কক্সবাজারের রামু উপজেলার রশিদনগরে ট্রেনের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার চালকসহ পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিন বছরের এক শিশু ও তার ১৩ মাস বয়সী ছোট ভাইও রয়েছে।শনিবার (২ আগস্ট) দুপুর সোয়া ১টার দিকে রশিদনগর ইউনিয়নের ধলিরছড়া রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা রেললাইন অবরোধ করে রাখে। ফলে আড়াই ঘণ্টা কক্সবাজার-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ থাকে।নিহতরা হলেন, ঈদগাঁও মেহেরঘোনা এলাকার মোহাম্মদ সৈয়দ নুরের ছেলে ও অটোরিকশাচালক হাবিব উল্লাহ (৪০), ভারুয়াখালী এলাকার আবদুল মান্নানের স্ত্রী রেনু আকতার (৩২), কালিরছড়া এলাকার হাফেজ জান্নাত উল্লাহর স্ত্রী আসউল হোসনা (২৭) এবং তার দুই সন্তান আতাউল্লাহ (১৩ মাস) ও আশেক উল্লাহ (৩)।রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈয়বুর রহমান বলেন, দুপুরে কক্সবাজার রেলস্টেশন থেকে ছেড়ে আসা ‘কক্সবাজার এক্সপ্রেস’ ট্রেনটি ধলিরছড়া রেলক্রসিং অতিক্রম করছিল। এসময় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবোঝাই অটোরিকশা রেললাইন পার হচ্ছিল। ট্রেনটি অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে প্রায় এক কিলোমিটার দূর পর্যন্ত নিয়ে যায়।তিনি জানান, ধাক্কায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালকসহ পাঁচজনের মৃত্যু হয়। নিহতদের লাশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।স্থানীয় ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আব্দুল মালেক মাসুম বলেন, দুর্ঘটনার পরপরই ট্রেনটি ঘটনাস্থল ত্যাগ করে। তবে বেলা আড়াইটার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা পর্যটন এক্সপ্রেস ট্রেনটি রশিদনগর এলাকায় পৌঁছালে বিক্ষুব্ধ জনতা তা আটকে দেয়।তিনি আরও বলেন, বিক্ষুব্ধ মানুষ রেললাইন অবরোধ করে রাখে। এতে কক্সবাজার রুটে সব ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। পরে বিকেল ৫টার দিকে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. জসীম উদ্দিন বলেন, দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উত্তেজিত জনতাকে সরিয়ে দেয়। পরে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।স্থানীয়রা অভিযোগ করেছেন, রেলক্রসিংটিতে কোনো গেটম্যান বা সতর্কতামূলক সংকেত ছিল না। ফলে প্রায়ই এই এলাকায় দুর্ঘটনা ঘটে।এ ঘটনায় শোক ও ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। নিরাপদ রেলক্রসিং এবং রেলওয়ের অব্যবস্থাপনার বিরুদ্ধে তারা দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পুলিশের তৎপরতায় হারানো পাসপোর্ট-ভিসা ফিরে পেলেন কানাডিয়ান নাগরিক
পুলিশের তৎপরতায় হারানো পাসপোর্ট-ভিসা ফিরে পেলেন কানাডিয়ান নাগরিক

বরিশাল ভ্রমণে আসা কানাডিয়ান দুই নাগরিকের পাসপোর্ট, ভিসা ও মোবাইল চুরি করে নিয়ে একটি চোরচক্র। পরে ‍চুরির ঘটনায় বরিশাল মেট্টোপলিটন Read more

সঠিক বিচার হলে আ.লীগ পরিচালনা করার কেউ থাকবে না: মামুনুল হক
সঠিক বিচার হলে আ.লীগ পরিচালনা করার কেউ থাকবে না: মামুনুল হক

বাংলাদেশ আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করা এবং অতীতের গণহত্যা ও গুম-খুনের ঘটনায় দলের প্রধান শেখ হাসিনাসহ সংশ্লিষ্ট সকলের Read more

বিএনপির সাবেক নেতা আ.লীগে যোগ দিয়ে বললেন শেখ হাসিনা ফিরবে
বিএনপির সাবেক নেতা আ.লীগে যোগ দিয়ে বললেন শেখ হাসিনা ফিরবে

বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগ দিলেন কিশোরগঞ্জ সদর আসনের সাবেক এমপি ডা. ফজলুর করিমের ছেলে ও সাবেক বিএনপি নেতা অ্যাডভোকেট Read more

কক্সবাজারে জামায়াত নেতার হামলায় বিএনপি নেতা নিহত
কক্সবাজারে জামায়াত নেতার হামলায় বিএনপি নেতা নিহত

কক্সবাজার সদরের ভারুয়াখালীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলায় আহত যুবদলের সাবেক নেতা রহিম উদ্দিন সিকদার (৪৫) মারা গেছেন। তিনি ভারুয়াখালী Read more

জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কশপ
জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কশপ

নওগাঁর ধামইরহাট উপজেলায় সোনালী ব্যাংক পিএলসি শাখার সার্বিক সহযোগীতায় জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ মে) বেলা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন