গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ও তার সহযোগীদের ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইসলামী ছাত্রশিবির। রোববার (৪ মে) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম দ্রুত হামলাকারীদের গ্রেফতার ও বিচারের আওতায় আনার দাবি জানান।তিনি বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যারাই আমাদের সহযাত্রী, তাদের কারও ওপর হামলা হলে আমরা জুলাই যোদ্ধারা একসাথে তা প্রতিরোধ করব ইনশাআল্লাহ।জাহিদুল ইসলাম বলেন, ৩৬ জুলাই পরবর্তী বাংলাদেশে পুরাতন কিংবা নব্য ফ্যাসিস্ট কাউকে ন্যূনতম ছাড় দেয়া হবে না। রোববার (৪ মে) সন্ধ্যায় এক ফেসবুক পোস্টে হাসনাতের ওপর হামলার কথা জানান আরেক মুখ্য সংগঠক সারজিস আলম। হাসনাতের লোকেশন জানিয়ে তাকে উদ্ধারে দলের নেতাকর্মীদের ঘটনাস্থলে পৌঁছানোর আহ্বান জানান তিনি। ফেসবুক পোস্টে সারজিস লিখেছেন, ‘হাসনাতের গাড়িতে ১০-১২ জন সন্ত্রাসী গাজীপুর এলাকায় হামলা চালিয়েছে। গাড়ির গ্লাস ভেঙে গিয়েছে, হাত রক্তাক্ত হয়েছে। আশপাশে যারা আছেন হাসনাতকে প্রটেক্ট করুন, কমেন্টে ‌লোকেশন দিচ্ছি।’ সারজিসের পোস্ট অনুযায়ী হাসনাতের গাড়িতে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় হামলা চালানো হয়েছে।  এরআগে, গত বছরের ২৭ ও ২৮ নভেম্বর রাজধানীর গুলিস্তান ও মাতুয়াইলে হাসনাতের গাড়িকে চাপা দেয়ার চেষ্টা হয়।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আগুন থেকে বেঁচে ফেরা এক শিক্ষকের ভয়াবহ বর্ণনা
আগুন থেকে বেঁচে ফেরা এক শিক্ষকের ভয়াবহ বর্ণনা

ঢাকা উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফ-৭ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে। এই ঘটনায় এখন পর্যন্ত Read more

২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করেছে যে ২৮ দল
২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করেছে যে ২৮ দল

শেষ হলো অক্টোবর মাসের বিশ্বকাপ বাছাইপর্বের রোমাঞ্চকর লড়াই। বাছাইয়ের শেষ দিনে ইউরোপ, আফ্রিকা এবং এশিয়া মিলিয়ে আরও ছয়টি দল ২০২৬ Read more

সেমিকন্ডাক্টরে ১০০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের
সেমিকন্ডাক্টরে ১০০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্রে চিপ উৎপাদন ফেরাতে ইতিহাসের কঠোরতম বাণিজ্যিক পদক্ষেপ নিতে যাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, যেসব কোম্পানি যুক্তরাষ্ট্রের মাটিতে সেমিকন্ডাক্টর Read more

নেপালে নিহতদের শহীদের স্বীকৃতি, পরিবারকে ১০ লাখ রুপি সহায়তার ঘোষণা
নেপালে নিহতদের শহীদের স্বীকৃতি, পরিবারকে ১০ লাখ রুপি সহায়তার ঘোষণা

নেপালে জেন-জিদের বিক্ষোভে নিহতদের শহীদ হিসেবে স্বীকৃতি দিয়ে তাদের পরিবারকে ১০ লাখ নেপালি রুপি আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছে দেশটির সরকার।দ্য Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন