তরুণ ভোটারদের কাছে ভোট চেয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষের জন্য হোক।’রোববার (৩ আগস্ট) রাজধানীর শাহবাগে জাতীয় ছাত্র সমাবেশে উপস্থিত তরুণ ভোটারদের কাছে ভোট চান তিনি।তারেক রহমান বলেন, দেশের ১৩ কোটি ভোটারের মধ্যে গত দেড় দশকে প্রায় ৪ কোটি নতুন ভোটার যুক্ত হয়েছে। তোমরা ভোটার হলেও ফ্যাসিবাদ চক্র তোমাদের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তোমাদের হারানো ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠার বিরাট সুযোগ তৈরি হয়েছে। এই সুযোগকে কাজে লাগিয়ে স্বাবলম্বী বাংলাদেশ গড়ার লক্ষ্য বিএনপির গৃহীত পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য, পলাতক স্বৈরাচারের শাসন আমলের গত দেড় দশকের ভোট প্রয়োগের অধিকার বঞ্চিত ৩ কোটি ভোটারসহ সবার সমর্থন ও সহযোগিতা চাই।তিনি বলেন, ছাত্রদলের নেতাকর্মীসহ সারা দেশের শিক্ষার্থী ও তরুণ প্রজন্মের কাছে আমার একটি আহ্বান থাকবে। মন দিয়ে শোনো কি আহ্বান জানাতে চাই, তারপর সেই আহ্বান ছড়িয়ে দাও সারা দেশে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মের কাছে, যারা নতুন ভোটার। আসো তাহলে বলি সেই আহ্বান– ‘তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষের জন্য হোক’।সমাবেশে উপস্থিত নেতাকর্মীরাও তার সঙ্গে সুর মিলিয়ে বলেন, ‘তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষের জন্য হোক।’বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আজকের প্রতিজ্ঞা হোক তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক।তরুণের উদ্দেশে তারেক রহমান বলেন, শহীদদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার জন্য যা যা প্রয়োজন এবং নিজেদেকে যোগ্য করার জন্য তোমরা (তরুণ) সকলে তা গ্রহণ করবে, এই হোক আজকের প্রতিজ্ঞা।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাউফলে ইউএনওর অপসারণের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন
বাউফলে ইউএনওর অপসারণের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

পটুয়াখালীর বাউফলে ‘অবহিত না করে’ অনুষ্ঠান আয়োজন করা নিয়ে তর্কের জেরে বাউফল উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এ এইচ এম Read more

গাজায় ইসরাইলি হামলায় প্রাণ গেল আরও ১০ ফিলিস্তিনির
গাজায় ইসরাইলি হামলায় প্রাণ গেল আরও ১০ ফিলিস্তিনির

ফিলিস্তিনের গাজায় ইসরাইলি হামলায় আরও ১০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম Read more

ত্রিশালে ৩ বছরের শিশুহত্যা, বাবা পলাতক!
ত্রিশালে ৩ বছরের শিশুহত্যা, বাবা পলাতক!

ময়মনসিংহের ত্রিশালে পারিবারিক কলহের জেরে লাবিব নামে ৩ বছর বয়সী এক শিশুকে নৃশংসভাবে হত্যার অভিযোগ উঠেছে তার নিজের বাবার বিরুদ্ধে। Read more

ভারতের তীব্র সমালোচনা করলেন ড. ইউনূস
ভারতের তীব্র সমালোচনা করলেন ড. ইউনূস

নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ফাঁকে এক বৈঠকে ভারতের তীব্র সমালোচনা করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও Read more

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৭৮২
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৭৮২

সারাদেশে গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৮২ জন।এ নিয়ে Read more

নাটোরে পলিটেকনিক শিক্ষার্থীদের ৬ দফা ও হামলার প্রতিবাদে মানববন্ধন
নাটোরে পলিটেকনিক শিক্ষার্থীদের ৬ দফা ও হামলার প্রতিবাদে মানববন্ধন

জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের পদোন্নতির হাইকোর্টের রিট বাতিল ও ২০২১ সালের অবৈধ নিয়োগ বাতিলসহ পলিটেকনিক শিক্ষার্থীদের যৌক্তিক ৬ দফা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন