সিরাজগঞ্জে বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘৫ আগস্ট হাসিনা সরকার পতনের পর একটি দলের অঙ্গভঙ্গি দেখে মনে হচ্ছে তারা সরকার চালাচ্ছে। বাংলাদেশে রাজনীতি করতে হলে স্বাধীনতা মেনে রাজনীতি করতে হবে।’বৃহস্প্রতিবার (৩১ জুলাই) বিকেলে সিরাজগঞ্জ সরকারি ইসলামিয়া কলেজ মাঠে জুলাই গণঅভ্যুত্থানে বীর শহীদদের স্মরণে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে বিএনপি অক্লান্ত পরিশ্রম করেছে।’বিএনপি ১৬ বছর বিভিন্ন আন্দোলন সংগ্রাম করে জাতিকে ঐক্যবদ্ধ করেছে এবং ৫ আগস্ট হাসিনা সরকার পতনে রাস্তায় রক্ত ঢেলে দিয়েছে। ‘আপনারা একটা মোটা বই বের করেছেন। যার মলাটে লেখা আছে দ্বিতীয় স্বাধীনতা। আপনারা প্রথম স্বাধীনতা দেখেন নাই।’এজন্য দিয়েছেন দ্বিতীয় স্বাধীনতা। আমি টুকু বলতে চাই, ‘একটা দেশে স্বাধীনতা একবারই হয়। যে স্বাধীনতায় আমরা পেয়েছিলাম এতটা পতাকা ও মানচিত্র। যে স্বাধীনতা আমাদের একটা শাসনতন্ত্র দিয়েছে। আর জুলাই গণঅভ্যুত্থানে আমরা নতুন বাংলাদেশ পাইনি। বাংলাদেশকে রাহু মুক্ত করা হয়েছে। যদি আপনারা বলেন পাকিস্তানের সাথে ভুল বোঝাবুঝির কারণে বাংলাদেশ আদালা হয়ে গেছে, এই সমীকরণ মানতে আমরা রাজি না। পাকিস্তান আমাদের নির্যাতন করেছে। পাকিস্তান আমাদের শোষণ করেছে।’এ শোষণের বিরুদ্ধে এ দেশের মানুষ এক হয়েছে এবং তাদের বিরুদ্ধে যুদ্ধ করে এ স্বাধীনতা পেয়েছি। এজন্য বাংলাদেশে রাজনীতি করতে হলে স্বাধীনতা মেনে রাজনীতি করতে হবে। শেখ হাসিনা সরকার ১৬ বছর ক্ষমতায় থেকে দেশে উন্নয়নের নামে লাখ লাখ কোটি টাকা লুটপাট করেছে এবং বিদেশে টাকা পাচার করেছে। বিএনপিকে জেল, জুলুম, অত্যাচার, গুম, খুনসহ নানা নির্যাতন করা হয়েছে।এজন্য জুলাই গণঅভ্যুত্থানে তাকে পালাতে হয়েছে। বিএনপি নির্বাচনী দল। বিএনপি নির্বাচন করেই বারবার ক্ষমতায় এসেছে। বেগম জিয়া ৩ বারের প্রধানমন্ত্রী নির্বাচন করেই হয়েছিলেন। আমরা নির্বাচনে বিশ্বাস করি। আমরা জনগণ নিয়ে চলতে যাই। ‘আপনারা ধর্মের কথা বলেন। একেক সময় একেক কথা বলে মোনাফিকি কইরেন না।’সিরাজগঞ্জ শহরের ইসলামিয়া কলেজ মাঠে জেলা বিএনপির সহসভাপতি মকবুল হোসেন চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আমিরুল ইসলাম খান আলিম, সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সহসভাপতি নাজমুল হাসান তালুকদার রানা ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েস প্রমুখ।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দ. কোরিয়ার বন্দরে যুক্তরাষ্ট্রের পারমাণবিক বিমানবাহী রণতরী
দ. কোরিয়ার বন্দরে যুক্তরাষ্ট্রের পারমাণবিক বিমানবাহী রণতরী

যুক্তরাষ্ট্রের পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরী ‘জর্জ ওয়াশিংটন’ দক্ষিণ কোরিয়ার বুসানের নৌঘাঁটিতে পৌঁছেছে। বুধবার (০৫ নভেম্বর) খবরটি নিশ্চিত করেছে দক্ষিণ কোরিয়ার Read more

এবার ভারতীয় কূটনীতিককে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করল পাকিস্তান
এবার ভারতীয় কূটনীতিককে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করল পাকিস্তান

নয়াদিল্লিতে নিযুক্ত পাকিস্তান হাইকমিশনের এক কর্মকর্তাকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করার পাল্টা জবাবে এবার ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় হাইকমিশনের এক ব্যক্তিকে বহিষ্কার করল Read more

বিমান বিধ্বস্তে আহতদের রক্ত দিতে চান মৌসুমী
বিমান বিধ্বস্তে আহতদের রক্ত দিতে চান মৌসুমী

রাজধানীর উত্তরার দিয়াবাড়ি মাইলস্টোন কলেজে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। সোমবার (২১ জুলাই) দুপুর দেড়টার দিকে এই ঘটনা ঘটে। এ Read more

হবিগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক আহমেদ আলী মুকিব
হবিগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক আহমেদ আলী মুকিব

সৌদি আরব বিএনপির আহবায়ক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক সম্পাদক আহমেদ আলী মুকিবকে হবিগঞ্জ জেলা পরিষদে পূর্ণকালীন প্রশাসক হিসেবে Read more

মাঠজুড়ে সরিষা হলুদের বিছানা, বাম্পার ফলনের আশা
মাঠজুড়ে সরিষা হলুদের বিছানা, বাম্পার ফলনের আশা

যশোরে বিস্তীর্ণ মাঠজুড়ে এখন হলুদের সরিষার ছোঁয়া। হিমেল বাতাসে দোল খাচ্ছে সরিষা ফুল। এই সুন্দর দৃশ্য মানুষের নজর কাড়ছে। দুর Read more

ফিলিস্তিনিদের মুক্তি কামনায় শেষ হলো ‘মার্চ ফর গাজা’
ফিলিস্তিনিদের মুক্তি কামনায় শেষ হলো ‘মার্চ ফর গাজা’

মোনাজাতের মাধ্যমে শেষ হলো মার্চ ফর গাজা কর্মসূচি। শনিবার (১২ এপ্রিল) বিকেল পৌনে ৪টার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মোনাজাত শুরু Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন