বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট। নিজের অভিনয়ের দক্ষতায় ইতোমধ্যে পৌঁছেছেন বলিউডের শীর্ষ আসনে। কিন্তু সেই আলিয়া, যাকে বিশ্বাস করে জীবনের প্রতিদিনের দায়িত্ব তুলে দিয়েছিলেন, সেই সহকারী বেদিকা প্রকাশ শেঠি জড়িয়েছেন আর্থিক প্রতারণায়।ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, অভিনেত্রীর ব্যক্তিগত সহকারী ছিলেন বেদিকা প্রকাশ শেঠি। আলিয়া ভাটের সই নকল করে তার অ্যাকাউন্ট থেকেই টাকা তুলে নেওয়ার অভিযোগে মামলা করা হয়েছিল তার বিরুদ্ধে। সেই অভিযোগে শেঠিকে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ। শুধু আলিয়ার অ্যাকাউন্টই নয়, ভাটের প্রযোজনা সংস্থার অ্যাকাউন্ট থেকেও দফায় দফায় টাকা তুলেছেন বলে অভিযোগ রয়েছে।টাইমস অব ইন্ডিয়ার খবর, মোট ৭৬.৯ লাখ টাকার প্রতারণার অভিযোগ উঠেছে আলিয়ার প্রাক্তন ব্যক্তিগত সহকারীর বিরুদ্ধে।জানা গেছে, বেদিকা প্রকাশ শেঠি শুধু আলিয়ার অ্যাকাউন্টই নয়, অভিনেত্রীর প্রযোজনা সংস্থার অ্যাকাউন্ট থেকেও দফায় দফায় টাকা তুলেছেন বলে অভিযোগ রয়েছে।অভিনেত্রীর মা সোনি রাজদানের অভিযোগের ভিত্তিতে বেদিকাকে গ্রেপ্তার করেছে মুম্বাইয়ের জুহু থানার পুলিশ।একটা সময় নায়িকার যাবতীয় কাজকর্ম সামলাতেন বেদিকা। তবে সকলের অজান্তে আলিয়ার প্রযোজনা সংস্থা, ইটারনাল সানশাইন প্রোডাকশনস প্রাইভেট লিমিটেড এবং তার ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে ৭৬ লক্ষ রুপির বেশি আত্মসাৎ করেছেন বলে অভিযোগ উঠেছে। আলিয়ার মা এবং প্রযোজনা সংস্থার অন্যতম কর্ণধার সোনি রাজদান বছরের শুরুতে জুহু থানায় অভিযোগ দায়ের করেন।প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, ২০২২ সালের মে থেকে ২০২৪ সালের আগস্ট— দুই বছর ধরে বেদিকা জালিয়াতি চালান। প্রশাসন সূত্রের খবর, অবশেষে বেঙ্গালুরু থেকে গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে।এসকে/এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বকশীগঞ্জ প্রেসক্লাবের কমিটি গঠন লায়ন সভাপতি, মাসুদ সাধারণ সম্পাদক
বকশীগঞ্জ প্রেসক্লাবের কমিটি গঠন লায়ন সভাপতি, মাসুদ সাধারণ সম্পাদক

জামালপুরের বকশীগঞ্জ প্রেসক্লাবের পুরাতন কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার ( ২৫ এপ্রিল) বিকালে হোটেল নিরিবিলিতে সর্বসম্মতি ক্রমে Read more

যান্ত্রিক ত্রুটিতে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের সব ইউনিট বন্ধ
যান্ত্রিক ত্রুটিতে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের সব ইউনিট বন্ধ

দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত দেশের একমাত্র কয়লাভিত্তিক বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন আবারও পুরোপুরি বন্ধ হয়ে গেছে।রোববার (১৮ জানুয়ারি) সকাল ১১টা Read more

লাগেজে লুকিয়ে কারাগার থেকে পালালো কয়েদি
লাগেজে লুকিয়ে কারাগার থেকে পালালো কয়েদি

ফ্রান্সের একটি কারাগার থেকে এক কয়েদি অভিনব উপায়ে পালিয়ে গেছেন। শাস্তির মেয়াদ শেষ করে মুক্তি পাওয়া অন্য এক বন্দির ব্যাগে Read more

তারাগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
তারাগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

রংপুরের তারাগঞ্জ উপজেলায় অপারেশন ডেভিল হান্ট–ফেজ টু-এর আওতায় এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার Read more

সড়কে নেমে উল্লাস করছে পাকিস্তানিরা, চলছে মিষ্টি বিতরণ
সড়কে নেমে উল্লাস করছে পাকিস্তানিরা, চলছে মিষ্টি বিতরণ

সামরিক স্থাপনায় হামলা-পাল্টা হামলার মধ্যে আজ শনিবার যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে ভারত ও পাকিস্তান। এ বিষয়ে উভয় দেশ একটি সমঝোতায় পৌঁছেছে। Read more

জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠা শুধু কমিশনের একক দায়িত্ব নয়: আলী রীয়াজ
জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠা শুধু কমিশনের একক দায়িত্ব নয়: আলী রীয়াজ

ঐকমত্য প্রতিষ্ঠা শুধু জাতীয় ঐকমত্য কমিশনের একক দায়িত্ব নয়। এটি রাজনৈতিক দল, সিভিল সোসাইটি ও অন্যান্য সামাজিক-রাজনৈতিক শক্তিগুলোর সম্মিলিত দায়িত্ব Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন