দেশের প্রতিটি নাগরিকের জন্য মানসম্মত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই বর্তমান সরকারের প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মোহাম্মদ কামরুজ্জামান চৌধুরী। রবিবার (২২ মার্চ) দুপুরে নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।স্বাস্থ্যসচিব জানান, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকেই স্বাস্থ্যখাতে ব্যাপক সংস্কার কার্যক্রম হাতে নিয়েছে। তিনি বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান স্বাস্থ্যখাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছেন। স্বাস্থ্যসেবা এখন আর কেবল শহরকেন্দ্রিক নয়; আমরা গ্রাম পর্যায় পর্যন্ত আধুনিক চিকিৎসাসেবা পৌঁছে দিতে কাজ করছি। দেশের প্রতিটি মানুষ যাতে আর্থিক ও ভৌগোলিক প্রতিবন্ধকতা ছাড়াই সেবা পায়, সেটিই আমাদের মূল লক্ষ্য।”সচিব উল্লেখ করেন, নতুন হাসপাতাল নির্মাণ, পুরাতন হাসপাতালের অবকাঠামো উন্নয়ন এবং আধুনিক যন্ত্রপাতি সরবরাহে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। অনেক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত করা হয়েছে। এছাড়া গ্রামীণ জনগণের দোরগোড়ায় প্রাথমিক চিকিৎসা পৌঁছে দিতে ‘কমিউনিটি ক্লিনিক’ এখন আমাদের স্বাস্থ্য ব্যবস্থার একটি মডেলে পরিণত হয়েছে। এখান থেকে বিনামূল্যে ওষুধ ও মাতৃসেবা প্রদান করা হচ্ছে।গ্রামীণ এলাকায় চিকিৎসক সংকটের কথা স্বীকার করে সচিব বলেন, “সরকার এ সমস্যা সমাধানে আন্তরিক। নতুন চিকিৎসক নিয়োগ দেওয়া হচ্ছে এবং তাঁদের গ্রামীণ এলাকায় কাজ করতে উৎসাহিত করতে প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়ন করা হচ্ছে।” তিনি আরও যোগ করেন, “আমাদের লক্ষ্য হলো দেশে আন্তর্জাতিক মানের বিশেষায়িত চিকিৎসা নিশ্চিত করা, যাতে সাধারণ মানুষকে চিকিৎসার জন্য বিদেশমুখী হতে না হয়।”এদিন সচিব নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন এবং রোগীদের সুযোগ-সুবিধা ও জনবল সংকট নিয়ে খোঁজখবর নেন। এ সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগের স্বাস্থ্য পরিচালক ডা. ফজলে রাব্বি, নোয়াখালী জেলা প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশীদ আজাদ এবং হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ ফরিদ উদ্দিন চৌধুরীসহ স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নানা ষড়যন্ত্র মোকাবিলা করে বর্ষবরণ আয়োজন সফল: ঢাবি ভিসি
নানা ষড়যন্ত্র মোকাবিলা করে বর্ষবরণ আয়োজন সফল: ঢাবি ভিসি

বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান বলেছেন, অনেক বাধা বিপত্তি ছিল, অযৌক্তিক প্রতিবন্ধকতার সৃষ্টির Read more

সংবাদ সম্মেলন ডেকেছে ইসলামী আন্দোলন
সংবাদ সম্মেলন ডেকেছে ইসলামী আন্দোলন

আগামী জাতীয় সংসদ নির্বাচনে চূড়ান্ত আসন সমঝোতা নিয়ে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের সংবাদ সম্মেলনে যোগ দেখা যায়নি চরমোনাই পীরের দল Read more

জয়পুরহাটে গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক
জয়পুরহাটে গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

জয়পুরহাটে বিপুল পরিমাণ গাঁজা ও নগদ টাকাসহ চম্পা হরিজন (৩৭) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে সেনাবাহিনী ও পুলিশের Read more

টিভিতে আজকের খেলা (২৬ ডিসেম্বর)
টিভিতে আজকের খেলা (২৬ ডিসেম্বর)

আজ শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। প্রথম দিনে আছে দুটি ম্যাচ। ভোরে অ্যাশেজের চতুর্থ টেস্ট (বক্সিং ডে টেস্ট) শুরু Read more

ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড, আরও কমার আভাস
ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড, আরও কমার আভাস

রাজধানী ঢাকায় আজ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। একই সঙ্গে আজ থেকে আগামী কয়েকদিন সারা দেশে তাপমাত্রা আরও কমতে Read more

আশুলিয়ায় আর্মি ক্যাম্পের অভিযানে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৫
আশুলিয়ায় আর্মি ক্যাম্পের অভিযানে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৫

আশুলিয়ার ভাদাইল এলাকা থেকে বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ৫ জনকে গ্রেফতার করেছে সেনাবাহিনীর জামগড়া আর্মি ক্যাম্প।বুধবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন