রাজধানীর গুলিস্তানের সুন্দরবন স্কয়ার সুপার মার্কেটের নিচতলা থেকে পাঁচতলা পর্যন্ত মোবাইল এক্সেসরিজের গোডাউন ছিল। সকাল ৯টায় গোডাউন মাত্র খোলা শুরু করেন ব্যবসায়ীরা। এর এক ঘণ্টা পরই আগুন লাগে। মুহূর্তেই আগুনের খবরে দিশেহারা হয়ে পড়ে ব্যবসায়ীরা।আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নিয়ন্ত্রণে এলেও পাঁচতলায় জজ মিয়া নামে একজনের দুটি গোডাউন পুড়ে বেশ ক্ষতি হয়েছে। গোডাউন দুটিতে মোবাইল এক্সেসরিজের প্রায় এক কোটি টাকার মালামাল ছিল বলে দাবি করেছেন ব্যবসায়ীরা।শাহ পরান নামে একজন ব্যবসায়ী বলেন, তার পঞ্চম তলায় পশ্চিম পাশে একটি গোডাউন রয়েছে। তার গোডাউনের পাশেই জজ মিয়ার দুটি গোডাউন। জজ মিয়ার গোডাউন দুটি পুড়ে গেছে। গোডাউন দুটিতে প্রায় কোটি টাকার মালামাল ছিল।আব্দুল মান্নান নামের আরেকজন ব্যবসায়ী বলেন, আগুন লাগার খবর পেয়ে তিনি ছুটে আসেন মার্কেটে। চতুর্থ তলায় তার তিনটি গোডাউন রয়েছে। তার দোকানে অবশ্য আগুন পৌঁছাতে পারেনি।তিনি ফায়ার সার্ভিসের প্রশংসা করে বলেন, ফায়ার সার্ভিসের তড়িৎ ভূমিকার কারণে আগুন অন্য গোডাউনে ছড়াতে পারেনি। না হলে আগুন পুরো মার্কেটে ছড়িয়ে পড়লে আরও বেশি ক্ষয়ক্ষতি হতে পারতো।জীবন কুমার নামে পঞ্চম তলায় ভিশন এক্সেসরিজের একটি গোডাউনের কর্মচারী বলেন, তিনি দোকান খুলে জিনিসপত্র পরিষ্কার করছিলেন। এমন সময় চারদিকে ধোঁয়া। ভয়ে গোডাউন বন্ধ করে নিচে নেমে আসেন।ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) তালহা বিন জসিম জানান, সকাল ১০টায় গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটের ৫ম তলায় আগুন লাগার খবর আসে। এরপর ১০টা ৩ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও ১০ ইউনিট সেখানে যোগ দেয়। ১১ ইউনিটের চেষ্টায় বেলা ১১টা ১২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বড়াইগ্রামে ৪ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস
বড়াইগ্রামে ৪ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে এক লাখ বিশ হাজার টাকা মূল্যের চার হাজার মিটার নিষিদ্ধ ঘোষিত মাছ ধরার Read more

বাংলাদেশের রাজনৈতিক পালাবদলের মাইলফলক ‘জুলাই সনদ’ : ইইউ
বাংলাদেশের রাজনৈতিক পালাবদলের মাইলফলক ‘জুলাই সনদ’ : ইইউ

‘জুলাই সনদ’ স্বাক্ষরকে বাংলাদেশের রাজনৈতিক ঐক্য ও সংস্কারের পথে বড় ধরনের অগ্রগতি হিসেবে অভিহিত করেছেন বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল Read more

‘স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি করে হত্যার ঘটনা বিচ্ছিন্ন’
‘স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি করে হত্যার ঘটনা বিচ্ছিন্ন’

ঢাকা মহানগর উত্তরের স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে হত্যার ঘটনা বিচ্ছিন্ন বলে জানিয়েছেন করেছেন বিএনপির Read more

ভারী বর্ষণ ও সাগরে লঘুচাপ সৃষ্টির আভাস
ভারী বর্ষণ ও সাগরে লঘুচাপ সৃষ্টির আভাস

দেশের ৩ বিভাগে ভারী থেকে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জনিয়েছে, মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, হরিয়ানা, উত্তর Read more

ঢাকার যে ৯ এলাকায় আজ বায়ুদূষণ সবচেয়ে বেশি
ঢাকার যে ৯ এলাকায় আজ বায়ুদূষণ সবচেয়ে বেশি

শুষ্ক আবহাওয়ায় আবারও বাড়ছে রাজধানীর বাতাসে দূষণের মাত্রা। বায়ুদূষণে বিশ্বের ১২৬ শহরের তালিকায় শীর্ষ ১৫ নম্বরে উঠে এসেছে ঢাকা। এরমধ্যে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন