সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি একই সময়ের মধ্যে আরও ২৭৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।বৃহস্পতিবার (৩১ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশন বাদে) ৭২ জন, ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ৬৩ জন, ঢাকা বিভাগে ৪৬ জন, চট্টগ্রাম বিভাগে ৩৫ জন, রাজশাহী বিভাগে ৩৫ জন, খুলনা বিভাগে ১৮ জন, রংপুর বিভাগে ৫ জন ও ময়মনসিংহ বিভাগে ৪ জন ভর্তি হয়েছেন।চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২০ হাজার ৯৮০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে শুধু এ মাসেই দশ হাজারের বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।এছাড়া, রোগটিতে আক্রান্ত হয়ে চলতে বছরে এখন পর্যন্ত ৮৩ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়াদের মধ্যে ৪৭ জন পুরুষ ও ৩৬ জন নারী।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জামালপুরে রেলপথ অবরোধ করে পদবঞ্চিত ছাত্রদল নেতাদের বিক্ষোভ
জামালপুরে রেলপথ অবরোধ করে পদবঞ্চিত ছাত্রদল নেতাদের বিক্ষোভ

জামালপুরে নবগঠিত শহর ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছে পদবঞ্চিত নেতারা। এতে ঢাকা থেকে ছেড়ে আসা আন্ত:নগর Read more

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জামায়াত নেতারা
প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জামায়াত নেতারা

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করতে যমুনায় গিয়েছেন জামায়াতে ইসলামীর নেতারা। রবিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় দলটির আমির ডা. শফিকুর Read more

আকবরকে অধিনায়ক করে বিসিবি’র দল ঘোষণা
আকবরকে অধিনায়ক করে বিসিবি’র দল ঘোষণা

কাতারে ১৪ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া এশিয়া কাপ রাইজিং স্টারস ২০২৫-এর জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট Read more

কিছুটা স্বস্তি ফিরেছে সবজির বাজারে
কিছুটা স্বস্তি ফিরেছে সবজির বাজারে

টানা কয়েক মাস ধরে উচ্চ পর্যায়ে অবস্থান করার পর কিছুটা কমেছে সবজির দাম। কয়েকদিন আগে বেশিরভাগ সবজির দাম ৮০ থেকে Read more

দেশে সমান দামে ব্রডব্যান্ড, ৫ এমবিপিএস সর্বোচ্চ ৪০০ টাকা
দেশে সমান দামে ব্রডব্যান্ড, ৫ এমবিপিএস সর্বোচ্চ ৪০০ টাকা

বাংলাদেশে ব্রডব্যান্ড ইন্টারনেটের মূল্য নির্ধারণে বড় ধরনের পরিবর্তন আনছে সরকার। এবার থেকে ঢাকা থেকে শুরু করে দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন