দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি হাসপাতালে দায়িত্বরত চিকিৎসককে মারধরের ঘটনায় পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।শুক্রবার (১ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) এসএম জাহাঙ্গীর আলম।গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন- মধ্য বাসুদেবপুর গ্রামের মৃত কাজেম উদ্দিনের ছেলে ওমর ফারুক ও তার স্ত্রী সুখী খাতুন, চন্ডিপুর গ্রামের লিয়াকত আলীর ছেলে হাকিমপুর পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আল মামুন, দক্ষিণ বাসুদেবপুরের আব্দুর রশিদের ছেলে আমিরুল ইসলাম, মধ্য বাসুদেবপুরের কুতুব উদ্দীনের ছেলে খোকন মণ্ডল, আবু বক্করের ছেলে শাওন হোসেন, চন্ডিপুরের সাদেক হোসেনের ছেলে সাদ্দাম হোসেন, সাছেক হোসেনের ছেলে ওয়াদুদ হোসেন, আনোয়ার হোসেনের ছেলে আলতাব হোসেন ও মোজাম্মেল হকের ছেলে আহসান হাবীব।পুলিশ জানায়, বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে হিলি হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে একটি ছাড়পত্র ইস্যু নিয়ে বিরোধের জেরে দায়িত্বরত মেডিকেল অফিসার ডা. মশিউর রহমানকে মারধর করেন অভিযুক্তরা। পরদিন শুক্রবার ডা. মশিউর বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখ করে হাকিমপুর থানায় একটি মামলা দায়ের করেন (মামলা নম্বর ১, তারিখ: ০১/০৮/২০২৫)।হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) এসএম জাহাঙ্গীর আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দিনাজপুর ডিবি পুলিশের সহায়তায় ১০ জনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। এসকে/আরকে

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিশ্ব ‘মুক্ত গণমাধ্যম’ দিবস আজ
বিশ্ব ‘মুক্ত গণমাধ্যম’ দিবস আজ

আজ ৩ মে, বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। প্রতি বছর এই দিনে বিশ্বব্যাপী সাংবাদিকদের স্বাধীনতা, তথ্যের মুক্ত প্রবাহ ও গণমাধ্যমের নিরাপত্তা Read more

পুকুরের দখল নিয়ে দুইপক্ষের সংঘর্ষ, হাত থেকে কব্জি বিচ্ছিন্নসহ আহত ৬
পুকুরের দখল নিয়ে দুইপক্ষের সংঘর্ষ, হাত থেকে কব্জি বিচ্ছিন্নসহ আহত ৬

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে রেলওয়ের জায়গার একটি পুকুরের দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ইদ্রিস মিয়া নামে এক ব্যক্তির হাত থেকে কব্জি বিচ্ছিন্নসহ Read more

বিএনপি ও মিত্রদের আসন ভাগাভাগিতে বিদ্রোহী প্রার্থীর ঝুঁকি কেন?
বিএনপি ও মিত্রদের আসন ভাগাভাগিতে বিদ্রোহী প্রার্থীর ঝুঁকি কেন?

'রাজনীতিতে একটা নেতৃত্বের জট তৈরি হয়ে গেছে। সে কারণে প্রার্থী অনেক।... আসলে অনেকেই চিন্তা করছে, যদি বিএনপির টিকেট নিয়ে আসা Read more

নতুন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
নতুন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

নতুন আরও দুটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। রবিবার (২৪ আগস্ট) দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন