আইপিএল থেকে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার প্রতিবাদে কড়া অবস্থান নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সলিমুল্লাহ মুসলিম (এসএম) হল সংসদ। হলের অডিটোরিয়ামে ভারতের মাটিতে আয়োজিত সব ধরনের ক্রিকেট ম্যাচ সম্প্রচার ও দেখার ওপর অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।শনিবার (৩ জানুয়ারি) হল সংসদের পক্ষ থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে ভিপি মো. জায়েদুল হক, জিএস সাদমান আব্দুল্লাহসহ হল সংসদের সকল নেতৃবৃন্দ স্বাক্ষর করেছেন।বিজ্ঞপ্তিতে হল সংসদ জানায়, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বোলার মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার বিষয়টি ক্রিকেটের ন্যায্যতা ও পেশাদারিত্বকে চরমভাবে প্রশ্নবিদ্ধ করেছে। হলের ছাত্র প্রতিনিধিরা মনে করেন, ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) এমন আচরণ খেলাধুলার চেতনার পরিপন্থী।এই অন্যায়ের প্রতিবাদ হিসেবেই হল অডিটোরিয়ামে ভারতীয় কোনো ম্যাচ টিভিতে দেখানো বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতীয় ক্রীড়া সরঞ্জাম ক্রয়ের ক্ষেত্রেও সর্বোচ্চ সতর্কতা অবলম্বন ও নিরুৎসাহিত করার কথা বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।হল সংসদ তাদের বিজ্ঞপ্তিতে বাংলাদেশের ক্রীড়া কর্মকর্তাদের প্রতি একটি বিশেষ অনুরোধ জানিয়েছে। তারা মনে করে, ভারতের মাটিতে যেকোনো ধরনের ক্রীড়া প্রতিযোগিতায় বাংলাদেশের অংশগ্রহণ করা উচিত কি না—সেটি এখনই পুনঃবিবেচনা করার সময় এসেছে।মুস্তাফিজ ইস্যুকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। সলিমুল্লাহ মুসলিম হলের এই সিদ্ধান্ত অন্য হলগুলোতেও প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কাভার্ডভ্যানে বিশেষ কায়দায় ইয়াবা লুকিয়েও হলো না শেষ রক্ষা
কাভার্ডভ্যানে বিশেষ কায়দায় ইয়াবা লুকিয়েও হলো না শেষ রক্ষা

চট্টগ্রামের সাতকানিয়ায় ৮০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। বুধবার (২৭ আগস্ট) ভোরে সাতকানিয়া থানার কেঁওচিয়া ইউনিয়নের Read more

অবৈধ বাংলাদেশি নারী শ্রমিকদের বৈধ করছে সৌদি: আসিফ নজরুল
অবৈধ বাংলাদেশি নারী শ্রমিকদের বৈধ করছে সৌদি: আসিফ নজরুল

সৌদি আরব ও জর্ডানে অবস্থানরত অবৈধ বাংলাদেশি নারী শ্রমিকদের বৈধতার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে সৌদি আরব বৈধতা দেওয়ার Read more

যুক্তরাষ্ট্রের সমর্থন ছাড়া ইসরাইল একদিনও টিকবে না: ইরানের স্পিকার
যুক্তরাষ্ট্রের সমর্থন ছাড়া ইসরাইল একদিনও টিকবে না: ইরানের স্পিকার

ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ বলেছেন,  যুক্তরাষ্ট্রের সমর্থন ছাড়া দখলদার ইহুদিবাদী ইসরাইলি শাসনব্যবস্থার অস্তিত্ব বিলুপ্ত হয়ে যাবে।বৃহস্পতিবার (১৯ জুন) Read more

চকরিয়ায় ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২
চকরিয়ায় ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২

কক্সবাজারের চকরিয়া উপজেলার মানিকপুর-সুরাজপুর ইউনিয়নের সুরাজপুর এলাকায় ট্রাক ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ কাইছার (৩২) এবং শহিদুল ইসলাম শহীদ (৩১) Read more

টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা

Source: রাইজিং বিডি

আল আকসা মসজিদ নিয়ে ইসরাইলের ভয়ংকর পরিকল্পনা
আল আকসা মসজিদ নিয়ে ইসরাইলের ভয়ংকর পরিকল্পনা

আল আকসা মসজিদের ভেতরে ইসরাইলের ইহুদিরা দলবদ্ধভাবে প্রার্থনা করছে, গান গাইছে, নাচছে এবং তাদের পতাকাও ওড়াচ্ছে। মুসলিমদের অন্যতম পবিত্র স্থান Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন