বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলার প্রতিবাদে ৬ দফা দাবি আদায়ের লক্ষ্যে ঢাকা–ময়মনসিংহগামী রেল অবরোধ করেন শিক্ষার্থীরা। ৫ ঘণ্টা পর বর্তমানে এই রুটে রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকাল ৫টায় এক সংবাদ সম্মেলনে শর্তসাপেক্ষে এই অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা।এর আগে সকাল ১১টায় শিক্ষার্থীরা গুচ্ছ গুচ্ছ মিছিল নিয়ে আব্দুল মোড়সংলগ্ন রেললাইনে জমায়েত হন। পরে দুপুর ১২টায় রেললাইনে ব্যারিকেড দিয়ে রাস্তার দুই পাশের যান চলাচল বন্ধ করে দেন। একই সঙ্গে শিক্ষার্থীরা ঢাকা–ময়মনসিংহগামী রেললাইনে বসে অবস্থান কর্মসূচি পালন করেন। ফলে ঢাকা–ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।রেল অবরোধ প্রত্যাহারের বিষয়ে পশুপালন অনুষদের শিক্ষার্থী এহসানুল হক হিমেল জানান, কম্বাইন্ড ডিগ্রি নিয়ে চলমান এই আন্দোলন সমাধানের জন্য আমরা নিঃশর্তভাবে প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে বসতে রাজি হয়েছি। ঠিক ওই সময় পর্যন্ত এই অবরোধ প্রত্যাহার করেছি। আলোচনা যদি ফলপ্রসূ না হয়, তাহলে আবারও অনির্দিষ্টকালের জন্য অবরোধ চলমান থাকবে। তিনি আরও বলেন,  জনগণের দুর্ভোগ যাতে না হয়, সেভাবেই আমরা যৌক্তিক আন্দোলন করে যাচ্ছি। বহিরাগত কর্তৃক আমাদের ওপর এই হামলার দায় প্রশাসন এড়াতে পারে না। শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য চলমান এই আন্দোলন যৌক্তিক।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কর্ণফুলীতে শিলপাটার আঘাতে স্ত্রী নিহত, পলাতক স্বামী
কর্ণফুলীতে শিলপাটার আঘাতে স্ত্রী নিহত, পলাতক স্বামী

চট্টগ্রামের কর্ণফুলীতে পারিবারিক কলহের জেরে স্বামীর আঘাতে স্ত্রী কুনসুমা বেগম (৪০) নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত Read more

তাইজুলের ঘূর্ণিতে ২২৭ রানে অলআউট জিম্বাবুয়ে
তাইজুলের ঘূর্ণিতে ২২৭ রানে অলআউট জিম্বাবুয়ে

গতকাল প্রথম দিনের দুই সেশনে দাপট দেখালেও শেষ সেশনে ব্যাটিং ধসে পড়ে জিম্বাবুয়ের ব্যাটিং লাইনআপ। ২ উইকেটেই ১৭৭ রান থেকে Read more

স্কুলশিক্ষার্থীকে দলবদ্ধ ধর্ষণ, টাকায় ধামাচাপা দিতে তৎপরতা বিএনপি নেতাদের
স্কুলশিক্ষার্থীকে দলবদ্ধ ধর্ষণ, টাকায় ধামাচাপা দিতে তৎপরতা বিএনপি নেতাদের

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় অষ্টম শ্রেণির এক ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। আর সেটি টাকার মাধ্যমে ধামাচাপা দেয়ার অভিযোগ উঠেছে স্থানীয় Read more

বাঘাইছড়িতে বিজিবির অভিযানে সেগুন ও আগর কাঠ জব্দ
বাঘাইছড়িতে বিজিবির অভিযানে সেগুন ও আগর কাঠ জব্দ

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার বিভিন্ন এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আনুমানিক ১৪ লাখ টাকার অবৈধ সেগুন গোল কাঠ ও সুইং Read more

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় ট্রাক হেলপারের মৃত্যু
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় ট্রাক হেলপারের মৃত্যু

রাজধানীর গুলিস্তানে নূর হোসেন চত্বরে গাড়িচাপায় শাহাবুল (২৪) নামে এক ট্রাক হেলপারের মৃত্যু হয়েছে। সোমবার (১৪ জুলাই) দিবাগত রাত সাড়ে ৩টার Read more

জীবননগরে ধর্ষণে ব্যর্থ হয়ে কিশোরীকে কুপিয়ে জখম
জীবননগরে ধর্ষণে ব্যর্থ হয়ে কিশোরীকে কুপিয়ে জখম

চুয়াডাঙ্গার জীবননগরে ধর্ষণে ব্যর্থ হয়ে এক কিশোরীকে এলোপাতাড়িভাবে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। বুধবার (২৭ আগস্ট) দিনগত রাত আনুমানিক ২টার সময় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন