কুড়িগ্রামের ফুলবাড়ীতে খেজুরের খাঁটি রসের কদর বেড়ে যাওয়ায় প্রতিদিনেই ভিড় করে রস পান করছেন স্থানীয়সহ দূর-দূরান্তের ক্রেতারা।এই সুস্বাদু খেজুরের রস সংগ্রহের ধরণ স্বাস্থ্যসম্মত হওয়ায় দূর-দূরান্তের ক্রেতাদের চাহিদা বেড়েই চলেছে। রস সংগ্রহে খেজুর গাছে নেটের জাল ও বাঁশের চট্টি ব্যবহার করায় বাঁদুরসহ বিভিন্ন ধরণের পাখি রস কলসে মুখ দিতে না পাড়ায় সম্পূর্ণ নিপা ভাইরাস মুক্ত খাঁটি খেজুর রস বলে দাবি করছেন গাছি ইদ্রিস আলী (৬৭)।গাছি ইদ্রিস আলী জানান, খেজুরের খাঁটি জন্যে প্রতিদিন দূর-দূরান্তর থেকে ক্রেতারা  রস খান। এক গ্লাস খেজুরের রস ৩৫ থেকে ৩০ টাকা ও এক লিটার রস ১০০ টাকা দরে বিক্রি করি। এই রস প্রতিদিন ১০০০ থেকে ১২০০ টাকা রস বিক্রি করে চলছে সংসার।ইদ্রিস আলীর বাড়ী ফুলবাড়ী উপজেলার ফুলবাড়ী সদর ইউনিয়নের সীমান্তঘেষা বিদ্যাবাগিস গ্রামে। তিনি এক মাস ধরে স্ত্রী ও এক নাতিসহ চার কিলোমিটার দুরে একই ইউনিয়নের কবিরমামুদ এলাকায় একরামুল হকের ২৪ টি খেজুর গাছ লিজ নিয়ে সেখানেই বসবাস করেন। প্রত্যেকটি গাছের লিজ মূল্য ৫০০ টাকা। তিনি বছর রস ও গুড় বিক্রি করে জীবন জীবিকা নির্বাহ করেন। রস সংগ্রহের মৌসুম শেষ হলে তিনি কৃষি শ্রমিকের কাজ-কাজ করে সংসার চালান।খেজুর গাছের মালিক একরামুল ইসলাম জানান, তিনি ৮ থেকে ১০ বছর ধরে গাছি ইদ্রিস আলী তার নাতি নাজমুলসহ আমাদের গাছগুলো লিজ নিয়ে রস ও নালি গুড় বিক্রি করে জীবন জীবিকা নির্বাহ করেন। তার রস সংগ্রহের কৌশল ও খেজুরের খাঁটি রস হওয়ায় দূর-দূরান্ত থেকে মানুষ জন এসে তৃপ্তি স্বরূপ রস পান করেন এবং পরিবারের জন্য নিয়ে যান। লালমনিরহাটের গুকুন্ডা ইউনিয়নের ইউপি আব্দুর রাজ্জাক ও তার বন্ধু ফজলুর রহমান জানান, ব্যবসায়ীক কাজে ফুলবাড়ী আসা। এসে দেখতে পাই এই চাচা লাল টলটলে খেজুরের রস বিক্রি করছেন। দুই জনেই দুই গ্লাস করে রস পান করলাম। খেয়ে খুবই ভালো লাগলো। স্থানীয় ইয়াছিন আলী ও ফিরোজ মিয়া জানান, ইদ্রিস চাচার রস সংগ্রহ করা কৌশলটা খুবই চমৎকার। এই পদ্ধতিতে অন্যান্য গাছিরা রস সংগ্রহ করলে মানুষজন রস পান করলেও কখনও নিপাহ ভাইরাস হওয়ার আশঙ্কা থাকবে না। এই রস খেতে খুবই সুস্বাদু। প্রতিদিন সকাল সন্ধ্যা ও রাতেও গাছের টাটকা রস মানুষজন খাচ্ছেন। উপজেলা কৃষি কর্মকর্তা মোছা: নিলুফা ইয়াছমিন জানান, এ উপজেলায় ৯শ টি খেজুর গাছে বিভিন্ন এলাকায় স্থানীয় গাছিরা কেউ কেউ রস বিক্রি করেন, আবার কেউ কেউ গুড় তৈরি করে জীবন জীবিকার নির্বাহ করছেন। আমরা কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদের খেজুর গাছ রোপণের জন্য পরামর্শ দিয়ে আসছি।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দক্ষিণ আফ্রিকার মল অফ আফ্রিকা যেন বাস্তব এক স্বর্গরাজ্য
দক্ষিণ আফ্রিকার মল অফ আফ্রিকা যেন বাস্তব এক স্বর্গরাজ্য

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ শহরের মিডরেন্ডে অবস্থিত Mall of Africa দেশটির অন্যতম বৃহৎ এবং বিলাসবহুল শপিং মল। ২০১৬ সালের এপ্রিলে আনুষ্ঠানিকভাবে Read more

বাংলাদেশকে স্বাগত জানাল যুক্তরাষ্ট্র
বাংলাদেশকে স্বাগত জানাল যুক্তরাষ্ট্র

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার সঙ্গে আর্টেমিস চুক্তি স্বাক্ষর করায় বাংলাদেশকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। এ ছাড়া বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক উন্নয়ন Read more

বিয়ে ও সন্তান গ্রহণে আগ্রহ কমছে তরুণদের
বিয়ে ও সন্তান গ্রহণে আগ্রহ কমছে তরুণদের

পেশা, অর্থনৈতিক অবস্থা, ব্যক্তিস্বার্থসহ নানা কারণে বিয়ে ও সন্তান গ্রহণে আগ্রহ কমছে তরুণদের মধ্যে। সম্প্রতি ১৪ দেশের ১৪ হাজার তরুণকে Read more

কলকাতায় ভাষা আন্দোলনের মঞ্চ ভেঙে দিল সেনাবাহিনী, ক্ষুব্ধ মমতা
কলকাতায় ভাষা আন্দোলনের মঞ্চ ভেঙে দিল সেনাবাহিনী, ক্ষুব্ধ মমতা

কলকাতায় মমতার ভাষা আন্দোলনের মঞ্চ ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে ভারতীয় সেনাবাহিনীর বিরুদ্ধে। ভারতের বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাঙালি বিদ্বেষ, বাঙ্গালিদের উপর Read more

সুন্দরবনে জিম্মি থাকা জেলেকে উদ্ধার করলো কোস্ট গার্ড
সুন্দরবনে জিম্মি থাকা জেলেকে উদ্ধার করলো কোস্ট গার্ড

সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত জোনাব বাহিনীর হাতে জিম্মি থাকা ১ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড।মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন