বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন দেশের প্রতিটি মানুষের জন্য গুরুত্বপূর্ণ। এই দেশে যাতে ফ্যাসিবাদ, উগ্রবাদ ও চরমপন্থা মাথাচাড়া দিয়ে না উঠতে পারে। সেজন্য বিশেষ করে নারী সমাজকে ভূমিকা রাখতে হবে।বৃহস্পতিবার (৩১ জুলাই) রাজধানীতে মহিলা দলের আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন তিনি।তিনি বলেন, একজন মায়ের চোখে বাংলাদেশ যেমন হওয়া দরকার, তেমন দেশ গড়তে আগামী নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। সবার জন‍্য নিরাপদ, গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ গড়তে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।তিনি আরও বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নারীরা ভূমিকা রেখেছেন। নারী শক্তিকে কর্মপরিকল্পনার বাইরে রেখে কোনও রাষ্ট্রই এগিয়ে যেতে পারবে না। কিন্তু দেশের প্রেক্ষাপটে অর্থনৈতিক স্বাবলম্বীতার ক্ষেত্রে নারীরা অনেকাংশে পিছিয়ে। তাদের অর্থনৈতিক সাবলম্বীতায় বিএনপির বেশকিছু পরিকল্পনা রয়েছে। নারীদের শিক্ষাদান এবং অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী করা গেলে পারিবারিক সহিংসতা রোধ করা সম্ভব।এ সময় বিএনপি দেশ পরিচালনার সুযোগ পেলে প্রথম পর্যায়ে কমপক্ষে ৫০ লক্ষ প্রান্তিক পরিবারের ফ্যামিলি কার্ড দেয়া হবে বলেও মন্তব্য করেন তিনি।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নান্দাইলে মসজিদের ইমাম নিয়োগ নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০
নান্দাইলে মসজিদের ইমাম নিয়োগ নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

ময়মনসিংহের নান্দাইলে মসজিদের ইমাম নিয়োগ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের প্রায় ১০ জন আহত হয়েছে।শুক্রবার (০৫ Read more

সুন্দরবনে নিখোঁজ পর্যটককে জীবিত উদ্ধার করল কোষ্টগার্ড
সুন্দরবনে নিখোঁজ পর্যটককে জীবিত উদ্ধার করল কোষ্টগার্ড

সুন্দরবনের দুবলার চরে রাস পূর্ণিমা ও পুণ্যস্নান উৎসবে সমুদ্র তীরে গোসল করতে নেমে ভেসে যাওয়া এক পর্যটককে জীবিত উদ্ধার করেছে Read more

কোরবানিকে মহিমান্বিত ও গরিববান্ধব করার আহ্বান প্রধান উপদেষ্টার
কোরবানিকে মহিমান্বিত ও গরিববান্ধব করার আহ্বান প্রধান উপদেষ্টার

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস কোরবানিকে সুন্দর, ত্যাগের মহিমায় মহিমান্বিত করে গরিববান্ধব করে তোলার আহ্বান জানিয়েছেন।শুক্রবার (০৬ জুন) সন্ধ্যা ৭টায় Read more

ইসরাইলে ফের ক্ষেপণাস্ত্র হামলা চালাল হুথিরা
ইসরাইলে ফের ক্ষেপণাস্ত্র হামলা চালাল হুথিরা

ইসরাইলকে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুথিরা। তবে ক্ষেপণাস্ত্রটি প্রতিহতের দাবি করেছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী।মঙ্গলবার (০৫ আগস্ট) ইয়েমেনের হুথিদের ছোড়া Read more

কেন্দুয়ায় বিল থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার, নিখোঁজ যুবদল নেতার বলে ধারণা
কেন্দুয়ায় বিল থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার, নিখোঁজ যুবদল নেতার বলে ধারণা

নেত্রকোনার কেন্দুয়ায় বিল থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। শনিবার( ২৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার গন্ডা ইউনিয়নের মনকান্দা গ্রামের সামনে Read more

বাঘাইহাট ব্যাটালিয়নের উদ্যােগে চেক পোস্টে তল্লাশি
বাঘাইহাট ব্যাটালিয়নের উদ্যােগে চেক পোস্টে তল্লাশি

রাঙ্গামাটির বাঘাইছড়ির বাঘাইহাট ব্যাটালিয়ন ৫৪ বিজিবি কর্তৃক বিভিন্ন চেক পোস্টে তল্লাশি চালানো হয়েছে।মঙ্গলবার (২৪ মার্চ) সকালে বাঘাইহাট ব্যাটালিয়নের অধিনায়নক লেঃ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন