বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেছেন, বাংলাদেশে চীনের বিনিয়োগ ৩০০ শতাংশ বেড়েছে। যৌথ অভিজ্ঞতা ও সহযোগিতা কাজে লাগিয়ে বাংলাদেশ আরও এগিয়ে যেতে পারবে।শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে আয়োজিত ‘বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ ইন বাংলাদেশ এক্সিবিশন’–এ গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।শেখ বশির উদ্দিন বলেন, আমাদের দুর্বলতা খুঁজে বের করতে হবে। অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে এগিয়ে যেতে হবে। উৎপাদন ও প্যাকেজিংয়ে চীনের অভিজ্ঞতা কাজে লাগাতে পারলে আমাদের অগ্রসর হওয়ার সুযোগ আছে। তৈরি পোশাকসহ অনেক ক্ষেত্রেই এগিয়ে বাংলাদেশ। তৈরি পোশাক খাতে বাংলাদেশ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম রপ্তানিকারক হলেও সামগ্রিকভাবে এখনো পিছিয়ে।সড়ক অবকাঠামো ও পরিবহন সক্ষমতা বাড়াতে সহযোগিতা চেয়েছেন উল্লেখ করে উপদেষ্টা বলেন, বছরে বাংলাদেশে সড়ক দুর্ঘটনায় যে পরিমাণ মানুষ মারা যায়, সেটি ভয়াবহ। এক্ষেত্রে সড়ক অবকাঠামো উন্নয়ন ও পরিবহন ব্যবস্থা উন্নত করতে হবে। আমাদের অন্যতম উন্নয়ন সহযোগী চীনের কাছে এ ব্যাপারে সহযোগিতা কামনা করেছি।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গুগল ডুডলে নববর্ষ ২০২৬
গুগল ডুডলে নববর্ষ ২০২৬

২০২৫ সালের শেষ মুহূর্তে নতুন বছরকে স্বাগত জানাতে গুগল প্রকাশ করেছে বিশেষ ডুডল। পুরোনো সব জীর্ণতাকে দূরে ঠেলে জনপ্রিয় সার্চ Read more

যুদ্ধবিধ্বস্ত গাজায় আন্তর্জাতিক বাহিনীর অংশ হতে চায় বাংলাদেশ
যুদ্ধবিধ্বস্ত গাজায় আন্তর্জাতিক বাহিনীর অংশ হতে চায় বাংলাদেশ

ফিলিস্তিনের গাজা উপত্যকার জন্য প্রস্তাবিত আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীর অংশ হতে নীতিগতভাবে আগ্রহী বাংলাদেশ। ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি অ্যালিসন Read more

অ্যাশেজে আরও একটি হারের দ্বারপ্রান্তে ইংল্যান্ড
অ্যাশেজে আরও একটি হারের দ্বারপ্রান্তে ইংল্যান্ড

চলমান অ্যাশেজে পার্থ ও ব্রিসবেন টেস্টে হেরে আগেই অনেকটা পিছিয়ে পড়েছিল ইংল্যান্ড। অ্যাডিলেড টেস্ট ঘুরে দাঁড়ানোর বিকল্প তাদের কাছে ছিল Read more

টানা চার জয়ে নারী ওয়ানডে বিশ্বকাপে খেলা নিশ্চিত পাকিস্তানের
টানা চার জয়ে নারী ওয়ানডে বিশ্বকাপে খেলা নিশ্চিত পাকিস্তানের

নারী ওয়ানডে বিশ্বকাপে খেলা নিশ্চিত করল পাকিস্তান! থাইল্যান্ডকে ৮৭ রানে হারিয়ে বাছাইপর্বে টানা চতুর্থ জয় তুলে নিয়ে বিশ্বকাপে জায়গা পাকা Read more

নতুন বছরের শুরুতেই বাড়ল স্বর্ণের দাম
নতুন বছরের শুরুতেই বাড়ল স্বর্ণের দাম

নতুন বছরের শুরুতেই আবারও দেশে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিতে এক লাফে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে Read more

মেহেরপুরে ১২০ টাকায় পুলিশের চাকরি পেয়ে আবেগাপ্লুত ৯ জন
মেহেরপুরে ১২০ টাকায় পুলিশের চাকরি পেয়ে আবেগাপ্লুত ৯ জন

মেহেরপুরে ১২০ টাকায় পুলিশের চাকরি পেয়ে আবেগ আপ্লুত হয়ে উঠেছেন ৯ জন। একজন নারী ও আটজন পুরুষ এ চাকরিতে লিখিত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন