রাশিয়ার পশ্চিমাঞ্চলে রাতভর ইউক্রেনের ড্রোন হামলায় ৩ জন নিহত হয়েছেন। এছাড়াও এ হামলায় আরও ২ জন নিহত হয়েছেন বলে জানা গেছে। স্থানীয় সময় শনিবার (২ আগস্ট) এ তথ্য জানিয়েছে দেশটির আঞ্চলিক গভর্নররা। ওই অঞ্চলের গভর্নর ওলেগ মেলনিচেঙ্কো টেলিগ্রামে এক বার্তায় লিখেছেন, ইউক্রেন পেনজা এলাকায় ড্রোন হামলা চালিয়েছে। ওই হামলায় এক নারী নিহত এবং আরও দুই ব্যক্তি আহত হয়েছেন।  সামারা অঞ্চলের গভর্নর ভিয়াচেস্লাভ ফেদোরিশ্চেভ টেলিগ্রামে পোস্টে বলেছেন, সামারা অঞ্চলের একটি বাড়িতে হামলা চালিয়েছে ইউক্রেন। ওই হামলায় একজন বয়স্ক ব্যক্তি নিহত হয়েছেন।রোস্তভ এলাকার ভারপ্রাপ্ত গভর্নর ইউরি স্লিউসার বলেছেন, রোস্তভ অঞ্চলের একটি শিল্প স্থাপনায় ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন । ওই ড্রোন হামলায় ওই প্রতিষ্ঠানের একজন প্রহরী নিহত হয়েছেন।স্লিউসার টেলিগ্রামে এক পোস্টে বলেছেন, সামরিক বাহিনী রাতে একটি বিশাল বিমান হামলা প্রতিহত করেছে এবং সাতটি জেলায় ড্রোন ধ্বংস করেছে।রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার (১ আগস্ট) রাত থেকে শনিবার (২ আগস্ট) সকাল পর্যন্ত প্রায় নয় ঘণ্টার মধ্যে রাশিয়ার ভূখণ্ডে ১১২টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। এর মধ্যে রোস্তভ অঞ্চলে ৩৪টি।গভর্নর সের্গেই লিসাক টেলিগ্রামে লিখেছেন, ইউক্রেনের মধ্য-পূর্ব ডিনিপ্রো পেট্রোভস্ক অঞ্চলে রাতভর রাশিয়ান ড্রোন হামলায় তিনজন আহত হয়েছে। ওই হামলায় বেশ কয়েকটি ভবন, বাড়ি এবং গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানান তিনি।মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার (আইএসডব্লিউ) থেকে প্রাপ্ত তথ্যের বিশ্লেষণ অনুসারে, রাশিয়ান বাহিনী ডিনিপ্রোপেট্রোভস্কে অগ্রগতির দাবি করেছে। সম্প্রতি সেখানে দুটি গ্রাম দখলের ঘোষণা দিয়েছে, যা জুলাই মাসে মস্কোর ত্বরান্বিত অঞ্চল দখলের অংশ।কিয়েভ ডিনিপ্রো পেট্রোভস্ক এলাকায় রাশিয়ার উপস্থিতি অস্বীকার করেছে।তিন বছরেরও বেশি সময় ধরে চলমান সংঘাতে যুদ্ধবিরতির আহ্বান ধারাবাহিকভাবে প্রত্যাখ্যান করা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুক্রবার বলেছেন, তিনি শান্তি চান। কিন্তু মস্কোর সামরিক আক্রমণ বন্ধ করার জন্য তার দাবি ‘অপরিবর্তিত’ রয়েছে।এই দাবিগুলোর মধ্যে রয়েছে ইউক্রেনকে তাদের ভূখণ্ড ত্যাগ করতে হবে এবং ন্যাটোতে যোগদানের উচ্চাকাঙ্ক্ষা বন্ধ করতে হবে। এদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, কেবল পুতিনই যুদ্ধের অবসান ঘটাতে পারেন। দুই নেতার মধ্যে নতুন করে বৈঠকের আহ্বান জানিয়েছেন। সূত্র: ফ্রান্স২৪আরডি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাইবান্ধায় নিখোঁজের দুইদিন পর বৃদ্ধার লাশ উদ্ধার
গাইবান্ধায় নিখোঁজের দুইদিন পর বৃদ্ধার লাশ উদ্ধার

গাইবান্ধার সদর উপজেলায় নিখোঁজের দুইদিন পর জহির উদ্দিন (৬৫) নামের এক বৃদ্ধের মরদেহ জলাশয় থেকে উদ্ধার করেছে পুলিশ। রোববার (১ জুন) Read more

‘এনসিপি আমাকে মনোনয়ন দিয়েছে, কিন্তু বটের আক্রমণ থেকে মুক্তি দেয়নি’
‘এনসিপি আমাকে মনোনয়ন দিয়েছে, কিন্তু বটের আক্রমণ থেকে মুক্তি দেয়নি’

চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র মনোনয়ন পেয়েছেন দলটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব মীর আরশাদুল হক। বুধবার (১০ ডিসেম্বর) Read more

কোহলি-রোহিতের অবসরের পর গিলের টানা দ্বিতীয় সেঞ্চুরি
কোহলি-রোহিতের অবসরের পর গিলের টানা দ্বিতীয় সেঞ্চুরি

ভারতের দুই কিংবদন্তী ক্রিকেটার বিরাট কোহলি ও রোহিত শর্মা টেস্ট ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন। এতে নতুন অধ্যায় শুরু হয়েছে ভারতীয় Read more

মার্কিন হামলার আশঙ্কায় আকাশসীমা বন্ধের পর খুলে দিল ইরান
মার্কিন হামলার আশঙ্কায় আকাশসীমা বন্ধের পর খুলে দিল ইরান

সাময়িক বন্ধ রাখার পর ফের আকাশসীমা খুলে দিয়েছে ইরান। ফ্লাইট ট্র্যাকিং তথ্য মতে, এখন বিমানগুলোকে তেহরানের দিকে প্রবেশ করতে দেখা Read more

শিশুর ময়নাতদন্ত করায় ওসির বিরুদ্ধে মানববন্ধন
শিশুর ময়নাতদন্ত করায় ওসির বিরুদ্ধে মানববন্ধন

চট্টগ্রামের কর্ণফুলীতে নিখোঁজ মোহাম্মদ জিহাদ (১০) নামে এক শিশুর মৃত্যুর ময়নাতদন্তকে কেন্দ্র করে থানার ওসির শাস্তি দাবিতে মানববন্ধন করেছে শিশুটির Read more

চাটমোহরে নদী থেকে অজ্ঞাত শিশুর মরদেহ উদ্ধার
চাটমোহরে নদী থেকে অজ্ঞাত শিশুর মরদেহ উদ্ধার

পাবনার চাটমোহরে গুমানী নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক কন্যা শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।মঙ্গলবার(৮ জুলাই)  বিকেলে উপজেলার ছাইকোলা ইউনিয়নের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন