সংযুক্ত আরব আমিরাত থেকে অধিকাংশ কূটনৈতিক কর্মকর্তা সরিয়ে নিচ্ছে ইসরায়েল। গালফ অঞ্চলে ইসরায়েলি ও ইহুদি নাগরিকদের ওপর ‘হামলার ঝুঁকি’ বাড়ায় দেশটির জাতীয় নিরাপত্তা কাউন্সিল (এনএসসি) এ সতর্কতা জারি করেছে। ইসরায়েলি বেশ কয়েকটি সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দ্য মিডেল আই। সংবাদমাধ্যমটির তথ্য মতে, এরই মধ্যে আমিরাত থেকে দূতাবাস কর্মীদের প্রত্যাহার শুরু করেছে তেল আবিব। এই ধরনের উত্তেজনার পেছনে অবশ্য একটি বড় কারণও আছে। আরব আমিরাতে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ইউসুফ আব্রাহাম শেলিকে প্রত্যাহার করার পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আমিরাত জানিয়েছে, তারা একটি বারে “অসম্মানজনক” আচরণের কারণে তাকে আর গ্রহণ করতে রাজি নয়।গত বৃহস্পতিবার ইসরায়েলের জাতীয় নিরাপত্তা কাউন্সিল জানিয়েছে, ইহুদি ধর্মীয় ছুটির দিন এবং শাব্বাতকে ঘিরে আমিরাতে ইসরায়েলি বা ইহুদি ব্যক্তিদের ওপর হামলার সম্ভাবনা রয়েছে। কারণ হিসেবে কাউন্সিল জানিয়েছে, সাম্প্রতিক সময়ে ইরানে ইসরায়েলের হামলা এবং গাজায় চলমান হামলার কারণে ‘পাল্টা আক্রমণের আশঙ্কা’ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০২০ সালে ইসরায়েলের সঙ্গে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে আরব আমিরাত। এটি ছিল মিশর (১৯৭৯) ও জর্ডানের (১৯৯৪) পর তৃতীয় আরব দেশ, যারা স্বীকৃতি দেয় ইসরায়েলকে। ২০২২ সালে, দুটি দেশ একটি মুক্ত বাণিজ্য চুক্তিতেও স্বাক্ষর করে।প্রসঙ্গত, গাজা যুদ্ধের পরিপ্রেক্ষিতে ইসরায়েলের ওপর আন্তর্জাতিক চাপ ক্রমেই বাড়ছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ঘোষণা দিয়েছেন, সেপ্টেম্বরের মধ্যে গাজায় যুদ্ধবিরতি না হলে যুক্তরাজ্য ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে। একইদিনে ফ্রান্সের নেতৃত্বে ১৫টি পশ্চিমা দেশ ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতির পক্ষে অবস্থান জানায়।পরের দিন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি জাতিসংঘের সাধারণ অধিবেশনে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেন। এরপর পর্তুগালও একই বার্তা দেয়। এছাড়াও মধ্যপ্রাচ্যের একাধিক রাষ্ট্র ‘স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র’ গঠনের পক্ষে একমত। আরডি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জবিতে প্রথমবারের মতো ছাত্রসংসদ নির্বাচন: ভোট ২৭ নভেম্বর
জবিতে প্রথমবারের মতো ছাত্রসংসদ নির্বাচন: ভোট ২৭ নভেম্বর

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রতিষ্ঠার পর এই প্রথম কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের লক্ষ্যে রোডম্যাপ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ঘোষিত রোডম্যাপ Read more

এসএ টোয়েন্টির নিলামে বাংলাদেশের ১৪ ক্রিকেটার
এসএ টোয়েন্টির নিলামে বাংলাদেশের ১৪ ক্রিকেটার

দক্ষিণ আফ্রিকার ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট এসএ টোয়েন্টির নিলামে নাম লিখিয়েছেন বাংলাদেশের ১৪ ক্রিকেটার। সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান, লিটন দাস Read more

আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত: ইসি
আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত: ইসি

বিচারের আগে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের পর এবার আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের আলোকে এই Read more

সারা দেশে শুরু হচ্ছে যৌথবাহিনীর অভিযান
সারা দেশে শুরু হচ্ছে যৌথবাহিনীর অভিযান

আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কঠোর নিয়ন্ত্রণে রাখতে সারা দেশে অভিযান শুরু করতে যাচ্ছে যৌথবাহিনী। প্রাথমিকভাবে ৩টি Read more

অশ্লীল গানে বিতর্ক, নোরা-সঞ্জয়কে ঘিরে নেটদুনিয়ায় ক্ষোভ
অশ্লীল গানে বিতর্ক, নোরা-সঞ্জয়কে ঘিরে নেটদুনিয়ায় ক্ষোভ

দক্ষিণ ভারতীয় বড় বাজেটের অ্যাকশন ছবি ‘কেডি: দ্য ডেভিল’–এর নতুন গান ‘সরকে চুনর তেরি সরকে’ প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু Read more

মাচাদো নোবেল পুরস্কার দান করলে সাদরে গ্রহণ করবেন ট্রাম্প
মাচাদো নোবেল পুরস্কার দান করলে সাদরে গ্রহণ করবেন ট্রাম্প

ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেত্রী শান্তিতে নোবেলজয়ী মারিয়া করিনা মাচাদোর সঙ্গে আগামী সপ্তাহে সাক্ষাৎ করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসময় মাচাদো যদি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন