বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের হার্টের বাইপাস সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে। তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। এই মুহূর্তে তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) পর্যবেক্ষণে রয়েছেন।দলের পক্ষ থেকে জামায়াতের চিকিৎসা তদারকির দায়িত্বে থাকা ডা. খালিদুজ্জামান ঢাকা পোস্টকে এসব তথ্য জানান।তিনি বলেন, রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শনিবার (২ আগস্ট) সকাল ৮টায় অপারেশন শুরু হয়ে দুপুর ১২টার মধ্যে জামায়াত আমিরের হার্টের বাইপাস সার্জারি সম্পন্ন হয়েছে। তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। সেখানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকবেন।এর আগে জামায়াত আমিরের অস্ত্রোপচার সম্পন্ন হয়। দেশের খ্যাতনামা হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জাহাঙ্গীর কবির ও তার টিম অস্ত্রোপচার পরিচালনা করেন। সার্জারি চলে দুপুর ১২টা পর্যন্ত। দুপুর সাড়ে ১২টার দিকে দলের পক্ষ থেকে তাৎক্ষণিক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।সংবাদ সম্মেলনে জামায়াতের নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ‘ডা. শফিকুর রহমানের হার্টের বাইপাস সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে। তিনি সুস্থ রয়েছেন। এই মুহূর্তে তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তার জন্য দেশবাসীর কাছে দোয়া চাই।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জুলাই ফাউন্ডেশনের অফিসে ভাঙচুর আহতদের
জুলাই ফাউন্ডেশনের অফিসে ভাঙচুর আহতদের

ঢাকার শাহবাগে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের অফিস কক্ষ ভাঙচুর করেছেন জুলাই গণ–অভ্যুত্থানে আহতদের কয়েকজন।মঙ্গলবার (৮ জুলাই) সন্ধ্যায় এই ভাঙচুরের ঘটনা Read more

জাকসু নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট
জাকসু নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। আজ সোমবার (৮ সেপ্টেম্বর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট Read more

ঢাকায় ফিরে অসুস্থ মির্জা ফখরুল, গভীর রাতে হাসপাতালে ভর্তি
ঢাকায় ফিরে অসুস্থ মির্জা ফখরুল, গভীর রাতে হাসপাতালে ভর্তি

চোখের চিকিৎসা শেষে থাইল্যান্ড থেকে দেশে ফিরে আবারও অসুস্থ হয়ে পড়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বর্তমানে তিনি ইউনাইটেড Read more

কাশিয়ানীতে ছিনতাই হওয়া তেলবাহী ট্রাক উদ্ধার
কাশিয়ানীতে ছিনতাই হওয়া তেলবাহী ট্রাক উদ্ধার

গোপালগঞ্জের কাশিয়ানী থেকে ৬০ ড্রাম ভোজ্যতেলসহ ছিনতাই হওয়া ট্রাক উদ্ধার করেছে কাশিয়ানী থানা পুলিশ। মঙ্গলবার (১৩ মে) মুন্সীগঞ্জ জেলার গজারিয়া এলাকা Read more

আজ চকরিয়ায় আসছেন এনসিপির কেন্দ্রীয় নেতারা
আজ চকরিয়ায় আসছেন এনসিপির কেন্দ্রীয় নেতারা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমসহ কেন্দ্রীয় নেতারা আগামীকাল কক্সবাজারের চকরিয়ায় আসছেন।শনিবার (১৯ জুলাই) Read more

দুর্ঘটনার কবলে র‌্যাবের পিকনিকের গাড়ি, শিশু নিহতসহ আহত ২২
দুর্ঘটনার কবলে র‌্যাবের পিকনিকের গাড়ি, শিশু নিহতসহ আহত ২২

পটুয়াখালীতে র‍্যাবের মিনিবাস ও ধানসিড়ি ক্লাসিক নামের একটি লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ তিনজন নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছে অন্তত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন