ভারতের সঙ্গে সাত দশকেরও বেশি সময় ধরে বন্ধুত্ব থাকলেও আন্তর্জাতিক বাণিজ্যে এখন পর্যন্ত দেশটি যুক্তরাষ্ট্রের শতভাগ মিত্র হয়ে উঠতে পারেনি বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা এবং দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।বুধবার ট্রাম্প ভারতের ওপর ২৫ শতাংশ রপ্তানি শুল্ক আরোপ করেন ট্রাম্প। পরদিন বৃহস্পতিবার মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা জানান তিনি।বছরের পর বছর ধরে রাশিয়ার কাছ থেকে হ্রাসকৃত মূল্যে তেল কেনায় ভারতের প্রতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘অখুশি’ কি না— এমন এক প্রশ্নের জবাবে ফক্স নিউজকে মার্কো রুবিও বলেন, দেখুন, বৈশ্বিক বাণিজ্যের ক্ষেত্রে ভারত আমাদের বন্ধু, কৌশলগত অংশীদার। কিন্তু এই মিত্রতা এখন পর্যন্ত শতভাগ পর্যায়ে পৌঁছায়নি।এর কারণ হিসেবে তিনি বলেছন, ‘মিত্র’ ভারতের অনেক কর্মকাণ্ড ও ব্যাবসায়িক নীতি যুক্তরাষ্ট্রের বিরক্তির কারণ হয়ে ওঠে। ফক্স নিউজকে তিনি বলেন, ভারত বড় দেশ এবং অন্যান্য অনেক দেশের তুলনায় তেল, গ্যাস, কয়লা ও অন্যান্য জ্বালানির চাহিদা স্বাভাবিকভাবেই অনেক বেশি। আন্তর্জাতিক বাজার থেকে প্রচলিত মূল্যে জ্বালানি কিনে সেই চাহিদা মেটানোর মতো সক্ষমতাও ভারতের আছে।কিন্তু ভারত তা করছে না। আন্তর্জাতিক বাজারে অন্যান্য বিক্রেতারা সহজলভ্য হওয়া সত্ত্বেও ভারত শুধু রাশিয়ার কাছ থেকে তেল কিনছে; কারণ নিষেধাজ্ঞা থাকার কারণে রাশিয়ার তেল এখন সস্তা। তারা কম দামে রাশিয়া থেকে তেল কিনছে এবং অনেক ক্ষেত্রেই সেই তেল আবার চড়া দামে আন্তর্জাতিক বাজারে বিক্রি করছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভারতের পেট্রাপোলে বিজিবি-বিএসএফ সমন্বয় সভা অনুষ্ঠিত
ভারতের পেট্রাপোলে বিজিবি-বিএসএফ সমন্বয় সভা অনুষ্ঠিত

বেনাপোলের বিপরীতে ভারতের পেট্রাপোল সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর মধ্যে সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত Read more

সিদ্ধিরগঞ্জে ভুয়া কাগজ তৈরি করে জমি দখলের অভিযোগ
সিদ্ধিরগঞ্জে ভুয়া কাগজ তৈরি করে জমি দখলের অভিযোগ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার কদমতলী খালপাড় এলাকায় ভুয়া কাগজপত্র তৈরি করে ৮৮ শতক জমি আওয়ামী সন্ত্রাসীদের দখলে রাখার অভিযোগ উঠেছে। মামলার Read more

কিশোরগঞ্জে শহরের বাসাবাড়িতে হানা দিচ্ছে ‘বনের বানর’
কিশোরগঞ্জে শহরের বাসাবাড়িতে হানা দিচ্ছে ‘বনের বানর’

প্রকৃতির মাঝে খাবার সংকটের কারণে কিশোরগঞ্জ জেলা শহরে বেড়েছে বানরের উৎপাত। সুযোগ পেলেই এই বানরগুলো ঢুকে পড়ছে এলাকার বিভিন্ন বাসাবাড়িতে। Read more

ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে বিক্ষোভ
ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে বিক্ষোভ

ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে ৩য় দিনের মতো নগর ভবন ও প্রেস ক্লাব এলাকায় Read more

৬ ঘণ্টা পর পানিতে ডুবে যাওয়া দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
৬ ঘণ্টা পর পানিতে ডুবে যাওয়া দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

মেহেরপুরের মুজিবনগর উপজেলার রশিকপুর এলাকায় ভৈরব নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া দুই শিক্ষার্থীর মরদেহ ৬ ঘণ্টা পর উদ্ধার করেছে Read more

ঘরের মাঠে বিদায়ী ম্যাচে জোড়া গোলে দলকে জেতালেন লিওনেল মেসি
ঘরের মাঠে বিদায়ী ম্যাচে জোড়া গোলে দলকে জেতালেন লিওনেল মেসি

ঘরের মাঠে বিশ্বকাপ বাছাইয়ে সম্ভাব্য শেষ ম্যাচ নিয়ে বেশ রোমাঞ্চিত ছিলেন লিওনেল মেসি। পুরো পরিবার নিয়েই তিনি আজ (শুক্রবার) এস্তাদিও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন