ভালোবাসার টানে হাজার মাইল দূর মালয়েশিয়া থেকে চুয়াডাঙ্গার জীবননগরে ছুটে এসেছেন স্মৃতিনূর আতিকা বিনতে আব্দুল ওহাব (৩০) নামের এক তরুণী। প্রবাসী যুবক রিংকু রহমানকে (৩২) বিয়ে করে এখন তার সঙ্গেই অবস্থান করছেন বাংলাদেশে।জানা গেছে, চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী গ্রামের মালয়েশিয়া প্রবাসী রিংকু রহমানের সঙ্গে দীর্ঘদিন প্রেমের সম্পর্ক ছিল স্মৃতিনূরের। সেই সম্পর্ক থেকে গড়ে ওঠা ভালোবাসা অবশেষে রূপ নেয় বৈবাহিক সম্পর্কে। চলতি বছরের ৩ জানুয়ারি মালয়েশিয়াতেই পারিবারিক সম্মতিতে তাদের বিয়ে হয়।গত শনিবার (২ আগস্ট) সন্ধ্যায় ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান স্মৃতিনূর আতিকা। সেখানেই ফুল দিয়ে তাকে বরণ করে নেন স্বামী রিংকু রহমান ও তার পরিবারের সদস্যরা।রিংকু রহমান জানান, ২০১৮ সালে তিনি কাজের উদ্দেশ্যে মালয়েশিয়ায় যান। সেখানে বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ করার সময় স্মৃতিনূরের সঙ্গে পরিচয় হয়। ধীরে ধীরে সেই পরিচয় গড়ে তোলে ভালোবাসার সম্পর্ক।তিনি বলেন, ‘এখন ছুটিতে বাড়িতে এসেছি, তাই স্ত্রীও আমার সঙ্গে বাংলাদেশে এসেছে। সে ছয় মাসের ছুটিতে এসেছে, যার মধ্যে তিন মাস কেটে গেছে। ছুটি শেষে আমরা একসঙ্গে আবার মালয়েশিয়ায় চলে যাব।’রিংকুর বাবা জিনারুল মল্লিক বলেন, ‘ছেলের পছন্দকে সম্মান জানিয়েই আমরা বিয়েতে সম্মতি দিয়েছি। ছেলের স্ত্রী ভিনদেশি হলেও ঘরের সব কাজে সে অভ্যস্ত হয়ে উঠেছে। সবার সঙ্গে মিলেমিশে চলছে।’এদিকে, মালয়েশিয়ান তরুণী আসার খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়। তাকে এক নজর দেখার জন্য রোববার সকাল থেকেই রিংকুর বাড়িতে ভিড় করছেন স্থানীয় লোকজন।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিংড়ায় সরকারি নির্মাণসামগ্রী চুরি: সেনাবাহিনীর অভিযানে আটক ১
সিংড়ায় সরকারি নির্মাণসামগ্রী চুরি: সেনাবাহিনীর অভিযানে আটক ১

নাটোরের সিংড়ায় সরকারি রাস্তা নির্মাণ কাজে ব্যবহৃত ইট চুরির অভিযোগে একজনকে আটক করেছে সেনাবাহিনী। মঙ্গলবার (১৭ জুন) দুপুরে সেনাবাহিনীর একটি বিশেষ Read more

পূর্ব শত্রুতার জেরে শার্শায় বিএনপির কর্মীকে কুপিয়ে হত্যা
পূর্ব শত্রুতার জেরে শার্শায় বিএনপির কর্মীকে কুপিয়ে হত্যা

যশোরের শার্শায় পূর্ব শত্রুতার জেরে লিটন হোসেন (৩০) নামে এক বিএনপির কর্মীকে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১০ জুন) রাত Read more

পঞ্চগড়ে ডেভিল হান্ট অভিযানে আ. লীগ নেতা গ্রেপ্তার
পঞ্চগড়ে ডেভিল হান্ট অভিযানে আ. লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ের দেবীগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলায় দেবীডুবা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অনুপম রায়কে গ্রেফতার Read more

রাজধানীতে বাসায় ঢুকে ডাকাতির অভিযোগে সাবেক সেনা কর্মকর্তাসহ গ্রেফতার ৪
রাজধানীতে বাসায় ঢুকে ডাকাতির অভিযোগে সাবেক সেনা কর্মকর্তাসহ গ্রেফতার ৪

রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসায় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে ডাকাতির ঘটনায় সাবেক দুই কর্মকর্তাসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।রোববার (২০ Read more

আফগানিস্তানে ট্রাক-মোটরসাইকেল-বাস সংঘর্ষে নিহত ৭১
আফগানিস্তানে ট্রাক-মোটরসাইকেল-বাস সংঘর্ষে নিহত ৭১

আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ হেরাতে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাক এবং মোটরসাইকেলের সংঘর্ষে বাসযাত্রীসহ মোট ৭১ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে Read more

সারোয়ার তুষারকে সাংগঠনিক কাজ থেকে বিরত থাকার নির্দেশ এনসিপির
সারোয়ার তুষারকে সাংগঠনিক কাজ থেকে বিরত থাকার নির্দেশ এনসিপির

নৈতিক স্খলনের অভিযোগ ওঠায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দলটির কেন্দ্রীয় কমিটি। এছাড়া Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন