যশোরে হাসপাতালে চিকিৎসাধীন ছেলেকে দেখতে এসে আবদার হোসেন (৬৫) নামে একজনের মৃত্যু হয়েছে। শনিবার (০২ আগস্ট) দুপুরে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের প্রসূতি ওয়ার্ডের সামনে এ ঘটনা ঘটে। নিহত আবদার হোসেন চৌগাছা উপজেলার মাকাপুর গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে। মৃতের বিয়াই নজরুল ইসলাম জানান, আবদার হোসেনের ছেলে সাত্তার হোসেন (৩২) অসুস্থ হয়ে যশোর জেনারেল হাসপাতালের পুরুষ মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন। দুপুরে অসুস্থ ছেলেকে দেখার জন্য আবদার হোসেন হাসপাতালে আসেন। ছেলের সাথে কথোপকথন শেষে তিনি হাসপাতালের প্রসূতি ওয়ার্ডের সামনের একটি চেয়ারে বসেছিলেন। এসময় হঠাৎ মাথা ঘুরে পড়ে যান আবদার হোসেন। তাকে উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।  হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জোবায়ের আহমেদ জানান, মস্তিষ্কে রক্তক্ষরণ আবদার হোসেনের মৃত্যু হতে পারে। হাসপাতালে দায়িত্বরত পুলিশ সদস্য সোহেল রানা জানান, আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় তারেক রহমানের
সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় তারেক রহমানের

সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (১০ জানুয়ারি) বেলা সোয়া ১১টায় রাজধানীর বনানীর হোটেল শেরাটনের গ্র্যান্ড Read more

মুগদা মেডিকেলে অভিযান, পাঁচ নারীসহ গ্রেফতার ২২ দালাল
মুগদা মেডিকেলে অভিযান, পাঁচ নারীসহ গ্রেফতার ২২ দালাল

রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে জাতীয় গোয়েন্দা সংস্থা-এনএসআই, সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে পাঁচ নারীসহ ২২ জন দালালকে গ্রেফতার করা Read more

ফুলবাড়ীতে খেজুরের খাঁটি রস পান করতে প্রতিদিনেই ভিড় করছেন ক্রেতারা
ফুলবাড়ীতে খেজুরের খাঁটি রস পান করতে প্রতিদিনেই ভিড় করছেন ক্রেতারা

কুড়িগ্রামের ফুলবাড়ীতে খেজুরের খাঁটি রসের কদর বেড়ে যাওয়ায় প্রতিদিনেই ভিড় করে রস পান করছেন স্থানীয়সহ দূর-দূরান্তের ক্রেতারা।এই সুস্বাদু খেজুরের রস Read more

৭২টি লেভেল ক্রসিংয়ের ৫৬টিই অরক্ষিত, ২০ মাসে প্রাণ গেল ৩০ জনের
৭২টি লেভেল ক্রসিংয়ের ৫৬টিই অরক্ষিত, ২০ মাসে প্রাণ গেল ৩০ জনের

প্রায় ১১ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত চট্টগ্রাম-কক্সবাজার রেলপথ পর্যটনের নতুন দুয়ার খুলে দিয়েছিল বলে মনে করেছিলেন অনেকেই। ২০২২ সালের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন