মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকার চট্টকদার সাইনবোর্ডের আড়ালে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুতের অভিযোগে রাজ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।রবিবার (২ নভেম্বর) দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মানিকগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ফারহানা ইসলাম অজন্তার নেতৃত্বে রাজ হোটেলে অভিযান পরিচালিত হয়।এ সময় ফ্রিজে বাসি খাবার সংরক্ষণ, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যসামগ্রী প্রক্রিয়াকরণ ও সংরক্ষণের দায়ে হোটেলটিকে জরিমানা করা হয়।উল্লেখ্য, গত সোমবার রাতে এই রেস্টুরেন্টে আনন্দ টিভি ও সময়ের কণ্ঠস্বরের মানিকগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ জহিরুল ইসলাম এবং আলোকিত বাংলাদেশের মানিকগঞ্জ প্রতিনিধি দেওয়ান আবুল বাসার হালিমে ঘাসফড়িং পাওয়া সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন। ভিডিওটি ব্যাপকভাবে ভাইরাল হলে বিভিন্ন মহলে শুরু হয় আলোচনা ও সমালোচনা।ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ফারহানা ইসলাম অজন্তা বলেন, “ভেজালবিরোধী অভিযানে রাজ হোটেলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অনিয়মের পুনরাবৃত্তি হলে আরও কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।”এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘ছয় হাজার টাকার ওষুধ আমার কাছে ৩৪ হাজার ৫০০ টাকায় বিক্রি করেছে’
‘ছয় হাজার টাকার ওষুধ আমার কাছে ৩৪ হাজার ৫০০ টাকায় বিক্রি করেছে’

বাংলাদেশে ওষুধের দাম বাড়ছে দফায় দফায়, একইসঙ্গে বিস্তার ঘটছে নকল ও ভেজাল ওষুধের। নানা সমস্যায় স্বাস্থ্য সেবার স্বাস্থ্যহীন অবস্থায় মানুষের Read more

বাংলাদেশে ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টিবলয় ‘আঁখি’
বাংলাদেশে ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টিবলয় ‘আঁখি’

বাংলাদেশের দিকে ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টিবলয় আঁখি। এতে সারাদেশে ভারি থেকে অতি ভারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া Read more

সেনাবাহিনীর সঙ্গে আলোচনা না করেই বেরিয়ে গেলেন নেপালের সমন্বয়করা
সেনাবাহিনীর সঙ্গে আলোচনা না করেই বেরিয়ে গেলেন নেপালের সমন্বয়করা

সেনাবাহিনীর সঙ্গে আলোচনা না করেই বেরিয়ে গেলেন নেপালের সমন্বয়করাদেশের নতুন নেতৃত্ব নির্ধারণ নিয়ে সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিগদেলের সঙ্গে বৈঠকে Read more

ইসরায়েলি বাহিনীর লাগাতার হামলায় গাজায় নিহত আরও ৭৫
ইসরায়েলি বাহিনীর লাগাতার হামলায় গাজায় নিহত আরও ৭৫

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলের লাগাতার বোমাবর্ষণে একদিনে কমপক্ষে আরও ৭৫ জন নিহত হয়েছেন। এর মধ্যে কেবল গাজা সিটিতেই নিহত হয়েছেন Read more

অবৈধ স্থাপনার সঙ্গে ব্যক্তি মালিকানা দোকানঘর ভেঙে তছনছ
অবৈধ স্থাপনার সঙ্গে ব্যক্তি মালিকানা দোকানঘর ভেঙে তছনছ

সাতক্ষীরার জেলা প্রশাসক, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীসহ বিভিন্ন দপ্তরে লিখিতভাবে জানানোর পরও শেষ রক্ষা হলোনা ব্যবসায়ী মনিরুজ্জামান সোহাগের দোকানঘর। গত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন