কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি মিনহাদুল হাসান রাফিকে গ্রেফতার করেছে কুমিল্লা ডিবি পুলিশ। শুক্রবার (০১ আগস্ট) ভোর রাতে ফেনীর মহিপাল থেকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। কুমিল্লা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ তার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, শুক্রবার বিকালে তাকে আদালতে পাঠানো হয়েছে। সূত্র বলছে, মিনহাদুল হাসান রাফি গতকাল কলকাতা থেকে গোপনে কুমিল্লা এসেছিলেন। এ খবর পেয়ে কুমিল্লা ডিবি পুলিশ স্থানীয় পুলিশের সহায়তায় তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চারটি মামলা রয়েছে। এছাড়াও, ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ার পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন এলাকায় অতর্কিত মিছিল বের করে অস্থিরতা সৃষ্টির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জার্মানিতে বাড়ির ওপর বিমান বিধ্বস্ত
জার্মানিতে বাড়ির ওপর বিমান বিধ্বস্ত

জার্মানিতে বাড়ির ওপর আছড়ে পড়েছে একটি ছোট বিমান। শনিবার (৩১ মে) পশ্চিম জার্মানিতে বিমানটি বিধ্বস্ত হয়। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় Read more

জনবল নিয়োগ দেবে প্রাইম ব্যাংক
জনবল নিয়োগ দেবে প্রাইম ব্যাংক

প্রাইম ব্যাংক পিএলসিতে ‘ল অফিসার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১৩ আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন।প্রতিষ্ঠানের নাম: প্রাইম Read more

খানসামায় বিএনপির কার্যালয় ভাঙচুর মামলায় প্রধান শিক্ষক গ্রেপ্তার
খানসামায় বিএনপির কার্যালয় ভাঙচুর মামলায় প্রধান শিক্ষক গ্রেপ্তার

দিনাজপুরের খানসামা উপজেলায় ২০১৪ সালের বিএনপির কার্যালয় ভাঙচুর ও চাঁদাবাজির মামলায় আলোকঝাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খগেশ্বর চন্দ্র রায় (৫২) Read more

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে যুবলীগ নেতা আটক
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে যুবলীগ নেতা আটক

ভারতে পালিয়ে যাওয়ার সময় যশোরের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে ময়মনসিংহ এলাকার এক যুবলীগ নেতাকে আটক করা হয়েছে। আটককৃত যুবলীগ নেতা মো. Read more

নারায়ণগঞ্জে ইসলামী আন্দোলনের নেতাকে কুপিয়ে জখম
নারায়ণগঞ্জে ইসলামী আন্দোলনের নেতাকে কুপিয়ে জখম

নারায়ণগঞ্জের বন্দরে মাদক বিক্রির প্রতিবাদ করায় বন্দর থানা ইসলামী আন্দোলনের দক্ষিণের সভাপতি আব্দুল্লাহ আল মামুনকে কুপিয়ে গুরুতর আহত করেছে মাদক Read more

ঢাকায় শীত শুরু কবে, জানালেন আবহাওয়াবিদ
ঢাকায় শীত শুরু কবে, জানালেন আবহাওয়াবিদ

গত বছর নভেম্বরে সারাদেশে হাড় কাঁপানো শীত লক্ষ্য করা গেলেও ঢাকায় সেরকম কিছু লক্ষ্য করা যায়নি। এবারেও নভেম্বরে শীতের প্রভাব Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন