ফরিদপুরের সালথা উপজেলায় একটি আশ্রয়ণ প্রকল্পের সরকারি ঘর থেকে নাসিমা বেগম (৩৫) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল ১১টার দিকে যদুনন্দী ইউনিয়নের বড় খারদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নাসিমা স্থানীয় বাসিন্দা কাইয়ুম মাতুব্বরের স্ত্রী।স্থানীয় সূত্রে জানা যায়, নাসিমা বেগম শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন। তবে বুধবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার খবর পাওয়া যায়। এরপর রাতে নাসিমার মৃত্যুর সংবাদ আশ্রয়ণ প্রকল্পে ছড়িয়ে পড়ে।তবে ঘটনার মোড় নেয় নতুন দিকে যখন নিহত নারীর ছোট ভাই আবুল হাসান শরীফ জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে অভিযোগ করেন, তার বোনকে হত্যা করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।নাসিমার স্বামী কাইয়ুম মাতুব্বর দাবি করেছেন, স্ত্রী শ্বাসকষ্টে মারা গেছেন। তবে পরিবার ও স্থানীয়দের বক্তব্যে বেশ কিছু অসংগতি পাওয়া গেছে, যা সন্দেহের জন্ম দিয়েছে।সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান জানান, ‘নাসিমার মরদেহ উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মরদেহে কোনো দৃশ্যমান আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানার জন্য ময়নাতদন্তের প্রতিবেদন অপেক্ষায় রয়েছি।’তিনি আরও বলেন, ‘পরিবারের সদস্যদের বক্তব্যে ভিন্নতা থাকায় বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শার্শা-বেনাপোলে ঈদে জমে উঠেছে আতর-টুপির বাজার
শার্শা-বেনাপোলে ঈদে জমে উঠেছে আতর-টুপির বাজার

দুইদিন পর পবিত্র ঈদুল ফিতর। ঈদ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে যশোরের শার্শা-বেনাপোলের বিভিন্ন বাজারের ফুটপাতে আতর, টুপি ও তসবির দোকানগুলোতে Read more

বিশ্ব কখনো খুনি-দুর্নীতিগ্রস্ত আ.লীগের পাশে দাঁড়াবে না: প্রেস সচিব
বিশ্ব কখনো খুনি-দুর্নীতিগ্রস্ত আ.লীগের পাশে দাঁড়াবে না: প্রেস সচিব

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় প্রতিক্রিয়ায় গণতান্ত্রিক বিশ্ব এই নির্লজ্জ খুনি, গণতন্ত্রবিরোধী এবং দুর্নীতিগ্রস্ত দলের পক্ষে কখনো কথা বলবে না Read more

শান্তিনগরের ক্যাপিটাল সিরাজ সেন্টারে আগুন
শান্তিনগরের ক্যাপিটাল সিরাজ সেন্টারে আগুন

রাজধানীর শান্তিনগরের ক্যাপিটাল সিরাজ সেন্টার শপিং মলের নিচতলায় আগুনের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের মোট ৯টি ইউনিট ঘটনাস্থলে কাজ Read more

মেঘনায় আ.লীগ চেয়ারম্যানদের ছাত্রদলের একাংশের হুঁশিয়ারি
মেঘনায় আ.লীগ চেয়ারম্যানদের ছাত্রদলের একাংশের হুঁশিয়ারি

কুমিল্লার মেঘনা উপজেলায় আওয়ামী লীগের কোনো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপজেলা পরিষদে প্রবেশ করলে কঠোরভাবে প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে উপজেলা Read more

শৈলকুপায় আ’লীগ নেতার গোডাউন থেকে ৮৩১ বস্তা অবৈধ মজুদের সার জব্দ
শৈলকুপায় আ’লীগ নেতার গোডাউন থেকে ৮৩১ বস্তা অবৈধ মজুদের সার জব্দ

কৃত্রিম সারসংকট সৃষ্টির মাধ্যমে দাম বৃদ্ধির পায়তারা করছিলেন ঝিনাইদহ শৈলকূপা ১ আসনের সাবেক এমপি ও আওয়ামী লীগ নেতার ভাই।সোমবার(৪ আগস্ট) Read more

নাগরপুর থানার ওসি রফিকুল জেলার সেরা অফিসার ইনচার্জ নির্বাচিত
নাগরপুর থানার ওসি রফিকুল জেলার সেরা অফিসার ইনচার্জ নির্বাচিত

টাঙ্গাইল জেলার নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম ২০২৫ সালের এপ্রিল মাসের জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন। এ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন