সিরিজ নির্ধারণী ম্যাচে পাল্লেকেলেতে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। যেখানে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা। টস হেরে ফিল্ডিং করতে নেমে শুরুটা ভালোই করেন বাংলাদেশের দুই পেসার তাসকিন আহমেদ ও তানজিম হাসান সাকিব। দুই পেসারের নিয়ন্ত্রিত বোলিংয়ে শুরুতেই চাপে পড়ে লঙ্কানরা।  চতুর্থ ওভারের প্রথম বলে দলকে প্রথম ব্রেকথ্রু এনে দেন তানজিম সাকিব। খানিকটা বাড়তি বাউন্স করা বল মাদুস্কার ব্যাটের কানা ছুঁয়ে স্লিপে নাজমুল হোসেন শান্তর তালুবন্দী হয়। দ্রুত উইকেট হারালেও তিনে নেমে উড়ন্ত শুরু করেন কুশল মেন্ডিস। আরেক প্রান্তে থাকা পাথুম নিশাঙ্কাও দ্রুতই খোলস ছেড়ে বেরিয়ে আসেন। তাতে প্রথম পাওয়ার প্লেতে এক উইকেট হারিয়ে ৫১ রান তুলে শ্রীলঙ্কা। তবে দ্বিতীয় উইকেট জুটিতে জমে উঠতে থাকা সেই জুটি ভাঙেন বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম। ১৫তম ওভারে নিশাঙ্কাকে ক্যাচ দিতে বাধ্য করেন তিনি। ৪৭ বল মোকাবিলায় ৩৫ রান করে পারভেজ ইমনের হাতে ক্যাচ তুলে দেন লঙ্কান ওপেনার।এরপর ইনিংসে বোলিংয়ে আসেন মেহেদী হাসান মিরাজ। অধিনায়কত্বের পাশাপাশি বল হাতেও দেখালেন প্রভাব। নিজের দ্বিতীয় ওভারেই তুলে নেন কামিন্দু মেন্ডিসের উইকেট। অফ স্টাম্পের ওপর গুড লেংথে করা ডেলিভারিটি ভেতরে ঢুকে গিয়ে ব্যাট মিস করে সরাসরি লাগে প্যাডে। আম্পায়ারের সাড়া মেলে লেগ বিফোরের আবেদনে। ২০ বলে ১৬ রান করে সাজঘরে ফেরেন কামিন্দু।এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৬ ওভার শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ১২৮ রান।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নির্বাচনকে সামনে রেখে বেড়েছে ইসির বরাদ্দ
নির্বাচনকে সামনে রেখে বেড়েছে ইসির বরাদ্দ

চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচনের কথা জানিয়েছিল অন্তর্বর্তী সরকার। যদিও এখন পর্যন্ত নির্বাচনের কোনো চূড়ান্ত দিনক্ষণ Read more

সরকার নির্ধারিত দামে এবারো বিক্রি না হওয়ার অভিযোগ, রাস্তায় পড়ে ছিল কাঁচা চামড়া
সরকার নির্ধারিত দামে এবারো বিক্রি না হওয়ার অভিযোগ, রাস্তায় পড়ে ছিল কাঁচা চামড়া

একটি মসজিদের খাদেম জানালেন, আসরের নামাজের সময় একটা পার্টি এসে সাতশো সত্তর টাকা করে দিতে চাইলো, সন্ধ্যার পর সেই চামড়া Read more

কর্তৃপক্ষের বিরুদ্ধে ডাকসু-জাকসুতে জালিয়াতির অভিযোগ রিজভীর
কর্তৃপক্ষের বিরুদ্ধে ডাকসু-জাকসুতে জালিয়াতির অভিযোগ রিজভীর

অনিয়ম জালিয়াতি করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ডাকসু-জাকসুতে একটি নির্দিষ্ট সংগঠনকে জয়ী করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির Read more

ভুয়া দন্ত চিকিৎসককে এক বছরের কারাদণ্ডের সঙ্গে লাখ টাকা জরিমানা
ভুয়া দন্ত চিকিৎসককে এক বছরের কারাদণ্ডের সঙ্গে লাখ টাকা জরিমানা

ফরিদপুরের আলফাডাঙ্গায় নাসির উদ্দিন (৩৪) নামে একজন ভুয়া দন্ত চিকিৎসকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেছেন Read more

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু
সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু

জেলার উল্লাপাড়ায় বাস ও মিশুকের মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মিশুকের চালকসহ আরও এক যাত্রী গুরুতর Read more

জাকসু নির্বাচনের ফল ঘোষণা চলছে
জাকসু নির্বাচনের ফল ঘোষণা চলছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) এবং হল সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণা শুরু হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৫টায় সিনেট Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন