কক্সবাজার টেকনাফের সাবরাং সাগর উপকূলীয় এলাকায় মাদক বিরোধী একটি অভিযান চালিয়ে মাছ শিকারে ব্যবহৃত একটি ফিশিং ট্রলার থেকে দুই লাখ ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব।বৃহস্পতিবার (৩১ জুলাই) সন্ধ্যার দিকে উক্ত অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন র‌্যাব-১৫ সহকারী পুলিশ সুপার (ল’এন্ড মিডিয়া কর্মকর্তা) আ. ম. ফারুক।এ সময় মাদক পাচারে জড়িত চার মাদক কারবারিকেও আটক করতে সক্ষম হয় অভিযানিক দলের সদস্যরা। তবে অভিযান চলাকালীন সময়ে উদ্ধারকৃত ইয়াবার মূলহোতা কৌশলে পালিয়ে গেছে বলে জানায় র‌্যাব।ধৃত চার কারবারি হচ্ছে- টেকনাফের সাবরাং নয়াপাড়া এলাকার বাসিন্দা মৃত আব্দুর রাজ্জাকের পুত্র মো. ফরিদ আলম (৪০), সাবরাং খুরের মুখ এলাকার বাসিন্দা ফিরোজ আহমদের পুত্র মো. নুরুল আফছার (২১), একই এলাকার আব্দুস সালামের পুত্র মো. শওকত আলম (১৯), নুর হোসেনের পুত্র মো. আকিল (১৮)।তিনি জানান, গোপন সংবাদের তথ্য অনুযায়ী বুধবার সকালের দিকে টেকনাফের সাবরাং ইউনিয়নের মুন্ডার ডেইল এলাকা সংলগ্ন ফিশিং ঘাঁটে নোঙর করে রাখা একটি ফিশিং ট্রলারে থেকে ২ লাখ পিস ইয়াবাসহ চার কারবারি আটক করতে সক্ষম হয়। পাশাপাশি মাদক বহনে ব্যবহার হওয়া ফিশিং ট্রলার ও দুই লাখ টাকা মূল্যমানের কিছু জালও জব্দ করা হয়।তবে অভিযানকালীন সময়ে উদ্ধারকৃত ইয়াবার চালানের মূল হোতা আব্দুল গফুর (৩৫) এক কারবারি কৌশলে পালিয়ে গেছে।আটক ও পলাতক কারবারিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করার জন্য দুই লাখ ইয়াবাসহ চার কারবারিকে টেকনাফ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফের চার লক্ষ বিশ হাজার টাকার অবৈধ কাঠ উদ্ধার করেছে ২৭ বিজিবি
ফের চার লক্ষ বিশ হাজার টাকার অবৈধ কাঠ উদ্ধার করেছে ২৭ বিজিবি

বাঘাইছড়ি উপজেলাধীন মারিশ্যা জোনের দায়িত্বপূর্ণ কাচালং বাজার এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন প্রজাতির অবৈধ কাঠ জব্দ করেছে ২৭ বিজিবি।সোমবার (২৭ অক্টোবর) Read more

পুলিশ সংস্কার ও রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা
পুলিশ সংস্কার ও রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা

অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিত গ্লোবাল ফ্রড সামিটের দ্বিতীয় দিনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং যুক্তরাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী লর্ড হ্যানসন এক গুরুত্বপূর্ণ Read more

‘গুন্ডা দিয়ে নির্বাচন করে আর কেউ ক্ষমতায় যেতে পারবে না’
‘গুন্ডা দিয়ে নির্বাচন করে আর কেউ ক্ষমতায় যেতে পারবে না’

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেছেন, দেশ পজিটিভ দিকে অগ্রসর হচ্ছে। জনগণের মধ্যে একটি আশাবাদী Read more

১৩ বছর পর কারামুক্ত হলেন এটিএম আজহার
১৩ বছর পর কারামুক্ত হলেন এটিএম আজহার

মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডাদেশ খালাস পেয়ে প্রায় ১৩ বছর পর অবশেষে কারামুক্ত হয়েছেন জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম।বুধবার (২৮ মে) Read more

ঘোড়ার গাড়ীতে প্রধান শিক্ষকের রাজকীয় বিদায়
ঘোড়ার গাড়ীতে প্রধান শিক্ষকের রাজকীয় বিদায়

শরীয়তপুরের ভেদরগঞ্জের সখিপুর ৪৫ নং কাচিকাটা চরভাগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বাহাউদ্দিন আহমেদের অবসর উপলক্ষে দেওয়া হয়েছে ব্যতিক্রমধর্মী Read more

আমাগীকাল থেকে মেট্রোরেলের যাত্রী সেবা বন্ধের ঘোষণা
আমাগীকাল থেকে মেট্রোরেলের যাত্রী সেবা বন্ধের ঘোষণা

পূর্বঘোষিত আলটিমেটাম অনুযায়ী গত ৯ ডিসেম্বরের মধ্যে স্বয়ংসম্পূর্ণ চাকরি-বিধিমালা প্রণয়ন ও প্রকাশ না করায় ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন