ নেওয়া হয়েছে। জনগুরুত্বপূর্ণ হ্যালিপ্যাড সড়কটি গৌরনদী পৌরসভার অন্তর্ভুক্ত বলেও তিনি উল্লেখ করেন।  এ ব্যাপারে গৌরনদী পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার রিফাত আর মৌরি বলেন, বর্ষা মৌসুমের পর পুরো হ্যালিপ্যাড সড়কটি সংস্কারের জন্য দরপত্র আহ্বান করা হবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা

Source: রাইজিং বিডি

নিরব ঘাতক থাইরয়েড, বাংলাদেশের চিত্র ভয়াবহ
নিরব ঘাতক থাইরয়েড, বাংলাদেশের চিত্র ভয়াবহ

থাইরয়েড শরীরের প্রতিটি কোষ, টিস্যু ও অঙ্গের কার্যকারিতায় প্রভাব ফেলে; বিপাকের হার, হৃৎপিণ্ডের কর্মক্ষমতা, হজমের প্রক্রিয়া, পেশি ও হাড়ের স্বাস্থ্য Read more

ঢাকা কলেজ শিক্ষার্থীদের সায়েন্সল্যাব মোড় অবরোধ
ঢাকা কলেজ শিক্ষার্থীদের সায়েন্সল্যাব মোড় অবরোধ

‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন–২০২৫’ সংশোধনের দাবি এবং সোমবার ঢাকা কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতির ঘটনার প্রতিবাদে সায়েন্সল্যাব মোড় অবরোধ করেছেন ঢাকা Read more

১৫ নভেম্বরের মধ্যে প্রার্থী ঘোষণা করবে এনসিপি: নাহিদ
১৫ নভেম্বরের মধ্যে প্রার্থী ঘোষণা করবে এনসিপি: নাহিদ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য আগামী ১৫ নভেম্বরের মধ্যে প্রার্থীদের নাম ঘোষণা করা হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির Read more

ঈশ্বরগঞ্জে পরীক্ষায় শৃঙ্খলা ভঙ্গ: কেন্দ্র সচিবসহ ৪ জন বরখাস্ত
ঈশ্বরগঞ্জে পরীক্ষায় শৃঙ্খলা ভঙ্গ: কেন্দ্র সচিবসহ ৪ জন বরখাস্ত

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে চলমান এসএসসি ও দাখিল পরীক্ষায় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কেন্দ্র সচিবসহ চারজনকে পরীক্ষা সংক্রান্ত সকল দায়িত্ব থেকে বরখাস্ত করা Read more

একদিনেই খসে পড়ল ২০ লাখ টাকার কালভার্ট
একদিনেই খসে পড়ল ২০ লাখ টাকার কালভার্ট

পটুয়াখালীর গলাচিপা উপজেলার পানপট্টি ইউনিয়নে প্রায় ২০ লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন একটি কালভার্টের ঢালাই মাত্র একদিনের মধ্যে খসে পড়েছে। এ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন