সরকারের বিরুদ্ধে নাশকতার পরিকল্পনার আশঙ্কায় পুরো আগস্ট মাসে রাজধানী ঢাকায় চিরুনি অভিযান চলছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। শনিবার (২ আগস্ট) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান রমনা বিভাগের উপকমিশনার মো. মাসুদ আলম।তিনি বলেন, ‘আগস্ট মাস ঘিরে নানারকম আশঙ্কা ও শঙ্কা রয়েছে। পত্র-পত্রিকায়ও সেসব উঠে এসেছে। এসব বিবেচনায় পুলিশ পুরোপুরি তৎপর রয়েছে। আমাদের প্রতিটি টিম, থানা ও ইউনিট কাজ করছে।’মাসুদ আলম বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে সরাসরি কোনো হুমকি নেই। তবে কিছু রাজনৈতিক নেতার ঢাকায় একাধিক ফ্ল্যাটে পতিত সরকারের কর্মীদের থাকার ব্যবস্থা রয়েছে। সেসব জায়গায় নজর রাখা হচ্ছে, বলেন মাসুদ আলম।তিনি জানান, আবাসিক হোটেল, ছাত্রাবাস, মেস ও বস্তিগুলোকেও নজরদারির আওতায় আনা হয়েছে, যেখান থেকে গোপনে তৎপরতা চালানো হতে পারে।পুরো আগস্ট মাস জুড়েই এই চিরুনি অভিযান চলবে বলে জানান তিনি। তবে সংবাদ সম্মেলনে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এক প্রশ্নের জবাবে বলেন, আগস্ট মাসে কোনো নিরাপত্তা শঙ্কা নেই।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হজ ফ্লাইট শুরু আজ, ঢাকা ছাড়বেন ৪১৯ হজযাত্রী
হজ ফ্লাইট শুরু আজ, ঢাকা ছাড়বেন ৪১৯ হজযাত্রী

পবিত্র হজের ফ্লাইট শুরু হচ্ছে আজ রাত সোয়া ২টা থেকে। এ বছর ৮৭ হাজার ১০০ জন বাংলাদেশি মুসল্লি সৌদি আরবে Read more

নরসিংদীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু
নরসিংদীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

নরসিংদীতে অতিরিক্ত গতির অনিয়ন্ত্রিত মোটরসাইকেল দুর্ঘটনায় এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার( ২২ মে) দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিট এর দিকে Read more

নাটোরে চাঁদা না পেয়ে মারপিট ও প্রকাশ্যে গুলি, আহত ১
নাটোরে চাঁদা না পেয়ে মারপিট ও প্রকাশ্যে গুলি, আহত ১

নাটোরের লালপুরের চাঁদা না পেয়ে একজনকে পিটিয়ে আহত ও প্রকাশ্যে গুলির ঘটনা ঘটেছে। শুক্রবার (১৮ এপ্রিল) উপজেলার বিলমাড়িয়া বাজার সংলগ্ন Read more

ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

ঝিনাইদহে আলাদা সড়ক দুর্ঘটনায় দুই ছাত্র নিহত হয়েছে। শুক্রবার (০৬ জুন) সকালে ঝিনাইদহ শহরের পবহাটি ও কোটচাঁদপুর উপজেলার বহরমপুর গ্রামে Read more

ফেসবুকে ফজলুর রহমানের বিরুদ্ধে লিখলে হাত কাটার হুঁশিয়ারি বিএনপি নেতার
ফেসবুকে ফজলুর রহমানের বিরুদ্ধে লিখলে হাত কাটার হুঁশিয়ারি বিএনপি নেতার

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমানের বিরুদ্ধে কেউ ফেসবুকে লিখলে হাত কাটার হুঁশিয়ারি দিয়েছেন মিজানুর রহমান মজনু নামের Read more

ঢাকায় দুই পক্ষের সংঘর্ষে বিশ্ববিদ্যালয়ছাত্র খুন
ঢাকায় দুই পক্ষের সংঘর্ষে বিশ্ববিদ্যালয়ছাত্র খুন

রাজধানীর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষে জাহিদুল ইসলাম পারভেজ (২৩) নামের এক ছাত্র নিহত হয়েছেন। শনিবার (১৯ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন