সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পিছিয়ে আগামী ১৪ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত। এ নিয়ে এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ১২০ বার পেছালো।সোমবার (১১ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমানের আদালত এ দিন ধার্য করেন। এদিন মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। তবে তদন্তকারী কর্মকর্তা ও পিবিআই’র অতিরিক্ত এসপি মো. আজিজুল হক আদালতে প্রতিবেদন দাখিল করতে পারেননি। এজন্য আদালত প্রতিবেদন দাখিলের জন্য নতুন এ দিন ধার্য করেন।এ মামলার আসামিরা হলেন- রফিকুল ইসলাম, বকুল মিয়া, মাসুম মিন্টু, কামরুল ইসলাম ওরফে অরুন, আবু সাঈদ, সাগর-রুনির বাড়ির দুই নিরাপত্তারক্ষী পলাশ রুদ্র পাল ও এনায়েত আহমেদ এবং তাদের ‘বন্ধু’ তানভীর রহমান খান। এদের মধ্যে তানভীর ও পলাশ জামিনে রয়েছে। বাকিরা কারাগারে আটক রয়েছে।২০১২ সালের ১১ ফেব্রুয়ারি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনিকে হত্যা করা হয়। এরপর নিহত রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা করেন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কুষ্টিয়ায় সিভিল সার্জন কার্যালয়ের নিয়োগে প্রশ্নফাঁসের প্রমাণ পেয়েছে দুদক
কুষ্টিয়ায় সিভিল সার্জন কার্যালয়ের নিয়োগে প্রশ্নফাঁসের প্রমাণ পেয়েছে দুদক

কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ের নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও অনিয়মের প্রাথমিক সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (২৮ অক্টোবর) Read more

জীবননগরে পাখি ভ্যান থেকে পড়ে গৃহবধূর মৃত্যু
জীবননগরে পাখি ভ্যান থেকে পড়ে গৃহবধূর মৃত্যু

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার কুলতলা গ্রামে পাখি ভ্যান থেকে পড়ে সামেনা বেগম (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল Read more

আশুলিয়ায় গর্ভবতী নারীর মৃত্যুর ঘটনায় দ্বিতীয় দিনের মতো শ্রমিক বিক্ষোভ
আশুলিয়ায় গর্ভবতী নারীর মৃত্যুর ঘটনায় দ্বিতীয় দিনের মতো শ্রমিক বিক্ষোভ

আশুলিয়ায় গর্ভবতী নারী শ্রমিক তাজমিনা খাতুনের মৃত্যুকে কেন্দ্র করে কানাডিয়ান মালিকানাধীন গিল্ডেন গ্রুপের তিনটি কারখানায় দ্বিতীয় দিনের মত উত্তেজনা দেখা Read more

সুদানে আরএসএফের হামলায় নিহত অন্তত ৩০
সুদানে আরএসএফের হামলায় নিহত অন্তত ৩০

আফ্রিকার দেশ সুদানের পশ্চিমাঞ্চলীয় শহর এল-ফাশারের বাস্তুচ্যুতদের আশ্রয়কেন্দ্রে আধা-সামরিক বাহিনীর ড্রোন হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন। শনিবার আধা-সামরিক বাহিনীর Read more

মাদক পাচারের দায়ে সৌদিতে ৬০০ জনের মৃত্যুদণ্ড
মাদক পাচারের দায়ে সৌদিতে ৬০০ জনের মৃত্যুদণ্ড

গত এক দশকে সৌদিতে মাদক মামলায় অন্তত ৬০০ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এ তথ্য প্রকাশ জানিয়েছে।দ্য Read more

বিদ্যুৎ বন্ধের হুমকি দিলো আদানি পাওয়ার
বিদ্যুৎ বন্ধের হুমকি দিলো আদানি পাওয়ার

বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে ভারতের আদানি পাওয়ার লিমিটেড। আগামী ১০ নভেম্বরের মধ্যে বকেয়া পরিশোধ না করা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন