বাংলাদেশে জাতিসংঘ মানবাধিকার কমিশন কার্যালয় স্থাপনের উদ্যোগের বিরুদ্ধে লাল কার্ড সমাবেশ করেছেন ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা। শুক্রবার (১ আগস্ট) জুমার নামাজের পর বিশ্ববিদ্যালয়ের চির উন্নত মম শির প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে অর্ধশতাধিক শিক্ষার্থী অংশ নেন। হাতে লাল কার্ড উঁচিয়ে তারা স্লোগান দেন— “দালালি না মুক্তি”, “দিল্লি না ঢাকা”, “ওয়াশিংটন না ঢাকা”।শিক্ষার্থীরা অভিযোগ করেন, জাতিসংঘ মানবাধিকার কার্যালয় প্রতিষ্ঠা দেশের সার্বভৌমত্বে হস্তক্ষেপের শামিল হবে। তাদের আশঙ্কা, এর মাধ্যমে মার্কিন আগ্রাসন বাড়বে, ধর্মীয় ও সামাজিক মূল্যবোধবিরোধী এজেন্ডা চাপিয়ে দেওয়া হবে এবং দেশের আন্তর্জাতিক মর্যাদা ক্ষুণ্ন হবে।সমাবেশে বক্তারা বলেন, ফিলিস্তিনে গণহত্যা ঠেকাতে জাতিসংঘের ব্যর্থতা তাদের ভণ্ডামি প্রমাণ করেছে। মৃত্যুদণ্ড হ্রাসের মতো উদ্যোগ দেশে অপরাধ বাড়াতে পারে বলেও তারা দাবি করেন।শিক্ষার্থীরা আরও বলেন, “বাংলাদেশে মানবাধিকার কমিশনের মতো কোনো ভোগাস কমিশনের প্রয়োজন নেই। জাতিসংঘের কার্যালয় এলে তা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকি হয়ে দাঁড়াবে।”এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরতে বললেন প্রধান উপদেষ্টা
মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরতে বললেন প্রধান উপদেষ্টা

মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের কার্যক্রমের মাধ্যমে পক্ষপাতহীনভাবে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরার ওপর জোর দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। সোমবার (০৭ Read more

চোরাচালানের মাধ্যমে অর্জিত ১০ কোটি টাকার সম্পত্তি ক্রোক
চোরাচালানের মাধ্যমে অর্জিত ১০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

স্বর্ণ চোরাচালানের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে শ্যাম ঘোষ নামে এক ব্যক্তির সম্পত্তি ক্রোক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) Read more

কমপ্লিট শাটডাউনে যাচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়
কমপ্লিট শাটডাউনে যাচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিনের পদত্যাগের দাবিতে মশাল মিছিল করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে তারা বিশ্ববিদ্যালয়ে পূর্ণাঙ্গ শাটডাউনের Read more

সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় তারেক রহমানের
সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় তারেক রহমানের

সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (১০ জানুয়ারি) বেলা সোয়া ১১টায় রাজধানীর বনানীর হোটেল শেরাটনের গ্র্যান্ড Read more

বিক্রির পথে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু
বিক্রির পথে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু

ভারতের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ আইপিএলের বর্তমান চ্যাম্পিয়ন রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) বিক্রির পথে। দলটির মালিক ব্রিটিশ কোম্পানি ডিয়াজিও মুম্বাই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন